Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'এতটুকু চাপে নেই!' বিশ্বকাপ অভিযান শুরুর আগে চনমনে হরমনপ্রীত

আত্মবিশ্বাসী অধিনায়ক ও ছন্দে থাকা দল নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে ভারত। এবার কি তবে কাটবে বিশ্বকাপ–অভিশাপ, উঠবে হরমনদের হাতে প্রথম ওয়ানডে ট্রফি? আশায় বুক বাঁধছে দেশবাসী।

'এতটুকু চাপে নেই!' বিশ্বকাপ অভিযান শুরুর আগে চনমনে হরমনপ্রীত

হরমনপ্রীত কৌর

রূপক মিশ্র

শেষ আপডেট: 30 September 2025 10:51

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ বারো বছর পর ফের ভারতে বসছে মেয়েদের ক্রিকেট বিশ্বকাপের (Women’s World Cup 2025) আসর। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে মঙ্গলবার শ্রীলঙ্কার (Sri Lanka Women) বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচে নামছে ভারতীয় মহিলা দল (India Women)। আর সেই ম্যাচের আগেই টিমের স্পিরিট মেলে ধরলেন উজ্জীবিত অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। তাঁর সোজাসাপ্টা ঘোষণা—‘কোনও চাপ নেই, আমরা প্রস্তুত।’

টুর্নামেন্ট শুরুর ঠিক আগে সাংবাদিক বৈঠকে হরমনের গলায় ভরসার সুর। তাঁর দাবি, শুধু ঘরের মাঠে খেলা বলেই নয়, বরং সাম্প্রতিক পারফরম্যান্সেই স্পষ্ট—এই ভারতীয় দল যথেষ্ট শক্তিশালী। তিনি বলেন, ‘আমাদের হাতে সুযোগ আছে। সেটা কেবল হোম অ্যাডভান্টেজের জন্য নয়। সাম্প্রতিক সময়ে যেভাবে আমরা খেলেছি, ব্যাটিং–বোলিংয়ে যতটা উন্নতি হয়েছে, সেটা আত্মবিশ্বাস জোগাচ্ছে। প্রথম ম্যাচটা ভালোভাবে শুরু করাটাই এখন লক্ষ্য।’

হরমনপ্রীত বহু বছর ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের ভরসা। কিন্তু অধিনায়ক হিসেবে এটাই তাঁর প্রথম ওয়ানডে বিশ্বকাপ। তাই আবেগও আলাদা। যা ঝরে পড়ল অকপট স্বীকারোক্তিতে, ‘টি-২০ বিশ্বকাপে আমি অধিনায়কত্ব করেছি আগেও। কিন্তু ওয়ানডে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া সবসময়ের স্বপ্ন। এখন সেটা পূরণ হচ্ছে। চেষ্টা করব কাপটা ঘরে আনার!’

গত কয়েক মাস ধরেই ৫০ ওভারের ফরম্যাটে নিয়মিত প্রস্তুতি চালিয়েছে ভারতীয় দল। বহুবার তিনশোর বেশি রান তুলেছে তারা। সেই ধারাবাহিকতাই ভরসা দিচ্ছে হরমনকে। ‘শেষ টি-২০ বিশ্বকাপের পর আমরা অনেক ওয়ানডে খেলেছি এবং জিতেছি। ব্যাটিং-বোলিংয়ে অনেক স্পষ্টতা এসেছে। প্রত্যেকের ভূমিকাও নির্দিষ্ট। এই আত্মবিশ্বাস নিয়েই ময়দানে নামব!’ মন্তব্য ভারত অধিনায়কের।

এক দশকেরও বেশি সময় বাদে ভারতে ফিরেছে মেয়েদের ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট। ফলে গ্যালারি ভরবে বলেই আশা করছেন হরমন। তাঁর কথায়, ‘শেষ কয়েক বছরে দেশে-বিদেশে যেখানে খেলেছি, দর্শকদের ভরপুর সমর্থন পেয়েছি। ঘরের মাঠে বিশ্বকাপ তো অবশ্যই আলাদা। আমরা চাই, সমর্থকদের জন্য বিশেষ স্মৃতি তৈরি করতে!’

সব মিলিয়ে, আত্মবিশ্বাসী অধিনায়ক ও ছন্দে থাকা দল নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে ভারত। এবার কি তবে কাটবে বিশ্বকাপ–অভিশাপ, উঠবে হরমনদের হাতে প্রথম ওয়ানডে ট্রফি? আশায় বুক বাঁধছে দেশবাসী।


```