Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বুমরাহ-কুলদীপকে রেখেই প্রথম একাদশ, টসে হেরে ফিল্ডিং ভারতের

ভারতের প্রথম একাদশে জসপ্রীত বুমরাহকে রাখা হবে কি না, তা নিয়ে বিস্তর আলোচনা চলছিল। আলোচনা ছিল কুলদীপ যাদবকে নিয়েও। এই দুজনই রয়েছেন প্লেয়িং ইলেভেনে।  

বুমরাহ-কুলদীপকে রেখেই প্রথম একাদশ, টসে হেরে ফিল্ডিং ভারতের

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ

সৌম্য বাগচী

শেষ আপডেট: 2 October 2025 10:08

দ্য ওয়াল ব্যুরো: বহুদিন পর দেশের মাটিতে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ছাড়া টেস্ট খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। নেইয়ের তালিকায় রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও মহম্মদ সামির মতো দুই পুরনো যোদ্ধাও। তবে শুভমান গিলের (Shubmna Gill) নেতৃত্বে এই ভারতীয় দল লাল বলের ক্রিকেটে যে যথেষ্ট শক্তিশালী, তার প্রমাণ পাওয়া গিয়েছে গত ইংল্যান্ড সফরে।

 

এবার ঘরের মাঠে ভারতের সামনে ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies Test Series)। যারা অনেকদিন আগেই বিশ্বত্রাসের তকমা হারিয়েছে। আজ থেকে আমদাবাদে শুরু হয়েছে দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচ (First Test)। টসে (Toss) জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রস্টন চেজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি সাইকেলে এই প্রথমবার ঘরের মাঠে সিরিজ খেলতে নামল ভরত। 

ভারতের প্রথম একাদশে জসপ্রীত বুমরাহকে রাখা হবে কি না, তা নিয়ে বিস্তর আলোচনা চলছিল। আলোচনা ছিল কুলদীপ যাদবকে নিয়েও। এই দুজনই রয়েছেন প্লেয়িং ইলেভেনে।  

ভারতের প্রথম একাদশ: যশস্বী জয়সওয়ালকেএল রাহুলসাই সুদর্শনশুভমান গিল (অধিনায়ক)ধ্রুব জুরেল (উইকেটকিপার)রবীন্দ্র জাদেজাওয়াশিংটন সুন্দরনীতীশ কুমার রেড্ডিকুলদীপ যাদবজশপ্রীত বুমরাহমহম্মদ সিরাজ

ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ: তেগনারিন চন্দ্রপলজন ক্যাম্পবেলঅ্যালিক অ্যাথানাজেব্র্যান্ডন কিংশাই হোপ (উইকেটকিপার)রস্টন চেজ (অধিনায়ক)জাস্টিন গ্রিভসজোমেল ওয়ারিকানখারি পিয়েরজোহান লেইনজেডেন সিলস


```