Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Eng vs Ind: সিরাজি গোলায় পরাস্ত ইংরেজ বাহিনী, ওভালে জিতে সিরিজে সমতা ফেরাল ভারত

ওভাল টেস্টে শেষ হাসি হাসল অবশ্য গিলের ভারতই। মহম্মদ সিরাজ নিলেন তিন উইকেট আর প্রসিদ্ধ কৃষ্ণ এক উইকেট। ভারত জিতল ছয় রানে। 

Eng vs Ind: সিরাজি গোলায় পরাস্ত ইংরেজ বাহিনী, ওভালে জিতে সিরিজে সমতা ফেরাল ভারত

টিম ইন্ডিয়া

সৌম্য বাগচী

শেষ আপডেট: 4 August 2025 17:15

দ্য ওয়াল ব্যুরো: জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৫ রান, আর ভারতের চার উইকেট। ওভাল টেস্টে শেষ হাসি হাসল অবশ্য গিলের ভারতই (India Win)। শেষ দিনে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) নিলেন তিন উইকেট আর প্রসিদ্ধ কৃষ্ণ একটি। ভারত জিতল ছয় রানে। ২-২ অবস্থায় শেষ হল ইংল্যান্ড-ভারত চলতি টেস্ট সিরিজ (England vs India Test Series)

বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্র অশ্বিনরা ইংল্যান্ড সফরের আগেই লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছিলেন। অনেকেই তখন বলেছিলেন, এর পিছনে রয়েছে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের মস্তিষ্ক। এরপর শুভমান গিলকে টেস্ট অধিনায়ক করা হলে, গেল গেল রব উঠে গিয়েছিল। কিন্তু একঝাঁক তরুণকে সঙ্গে নিয়ে গৌতম গম্ভীর পৌঁছে গেলেন ইংল্যান্ডে।

পাঁচ ম্যাচের গোটা টেস্ট সিরিজ জুড়েই ভাগ্যের কাঁটা পেন্ডুলামের মতো দুলেছে। প্রথম টেস্টে পরাজয়ের পর দ্বিতীয় টেস্ট জিতে নেয় গিল ব্রিগেড। এরপর তৃতীয় টেস্টে ফের হার ভারতের। চতুর্থ টেস্টের কোনও ফল হয়নি। পঞ্চম টেস্টে ভারত নামে ১-২ ব্যবধানে পিছিয়ে থেকে। আর ওভালে টানটান উত্তেজনার টেস্ট জিতে নিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত।

ওভাল টেস্টে দেখা গিয়েছে ঘটনার ঘনঘটা। অধিনায়ক বেন স্টোকসকে ছাড়াই ওলি পোপের নেতৃত্বে পঞ্চম টেস্টে নামে ইংল্যান্ড। শুভমান গিল আগের চারটির মতো এই টেস্টেও টসে হারেন। প্রখমে ব্যাট করে টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে তোলে ২২৪ রান। জবাবে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ২৪৭ রানে।

যশস্বী জয়সওয়ালের শতরান ও রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরের অর্ধ-শতকে ভর করে ভারত দ্বিতীয় ইনিংসে তোলে ৩৯৬ রান। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে একটা সময় পর্যন্ত জয়ের রাস্তায় থাকলেও চতুর্থ দিনের শেষ বেলা ও পঞ্চম দিনের শুরু থেকেই ওভালের বাইশ গজ শাসন করেন ভারতের দুই ফাস্ট বোলার মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ। শেষ দিনে সিরাজ তুলে নেন তিনটি উইকেট ও কৃষ্ণা নেন একটি। ভাঙা হাত নিয়ে পঞ্চম দিন ব্যাট করতে নেমেছিলেন ক্রিস ওকস। তিনি অবশ্য আউট হননি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন দলের পরাজয়।

একটা সময় পর্যন্ত বলা হতো, ভারতের পেস বিভাগ খুবই দুর্বল। কিন্তু ভারতের পেস ব্রিগেড এখন যে কোনও দলকে পর্যদুস্ত করতে পারে। চলতি সিরিজে ভারতের প্রধান বোলার জসপ্রীত বুমরাহ দুটি টেস্টে খেলেননি। আর সেই দুই টেস্টেই জিতেছে টিম ইন্ডিয়া। গোটা সিরিজ জুড়ে দুরন্ত বল করেছেন মহম্মদ সিরাজ। তাঁকে কখনও সহায়তা করেছেন আকাশ দীপ কখনও বা প্রসিদ্ধ কৃষ্ণ।

শেষ টেস্টে দুই ইনিংস মিলিয়ে নয় উইকেট নিলেন সিরাজ। প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে নিয়েছেন পাঁচ উইকেট। পাশাপাশি দুই ইনিংস মিলিয়ে আট উইকেট শিকার করেছেন প্রসিদ্ধ কৃষ্ণ। 

বলতে গেলে আজ একার হাতেই ইংল্যান্ডকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন সিরাজ। এদিন শুরুতেই তিনি ফেরান জেমি স্মিথকে। ৩৪৭ রানে পতন হয় ইংল্যান্ডের সপ্তম উইকেটের। এরপর জেমি ওভারটনও ফেরেন সিরাজের বলে। জশ টংকে ফেরান কৃষ্ণা। শেষ উইকেটে ওকসকে নিয়ে মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন গাস অ্যাটকিনসন। কিন্তু তাঁর উইকেট উপরে দিয়ে ভারতকে ছয় রানে জিতিয়ে দেন সিরাজ। 


```