Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Ind vs SA: কেন সিরিজের মাঝপথেই সরে দাঁড়ালেন বুমরাহ? সামনে এল আসল কারণ

বুমরাহ ফিরবেন কি না, তা এখনও অনিশ্চিত। পরিবারের সদস্যের শারীরিক অবস্থাই ঠিক করে দেবে তাঁর প্রত্যাবর্তনের সময়রেখা। 

Ind vs SA: কেন সিরিজের মাঝপথেই সরে দাঁড়ালেন বুমরাহ? সামনে এল আসল কারণ

জসপ্রীত বুমরাহ

রূপক মিশ্র

শেষ আপডেট: 16 December 2025 11:04

দ্য ওয়াল ব্যুরো: ধর্মশালার তৃতীয় টি-টোয়েন্টিতে (IND vs SA 3rd T20I) হঠাৎ করেই ভারতের একাদশে ছিলেন না জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। সিরিজের গুরুত্বপূর্ণ সময়ে দেশের সেরা পেসারের অনুপস্থিতি স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলে দেয়—কেন মাঝপথেই সরে দাঁড়ালেন তিনি?

টসের সময় অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) সংক্ষিপ্ত ব্যাখ্যা দেন—‘ব্যক্তিগত কারণে’ বুমরাহ এই ম্যাচে খেলছেন না। পরে বিসিসিআই (BCCI) এবং সংবাদ সংস্থা পিটিআই (PTI) সূত্রে স্পষ্ট হয় বিষয়টি। খুব ঘনিষ্ঠ এক পরিবারের সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় তড়িঘড়ি মুম্বই ফিরে যেতে হয়েছে বুমরাহকে। পরিস্থিতির গুরুত্ব বুঝেই সিরিজের মাঝপথে স্কোয়াড ছাড়ার সিদ্ধান্ত।

পিটিআই-কে দেওয়া এক বিসিসিআই কর্তার বক্তব্যে বিষয়টি আরও পরিষ্কার—‘সব কিছু ঠিকঠাক থাকলে বুমরাহ চতুর্থ কিংবা পঞ্চম ম্যাচে ফিরতে পারেন। তবে এখন একমাত্র অগ্রাধিকার পরিবারের সদস্যের সুস্থতা।’ অর্থাৎ, বুমরাহর ফেরা পুরোপুরি নির্ভর করছে পারিবারিক পরিস্থিতির উপর।

বুমরাহ না থাকলেও ধর্মশালায় ভারতের (India) পারফরম্যান্সে তার ছায়া পড়েনি। বরং দুরন্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে (South Africa) ১১৭ রানে বেঁধে ফেলে ভারত। ছ’জন বোলারই উইকেট পান—যা স্পষ্ট করে দেয়, পরিকল্পনা আর শৃঙ্খলায় কোনও ঘাটতি ছিল না। টি-টোয়েন্টি অভিষেকে হর্ষিত রানা (Harshit Rana) কুইন্টন ডি কক (Quinton de Kock) ও ডেওয়াল্ড ব্রেভিসকে (Dewald Brevis) ফিরিয়ে নজর কাড়েন। অন্যদিকে, অর্শদীপ সিং (Arshdeep Singh) রিভিউ কাহে লাগিয়ে রিজা হেনড্রিক্সকে (Reeza Hendricks) শূন্য রানে ফেরান।

ব্যাট হাতেও টিম ইন্ডিয়া কাজ সেরে ফেলে মাত্র ১৫.৫ ওভারে। সাত উইকেটের জয়ে সিরিজে ২-১ এগিয়ে যায় টিম ইন্ডিয়া (Team India)। ফলে বুমরাহর অনুপস্থিতি সত্ত্বেও চাপ সামলাতে পেরেছে দল।

এখন নজর লখনউয়ে (Lucknow) চতুর্থ টি-টোয়েন্টির দিকে। বুমরাহ ফিরবেন কি না, তা এখনও অনিশ্চিত। পরিবারের সদস্যের শারীরিক অবস্থাই ঠিক করে দেবে তাঁর প্রত্যাবর্তনের সময়রেখা। আপাতত ক্রিকেটের বাইরের লড়াই বুমরাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।


```