Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Ind vs SA: খোলস ভেঙে ভিন্টেজ বিরাট! রাঁচির ময়দানে হাঁকালেন সেঞ্চুরি, বড় রানের লক্ষ্যে ভারত

নিখুঁত, মাপা ইনিংস! কখনও মারলেন, কখনও ধরলেন। তাড়াহুড়ো দেখালেন না। অফ স্ট্যাম্পের বাইরের বলের ফাঁদে পা দিলেন না। আর এভাবেই ধীরে ধীরে সেঞ্চুরিতে পৌঁছলেন বিরাট কোহলি!

Ind vs SA: খোলস ভেঙে ভিন্টেজ বিরাট! রাঁচির ময়দানে হাঁকালেন সেঞ্চুরি, বড় রানের লক্ষ্যে ভারত

বিরাট কোহলি

রূপক মিশ্র

শেষ আপডেট: 30 November 2025 16:25

দ্য ওয়াল ব্যুরো: নিখুঁত, মাপা ইনিংস! কখনও মারলেন, কখনও ধরলেন। তাড়াহুড়ো দেখালেন না। অফ স্ট্যাম্পের বাইরের বলের ফাঁদে পা দিলেন না। আর এভাবেই ধীরে ধীরে সেঞ্চুরিতে পৌঁছলেন বিরাট কোহলি (Virat Kohli)! ওয়ান ডে কেরিয়ারে ৫২’তম। রাঁচির জেএসসিএ স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে বড় রানের লক্ষ্যে ভারত।

বিরাটের পাশাপাশি নজরে ছিলেন রোহিত শর্মাও (Rohit Sharma)। দারুণ ছন্দে শুরু করেও হাফসেঞ্চুরিতে থামলেন। যদিও এখনও অপর প্রান্তে দাঁড়িয়ে নিজের ছন্দে ম্যাচের গতি ধরে রেখেছেন বিরাট কোহলি (Virat Kohli)। ম্যাচের মাঝপথেই স্পষ্টআজ ভারতীয় ইনিংসের ভিত গড়েছেন দুই অভিজ্ঞ ব্যাটারই।

টসে হেরে টিম ইন্ডিয়ার অধিনায়ক কেএল রাহুল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ইনিংসের শুরুতেই মার্কো জানসেনকে (Marco Jansen) সামলে আত্মবিশ্বাসী দেখাচ্ছিল যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal)। যদিও খানকতক আক্রমণাত্মক চার-ছক্কা মারলেও বেশিক্ষণ টিকতে পারেননি। আন্দ্রে বার্গারের (Nandre Burger) বলে আউট হয়ে ড্রেসিং রুমে ফেরেন (১৮ রানে)। এরপরই ক্রিজে নামেন কোহলি। আর ঠিক তখন থেকেই রান তোলার গতি পাল্টে দেয় ভারত।

রোহিতও চেনা ছন্দে। একবার জীবনদানও পান। টনি ডি জর্জি (Tony de Zorzi) সহজ ক্যাচ ফেললেন চতুর্থ ওভারে। আর তারপর থেকেই বদলে যায় দৃশ্য। রোহিত প্রথমে সামলে হানেন পাল্টা আক্রমণ। জানসেনের মাথার উপর দিয়ে দুটি টানা ছক্কাওয়ানডে ক্রিকেটে ৩৫১ ও ৩৫২ নম্বর ওভার বাউন্ডারি! শাহিদ আফ্রিদিকে (Shahid Afridi) পেছনে ফেলে একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখন রোহিতের দখলে।

যোগ্য সঙ্গত দেন বিরাট! দু’জন মিলে গড়েন শতরানের জুটি। কোহলি নিজের স্টাইলে স্ট্রাইক রোটেট করতে করতে পৌঁছে যান হাফসেঞ্চুরিতে। এরপর গিয়ার বদল! দ্রুত ব্যাট চালানো শুরু। লং-অফ, ডিপ পয়েন্টযেদিকেই ফাঁকা পেলেন, রান বের করে নিলেন সহজে। মাঝেসাঝে উড়ল ছক্কাো। ইতিমধ্যেই ৫টি ছয় মেরেছেন বিরাট।

রোহিতও আত্মবিশ্বাসের সঙ্গে ৬০তম ওয়ানডে হাফসেঞ্চুরি তুলে নিন। কিন্তু ৫৭ রানে এসে জানসেনের শর্ট বলে ভুল টাইমিং। ডেলিভারি লাগে প্যাডেসোজা এলবিডব্লিউ। কোহলির সঙ্গে একটু পরামর্শ করে রিভিউ না নিয়ে ফিরে গেলেন প্রাক্তন ভারত অধিনায়ক।

ময়দানে নামেন রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সুযোগ পেয়েছেন। শান্ত মাথায় শুরু। অন্যদিকে কোহলি। নরমে-গরমে। কখনও আক্রমণাত্মক, কখনও রক্ষণাত্মক! দুরন্ত কাভার ড্রাইভ, পুল, স্টেপ-আউট করে লং-অনসব দিকেই তাঁর ব্যাট থেকে সহজে এসেছে রান।

রুতুরাজ আউট হয়ে ড্রেসিং রুমে ফিরলেও ভারত বড় স্কোর গড়ার লক্ষ্যে এগোচ্ছে। ৪ উইকেট হারিয়ে ৩৮ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ২৩৩। ছোট ছোট পায়ে সেঞ্চুরি তুলে বড় গল্প লিখলেন বিরাট।  


```