Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IND vs NZ: আজ দ্বিতীয় ওয়ানডে, সুযোগ পাবেন ‘বিতর্কিত’ বাদোনি? দেখে নিন সম্ভাব্য প্রথম একাদশ

নিউজিল্যান্ড সম্ভবত প্রথম ম্যাচের একাদশেই ভরসা রাখবে। অভিষেকে কিছুটা খরুচে হলেও ক্রিশ্চিয়ান ক্লার্ক ব্যাট হাতে অবদান রেখেছেন। তাঁকে আরও একটা সুযোগ দেওয়া হতে পারে।

IND vs NZ: আজ দ্বিতীয় ওয়ানডে, সুযোগ পাবেন ‘বিতর্কিত’ বাদোনি? দেখে নিন সম্ভাব্য প্রথম একাদশ

বিরাট কোহলি

রূপক মিশ্র

শেষ আপডেট: 14 January 2026 10:51

দ্য ওয়াল ব্যুরো: সিরিজে এগিয়ে থেকেও স্বস্তিতে থাকার জায়গা নেই। রাজকোটে আজ দ্বিতীয় ওয়ানডে। আর সেই ম্যাচের আগে নির্বাচনী সমীকরণে বড়সড় প্রশ্নচিহ্ন। চোটের কারণে দলে নেই ওয়াশিংটন সুন্দর। তার জায়গায় কাকে নামাবেন হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)? সওয়ালের কেন্দ্রে একটাই নাম—আয়ুষ বাদোনি (Ayush Badoni)। যাঁকে স্কোয়াডে জায়গা দেওয়া নিয়ে ইদানীং বিস্তর জলঘোলা শুরু হয়েছে।

ওয়াশিংটনের চোট

সিরিজের প্রথম ম্যাচে চার উইকেটে জিতেছে ভারত। কিন্তু সেই ম্যাচেই ওয়াশিংটন সুন্দরের চোটের সূত্রে বড় ধাক্কা আসে। বা-দিকের পাঁজরে তীব্র যন্ত্রণার কারণে রাজকোটে তাঁর খেলা কার্যত অসম্ভব। দলে নেই ঋষভ পন্থ। ফলে অলরাউন্ডার বিকল্পে হঠাৎ করেই ভারতীয় শিবির বেশ চাপে। এই পরিস্থিতিতে দলে আনা হয়েছে আয়ুষ বাদোনিকে। তিনি কি শুধুই ব্যাক-আপ, নাকি দেখা যাবে সরাসরি প্রথম একাদশে? সেটাই এখন মূল প্রশ্ন।

কেন বাদোনি? 

বাদোনির নাম উঠে আসার পিছনে বড় কারণ—গৌতম গম্ভীরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ কাজের অভিজ্ঞতা। আইপিএলে লখনউ সুপার জায়ান্টস এবং ঘরোয়া ক্রিকেটে দিল্লি—দুই জায়গাতেই গম্ভীর কাছ থেকে দেখেছেন বাদোনিকে। ফলে তাঁর মানসিকতা, চাপ সামলানোর ক্ষমতা নিয়ে অজানা কিছু নেই।

আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ব্যাখ্যা করেছেন ব্যাটিং কোচ সিতাংশু কোটাক (Sitanshu Kotak)। তাঁর কথায়, বাদোনিকে নেওয়া হয়েছে মূলত ব্যালান্সের জন্য। পাঁচ বোলারের ওপর পুরো ৫০ ওভার চাপিয়ে দেওয়ার ঝুঁকি ভারত নিতে চায় না। বাদোনি সেই জায়গায় ষষ্ঠ বোলিং অপশন দিতে পারেন।

কোটাক স্পষ্ট সুরে বলেছেন, ‘ও ইন্ডিয়া ‘এ’-র হয়ে খেলেছে, নিয়মিত পারফর্ম করেছে। যদি ওয়াশিংটন না থাকে, তাহলে পাঁচ বোলার দিয়ে পুরো ম্যাচ চালানো কঠিন।’

রাজকোটে ভারতের সম্ভাব্য একাদশ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ জেতার পর খুব বেশি কাটাছেঁড়া করার সম্ভাবনা নেই। তবে ওয়াশিংটনের জায়গায় বদল নিশ্চিত। সেখানে দু’টি নাম—নীতীশ রেড্ডি (Nitish Reddy) ও আয়ুষ বাদোনি। আন্তর্জাতিক অভিজ্ঞতায় রেড্ডি এগিয়ে থাকলেও, লাইক-টু-লাইক রিপ্লেসমেন্ট হিসেবে বাদোনির দিকে পাল্লা ভারী।

সম্ভাব্য ভারতীয় একাদশ: রোহিত শর্মা (Rohit Sharma), শুভমান গিল (Shubman Gill), বিরাট কোহলি (Virat Kohli), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), কেএল রাহুল (KL Rahul, উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja), আয়ুষ বাদোনি/নীতীশ রেড্ডি, হর্ষিত রানা (Harshit Rana), কুলদীপ যাদব (Kuldeep Yadav), মহম্মদ সিরাজ (Mohammed Siraj), প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)।

নিউজিল্যান্ড সম্ভবত প্রথম ম্যাচের একাদশেই ভরসা রাখবে। অভিষেকে কিছুটা খরুচে হলেও ক্রিশ্চিয়ান ক্লার্ক ব্যাট হাতে অবদান রেখেছেন। তাঁকে আরও একটা সুযোগ দেওয়া হতে পারে।

সব মিলিয়ে রাজকোটের ম্যাচটা শুধু সিরিজের জন্য নয়, একাধিক ক্রিকেটারের ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ। আর সেই তালিকায় সবচেয়ে বড় নাম—আয়ুষ বাদোনি। আজ যদি সুযোগ আসে, সেটা হতে পারে তাঁর ওয়ানডে কেরিয়ারের প্রথম বড় দরজা।


```