Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

ভারতকে টানলেন রোহিত ও সূর্য, ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য ১৭২ রান

গত ম্যাচেও রোহিতের ব্যাট গর্জে উঠেছিল, এদিন বৃষ্টিবিঘ্নিত খেলাতেও তিনি দেখালেন দলের নেতা হলে অনেক দায়িত্ব বর্তায়।

ভারতকে টানলেন রোহিত ও সূর্য, ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য ১৭২ রান

গত ম্যাচেও রোহিতের ব্যাট গর্জে উঠেছিল।

শেষ আপডেট: 28 June 2024 00:28

দা ওয়াল ব্যুরো: ইংল্যান্ডকে কঠিন পরীক্ষার সামনে দাঁড় করাল ভারতীয় দল। টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে ম্যাচে ইংল্যান্ডের সামনে রোহিতের দল লক্ষ্য রেখেছে ১৭২ রান। 

ভারত সাত উইকেটে করেছে ১৭১ রান। ভারতের ব্যাটিংয়ের সময় বৃষ্টি এসে মনোসংযোগে ব্যাঘাত ঘটালেও রোহিতের তাতে কোনও সমস্যা হয়নি। তিনি বরং সঙ্গী সূর্যকুমার যাদবকে (৪৭) নিয়ে দুরন্ত ব্যাটিং করে গিয়েছেন।

গত ম্যাচেও রোহিতের ব্যাট গর্জে উঠেছিল, এদিন বৃষ্টিবিঘ্নিত খেলাতেও তিনি দেখালেন দলের নেতা হলে অনেক দায়িত্ব বর্তায়। মাত্র ৩৬ বলে রোহিত ৫০ রান করেছেন। তারমধ্যে ছিল ছয়টি বাউন্ডারি ও দুটি ছক্কা। 

পাশাপাশি সূর্যও দলনেতার সঙ্গে জুটি বেঁধে দলকে টেনেছেন। রোহিত অবশ্য আদিল রশিদের বলে শেষমেশ আউট হয়ে গিয়েছেন ৫৭ রানে। তারপরেও দলের বাকি ছিল ছয় ওভার।

বাকি ওভারগুলিতে হার্দিক (২৩) ছাড়া কেউ সফল নন। জাদেজা ১৭ রান করেছেন। শিবম দুবে রান পাননি। এমনকী অক্ষর প্যাটেল করলেন দশ রান।

ইংল্যান্ড বোলারদের মধ্যে ক্রিস জর্ডান ৩৭ রানে তিন উইকেট পেয়েছেন। 


```