Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

শ্রেয়সের নেতৃত্বে ভারতীয় ‘এ’ দল ঘোষণা, বাংলা থেকে একমাত্র অভিমন্যু

এদিন ভারতীয় ‘এ’ দল ঘোষণা করেছে বিসিসিআই। সেই দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন শ্রেয়স আইয়ার। তাঁর ডেপুটি হিসাবে থাকবেন ধ্রুব জুরেল। 

শ্রেয়সের নেতৃত্বে ভারতীয় ‘এ’ দল ঘোষণা, বাংলা থেকে একমাত্র অভিমন্যু

শ্রেয়স আইয়ার

সৌম্য বাগচী

শেষ আপডেট: 6 September 2025 16:04

দ্য ওয়াল ব্যুরো: শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) স্থান হয়নি টিম ইন্ডিয়ার এশিয়া কাপ স্কোয়াডে। বিসিসিআই নির্বাচক মণ্ডলীর এই সিদ্ধান্ত নিয়ে তুমুল আলোড়ন পড়ে গিয়েছে। অনেকেই বলেছেন, এই সিদ্ধান্তের পিছনে রয়েছে টিম ইন্ডিয়া কোচ গৌতম গম্ভীরের অঙ্গুলি হেলন। কারণ শ্রেয়স তাঁর পছন্দের মানুষ নন। তবে গত আইপিএলে দুরন্ত ফর্মে থাকা শ্রেয়সকে অবশ্য পুরোপুরি বঞ্চিত করল না বিসিসিআই (BCCI)। তাঁকে দেওয়া হল গুরু দায়িত্ব।

ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া  দল। ১৬ সেপ্টেম্বর থেকে লখনউয়ের একানা স্টেডিয়ামে শুরু হবে ভারত  এবং অস্ট্রেলিয়া  দলের (India A vs Australia A) প্রথম বেসরকারি টেস্ট। দ্বিতীয় চারদিনের বেসরকারি টেস্টটিও হবে একই ভেন্যুতে ২৩ সেপ্টেম্বর থেকে। এরপর কানপুরে রয়েছে তিনটি ওডিআই ম্যাচ। আর এই ম্যাচগুলিতে ভারতীয়  দলের অধিনায়ক (India A captain) নির্বাচিত হয়েছেন শ্রেয়স আইয়ার।  

   

এদিন ভারতীয় ‘এ’ দল ঘোষণা করেছে বিসিসিআই। সেই দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন শ্রেয়স আইয়ার। তাঁর ডেপুটি হিসাবে থাকবেন ধ্রুব জুরেল। তবে প্রথম বেসরকারি টেস্টের জন্য ঘোষিত দলে কেএল রাহুল এবং মহম্মদ সিরাজ না থাকলেও দ্বিতীয় ম্যাচে তাঁদের অন্তর্ভুক্ত করা হবে বলে জানা গিয়েছে। ধ্রুব জুরেলের পাশাপাশি দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে দলে সুযোগ পেয়েছেন এন জগদীশন। 

বোলার হিসেবে দলে রয়েছেন খলিল আহমেদপ্রসিদ্ধ কৃষ্ণ এবং যশ ঠাকুর। এছাড়াও এই দলে সুযোগ পেয়েছেন মানব সুথার এবং তনুশ কোটিয়ান। দলীপ ট্রফিতে ডাবল সেঞ্চুরি করা আয়ুষ বাদোনিও দলে সুযোগ পেয়েছেন। বাংলা থেকে একমাত্র ক্রিকেটার হিসাবে দলে রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ।

ভারত এ স্কোয়াড- শ্রেয়স আইয়ার (অধিনায়ক)অভিমন্যু ঈশ্বরনএন জগদীশন (উইকেটরক্ষক)সাই সুদর্শনধ্রুব জুরেল (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক)দেবদত্ত পাডিক্কালহর্ষ দুবেআয়ুষ বাদোনিনীতীশকুমার রেড্ডিতনুশ কোটিয়ান, প্রসিদ্ধ কৃষ্ণ, গুরনুর ব্রার, খলিল আহমেদ, মানব সুথার ও যশ ঠাকুর।


```