Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

Women’s WC Final: শেফালির পর দীপ্তির হাফসেঞ্চুরি, রিচা চালিয়ে খেললেও ২৯৯ টার্গেট দিল ভারত

শেষ পর্যন্ত দীপ্তি শর্মা ৫০ বলে ৫৮ রান করে দলের ইনিংসকে টেনে নিয়ে গেলেও বড় রান গড়ে তোলা সম্ভব হল না। রিচা ঘোষের ছোট্ট কিন্তু কার্যকর ইনিংসও দলের স্কোর বাড়াতে কিছুটা সাহায্য করে।

Women’s WC Final: শেফালির পর দীপ্তির হাফসেঞ্চুরি, রিচা চালিয়ে খেললেও ২৯৯ টার্গেট দিল ভারত

অর্ধশত রান দীপ্তির

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 2 November 2025 20:49

দ্য ওয়াল ব্যুরো: ৪৮তম ওভারের পঞ্চম বলে সিঙ্গল নিয়ে অর্ধশতরান পূর্ণ করলেন দীপ্তি শর্মা (Dipti Sharma)। মাত্র ৫৩ বলেই পৌঁছে গেলেন হাফসেঞ্চুরিতে। অন্য প্রান্তে বাংলার রিচা ঘোষ (Richa Ghosh)।  বঙ্গকন্যা দুরন্ত ছন্দে খেললেও দক্ষিণ আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত (Women’s WC Final)।

মাত্র ছ’ রান ও শেষ বলে রানআউট — সেখানেই থেমে যায় ভারতের ইনিংস। শুরুর ঝড়ো ব্যাটিং দেখে মনে হচ্ছিল সহজেই ৩০০–এর গণ্ডি পেরোবেন হরমনপ্রীতরা। এমনকি ৩৫০–এর কাছাকাছি পৌঁছনোর ইঙ্গিতও ছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকার স্পিনাররা, বিশেষ করে ননকুলুলেকো এমলাবা, ইনিংসের মাঝপথ থেকে খেলার মোড় ঘুরিয়ে দিলেন।

শেষ পর্যন্ত দীপ্তি শর্মা ৫০ বলে ৫৮ রান করে দলের ইনিংসকে টেনে নিয়ে গেলেও বড় রান গড়ে তোলা সম্ভব হল না। রিচা ঘোষের ছোট্ট কিন্তু কার্যকর ইনিংসও দলের স্কোর বাড়াতে কিছুটা সাহায্য করে।

তবু, যেমন জেমাইমা রদ্রিগেজ আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক রানচেজের পর বলেছিলেন, “এখানে কোনও স্কোরই অচেজেবল নয়।” তাই ভারত জানে, এখন ম্যাচ জিততে হলে শুরু থেকেই বল হাতে শৃঙ্খলা বজায় রাখতে হবে।

নবি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে (DY Patil Stadium) মহিলাদের বিশ্বকাপ ফাইনালে (Women’s World Cup Final) শুরুতেই দাপট দেখায় ভারত (India Women’s Cricket Team)। ওপেনার স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) ও শেফালি বর্মা (Shafali Verma) বাউন্ডারির বন্যা বইয়ে দিয়েছেন। যার জেরে দক্ষিণ আফ্রিকার (South Africa Women’s Team) বোলাররা জোর চাপে পড়ে যায়!

টসে জিতে প্রথমে বোলিং নেন প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্ড (Laura Wolvaardt)। দাপটের সঙ্গে শুরুটা করেন শেফালি। আয়াবোঙ্গা খাকার (Ayabonga Khaka) প্রথম ওভারেই কভারের উপর দিয়ে বাউন্ডারি মেরে রানের খাতা খোলেন। পরের ওভারে মারিজান কাপের (Marizanne Kapp) সামনে ধৈর্য ধরে খেললেও তৃতীয় ওভারেই স্মৃতি অফ সাইডে দুর্দান্ত ড্রাইভে চার হাঁকান মান্ধানা।

এরপর শুরু হয় দুই ওপেনারের পালা করে বাউন্ডারি-ঝড়। একদিকে শেফালি কভারের ফাঁক গলে চার, পরের বলেই লেগ সাইডে আরেকটা। মান্ধানা তখন ছন্দে, কাপ ও নাদিন দে ক্লার্কের (Nadine de Klerk) বলে টানা দু’টি বাউন্ডারি মেরে দলকে ৫০ পার করান মাত্র ৬.৩ ওভারে। ঠিক এই সময়েই ইতিহাসও গড়েন স্মৃতি। ভেঙে দেন মিতালি রাজের (Mithali Raj) রেকর্ড—একটি বিশ্বকাপে কোনও ভারতীয় ব্যাটারের সর্বাধিক রান এখন তাঁর দখলে!


```