Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অস্ট্রেলিয়ার মাটিতেও টিম ইন্ডিয়ার অনূর্ধ্ব ১৯ জার্সিতে বৈভব ঝড়

বাঁহাতি এই ব্যাটার অসাধারণ গতিতে রান করতে শুরু করে মাত্র ২১ বলে ৩৮ রান করে। যার মধ্যে সাতটি চার এবং একটি ছক্কা ছিল। 

অস্ট্রেলিয়ার মাটিতেও টিম ইন্ডিয়ার অনূর্ধ্ব ১৯ জার্সিতে বৈভব ঝড়

বৈভব সূর্যবংশী

সৌম্য বাগচী

শেষ আপডেট: 21 September 2025 18:56

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের যা প্রান্তেই হোক না কেন, বৈভব সূর্যবংশী (Vaibhav Suryabangshi) ব্যাট হাতে নামা মানেই বাইশ গজে তাণ্ডব। এবার তার সাক্ষী রইল অস্ট্রেলিয়া। বিহারের এই কিশোরের ব্যাট যখন অ্যাকশনে থাকেতখন বোলাররা সমস্যায় পড়েন। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের সাম্প্রতিক অস্ট্রেলিয়া সফরেও একই পরিস্থিতি দেখা গিয়েছে। রবিবার অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে (Vaibhav Suryabangshi) বৈভব আবারও তার বিস্ফোরক ফর্ম প্রদর্শন করেছেযদিও সে বড় রানের ইনিংস গড়তে পারেনি।

ভারতীয় বোলাররা এই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে অস্ট্রেলিয়াকে নয় উইকেটে ২২৫ রানে সীমাবদ্ধ রেখেছিলেন। অজিরা তাদের পুরো ওভার খেলেও বড় স্কোর করতে ব্যর্থ হয়

ভারতের কাছে বড় লক্ষ্য ছিল না। বৈভব চাইলেই দেখেশুনে খেলতে পারততবেতা হয়নি। বৈভব নেমেই বিস্ফোরক ব্যাটিং শুরু করে। বাঁহাতি এই ব্যাটার অসাধারণ গতিতে রান করতে শুরু করে মাত্র ২১ বলে ৩৮ রান করে। যার মধ্যে সাতটি চার এবং একটি ছক্কা ছিল। তার ইনিংসটি ২২তম বলে শেষ হয়। তবে বৈভব দলকে প্রয়োজনীয় শুরু এনে দেয়। বৈভবের উইকেট নেন হেইডেন শিলার। শিলারের বলে ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় আরিয়ান শর্মার হাতে ক্যাচ আউট হয় বৈভবতার স্টরাইক রেট ছিল ১৭২.৭২

বৈভব যখন প্যাভিলিয়নে ফিরে আসেতখন পাঁচ ওভার পর দলের স্কোর ছিল এক উইকেটে ৫০। পঞ্চম ওভারের শেষ বলে বৈভব আউট হয়। 


```