Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Ind vs SA: বাইশ গজে কতটা ঘুরবে বল? জানিয়ে দিলেন ইডেনের পিচ কিউরেটর

ছয় বছর পর টেস্ট ম্যাচ ফিরছে ইডেনে। শুক্রবার থেকে শুরু প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে কেমন আচরণ করে বাইশ গজ—সেই উত্তর মিলবে আগামী পরশু থেকে।

Ind vs SA: বাইশ গজে কতটা ঘুরবে বল? জানিয়ে দিলেন ইডেনের পিচ কিউরেটর

পিচ পরীক্ষা করছেন শুভমান

রূপক মিশ্র

শেষ আপডেট: 12 November 2025 10:28

দ্য ওয়াল ব্যুরো: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ভারত–দক্ষিণ আফ্রিকা টেস্ট শুরুর আগে জল্পনা তুঙ্গে—পিচ কেমন হবে? একেবারে ‘র‌্যাঙ্ক টার্নার’নাকি ব্যাট-বল দুই দিকেই সমান লড়াই দেখা যাবে? এই নিয়ে অবশেষে মুখ খুললেন ইডেনের পিচ প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায় (Sujan Mukherjee)।

ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সঙ্গে তাঁর কাল দীর্ঘক্ষণ কথা চালাচালি হয়েছে। সেই কথোপকথন নিয়েই মুখ খুলে সুজন বলেন, ‘পিচ ভালো, একেবারে স্পোর্টিং উইকেট হবে। খেলার সঙ্গে সঙ্গে টার্ন আসবে, বাউন্সও থাকবে। ব্যাটার, বোলার—সবার জন্য কিছু না কিছু থাকছে এই উইকেটে!’

ভারতীয় দলের প্র্যাকটিস শেষে মঙ্গলবার ‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া সাক্ষাৎকারে সুজনের মন্তব্য, ‘টিমের সঙ্গে নিয়মিত আলোচনা হয়, যেমনটা সব হোম সিরিজেই চলে। আপনি অস্ট্রেলিয়ায় গেলে ওখানে বাউন্স থাকবে, ভারতে হলে দল চায় কিছুটা ঘূর্ণি। খুব বেশি নয়, কিন্তু অল্প টার্নের অনুরোধ করে। সেটাই মাথায় রেখে পিচ প্রস্তুত করা হচ্ছে।’

ভারতীয় দলের অনুশীলন চলাকালীন গম্ভীর, ব্যাটিং কোচ সিতাংশু কোঠাক (Sitanshu Kotak), বোলিং কোচ মরনে মর্কেল (Morne Morkel) ও অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) মাঠে এসে বাইশ গজ পরীক্ষা করেন। প্রায় পনেরো মিনিট ধরে সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে আলোচনা গড়ায়। পিচের কাঠিন্য, ঘাসের স্তর, আর্দ্রতা—সবকিছু খুঁটিয়ে দেখা হয়।

যদিও সূত্রের খবর, টিম ম্যানেজমেন্ট নাকি পিচ দেখে খুব একটা সন্তুষ্ট নয়। এই আবহে কিউরেটর আবার জানিয়ে দিয়েছেন, তাঁদের কাজ পিচ তৈরি করা, বাকিটা খেলোয়াড়রাই বলবেন। তাঁর কথায়, ‘আমি কীভাবে বলব পিচ টার্নার হবে কিনা? যারা খেলবে তারাই বিচার করবে। আমাদের কাজ পিচ তৈরি করা, ভালো একটা ম্যাচ উপহার দেওয়া। আশা করি দর্শকেরা ব্যাট ও বলের লড়াই উপভোগ করবেন!’

এই সিরিজের পিচ নিয়ে আগে থেকেই জল্পনা শুরু হয়েছিল, বিশেষ করে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে ঘরের মাঠে ভারতের ০-৩ হারের পর। সেই সিরিজে অতিরিক্ত ঘূর্ণি উইকেটের কারণে ব্যাটসম্যানরা বিপাকে পড়েছিলেন। ফলে এবার গম্ভীর ও তাঁর টিম চায় নিয়ন্ত্রিত টার্ন—যেখানে পেসার ও স্পিনার উভয়েই ছাপ ফেলবেন।

প্রসঙ্গত, ছয় বছর পর টেস্ট ম্যাচ ফিরছে ইডেনে। শুক্রবার থেকে শুরু প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে কেমন আচরণ করে বাইশ গজ—সেই উত্তর মিলবে আগামী পরশু থেকে।


```