Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Ind vs SA: ১২৪ রান শুনতে সহজ, কিন্তু ইডেনে কতটা ‘চ্যালেঞ্জিং’ এই টার্গেট? ইতিহাস কী বলছে?

রেকর্ড বলছে, ১২৪ খুব ছোট লক্ষ্য হলেও ইডেনে সেটা কখনই সহজ নয়। তা ছাড়া ভারতের ওপরে চাপ আরও বেশি। কারণ শুভমান গিল নেই।

Ind vs SA: ১২৪ রান শুনতে সহজ, কিন্তু ইডেনে কতটা ‘চ্যালেঞ্জিং’ এই টার্গেট? ইতিহাস কী বলছে?

জাদেজা ও পন্থ

রূপক মিশ্র

শেষ আপডেট: 16 November 2025 12:30

দ্য ওয়াল ব্যুরো: সংখ্যাটা ছোট। টার্গেট মাত্র ১২৪। কিন্তু ইডেনে চতুর্থ ইনিংসে রান তাড়া করা মানেই আলাদা চ্যালেঞ্জ। ইতিহাস বলছে, এই মাঠে ১০০-এর বেশি রানের লক্ষ্য কখনও সহজ হয়নি। বরং ৯০-এর আশপাশে গেলেই ম্যাচের গতি বদলে যায়। ভারতের সামনে তাই সহজ দেখালেও বাস্তবে আজ কঠিন লড়াই—বিশেষ করে এই ক্ষয়াটে পিচে, যেখানে বল হঠাৎ লাফাচ্ছে, হঠাৎ নিচু হয়ে যাচ্ছে এবং শুরু থেকেই ভরপুর টার্ন ব্যাটারদের কড়া টেস্ট নিয়ে চলেছে।

ইডেন গার্ডেন্সে (Eden Gardens) এতদিন চতুর্থ ইনিংসে ১০০-এর বেশি রান তাড়া করে জেতার ঘটনা ঘটেছে মোটে একবার। আর সেটাও দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধেই। ২০০৪ সালে ১১৭ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল ভারত। ১৯৩৪ থেকে আজ পর্যন্ত এই মাঠে ৩০ বার চতুর্থ ইনিংসে রান তাড়া হয়েছে। সফল মাত্র ৫ বার। যা থেকে স্পষ্ট—ইডেনে শেষ ইনিংস মানেই ব্যাটসম্যানের অগ্নিপরীক্ষা।

ইডেনে টেস্টে সফল রানচেজ (চতুর্থ ইনিংস):

১) ভারত বনাম দক্ষিণ আফ্রিকা — টার্গেট ১১৭ (২০০৪)
২) ভারত বনাম ইংল্যান্ড — টার্গেট ৭৯ (১৯৯৩)
৩) ইংল্যান্ড বনাম ভারত — টার্গেট ৪১ (২০১২)
৪) অস্ট্রেলিয়া বনাম ভারত — টার্গেট ৩৯ (১৯৬৯)
৫) ইংল্যান্ড বনাম ভারত — টার্গেট ১৬ (১৯৭৭)

অন্য কোনও দল এই মাঠে ১০০-এর বেশি রান তাড়া করে জিততে পারেনি।

এই টেস্টে ভারত শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ১৫৯-এ গুটিয়ে দেন জসপ্রীত বুমরাহরা (Jasprit Bumrah)। তারকা পেসার নিজেই নেন পাঁচ উইকেট। পাশে ছিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj) আর কুলদীপ যাদব (Kuldeep Yadav)। তারপর ব্যাট হাতে কেএল রাহুলের (KL Rahul) ৩৯ আর ওয়াশিংটন সুন্দর, ঋষভ পন্থ (Rishabh Pant), রবীন্দ্র জাদেজা—মিলে পাওয়া ৩০ রানের লিড।

দ্বিতীয় ইনিংসেও বোলাররা ছন্দে। জাদেজা ৪ উইকেট তুলে দক্ষিণ আফ্রিকাকে থামান ১৫৩-এ। তেম্বা বাভুমা (Temba Bavuma) ৫৫ রানের সুবাদে লড়াইটা টিকিয়ে রাখেন, নইলে লক্ষ্যটা আরও ছোট হত!

রেকর্ড বলছে, ১২৪ খুব ছোট লক্ষ্য হলেও ইডেনে সেটা কখনই সহজ নয়। তা ছাড়া ভারতের ওপরে চাপ আরও বেশি। কারণ শুভমান গিল নেই। ফলে টিম ইন্ডিয়া খেলছে ১০ ব্যাটার নিয়ে। পিচ ক্রমশ খারাপ হচ্ছে, আর বল ঘুরছে চরকির স্টাইলে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) তালিকায় এই মুহূর্তে টিম ইন্ডিয়া তৃতীয় স্থানে। এই ম্যাচ জিতলে পরিস্থিতি আরও মজবুত হবে। এর আগে ইংল্যান্ডে ২-২ ড্র করে এসেছে ভারত। তাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়াই জিতে সিরিজে এগিয়ে যাওয়া খুব গুরুত্বপূর্ণ।


```