Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

IND vs ENG: ইংল্যান্ডে কোন শট খেলা নিরাপদ? জানিয়ে দিলেন ঋষভ

সাদা বলের ফরম্যাটের তুলনায় টেস্টে সাইড-অন খেলা অনেক বেশি নিরাপদ।

IND vs ENG: ইংল্যান্ডে কোন শট খেলা নিরাপদ? জানিয়ে দিলেন ঋষভ

ঋষভ পন্থ

শেষ আপডেট: 19 June 2025 16:51

দ্য ওয়াল ব্যুরো: গত আইপিএল মরশুমের শেষ দিকে এসে ফর্ম ফিরে পেয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তাঁর ব্যাট কথা বলছিল না দেখে আইপিএল ২০২৫ চলাকালীন অনেক সমালোচনাও শুনতে হয়েছে। তবে ভারতের এই উইকেটরক্ষক-ব্যাটার আছেন স্বমেজাজেই। এখন তিনি টিম ইন্ডিয়ার টেস্ট দলের সহ-অধিনায়ক, শুভমান গিলের ডেপুটি। ইংল্যান্ড সফরে যাওয়া ভারতীয় টেস্ট দলের অন্যতম অভিজ্ঞ মুখ তিনি। প্রথম টেস্টের আগে নিজের অভিজ্ঞতা ঋষভ শেয়ার করেছেন দলের তরুণদের সঙ্গে।

ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ (India vs England Test Series) শুক্রবার থেকে শুরু হচ্ছে। প্রথম ম্যাচটি লিডসে অনুষ্ঠিত হবে। বুধবার ভারতীয় সহ-অধিনায়ক ঋষভ পন্থ একটি সাংবাদিক সম্মেলনে অংশ নিয়ে জানান, ইংল্যান্ডে ব্যাটারদের জন্য কোন শট খেলা সবচেয়ে নিরাপদ। ঋষভ সাংবাদিক সম্মেলনে বলেনইংল্যান্ডের সুইং-বান্ধব পরিস্থিতি মোকাবেলা করার জন্য তিনি তাঁর অবস্থানে সামান্য পরিবর্তন করেছেন।

গতকালই আইসিসি টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। এক ধাপ উঠে পন্থ রয়েছেন আট নম্বরে। তিনি ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটার তালিকার প্রথম দশে নেই। স্বাভাবিক ভাবেই টেস্ট সিরিজ শুরুর আগে যা বাড়তি আত্মবিশ্বাস জোগাবে শুভমানের ডেপুটিকে। 

শুক্রবার থেকে শুরু হওয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে পাঁচ নম্বরে ব্যাট করবেন পন্থ। রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো তারকা খেলোয়াড়দের অবসরের পর তিনি এখন দলের অন্যতম ভরসা। ঋষভও জানেন, তাঁকে এখন ব্যাট হাতে ভারতের জন্য বড় ভূমিকা পালন করতে হবে। 

সাংবাদিক সম্মেলনে পন্থ বলেন, “আমার মনে হয় এই পরিবর্তনটি বেশিরভাগই মানসিক। তবে এটি কিছুটা টেকনিক্যালও। ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে, আপনাকে আপনার অবস্থান একটু খোলা রাখতে হয়, কারণ এটি আপনার শট খেলার উপর নির্ভর করে। কিন্তু সাদা বলের ফরম্যাটের তুলনায় টেস্টে সাইড-অন খেলা অনেক বেশি নিরাপদ।” 

ইংল্যান্ডে ব্যাটার হিসাবে ঋষভ পন্থের রেকর্ড যথেষ্ট ভাল। তিনি নয় টেস্টে ৩২.৭০ গড়ে ৫৫৬ রান করেছেন। এর মধ্যে রয়েছে দুটি করে সেঞ্চুরি ও অর্ধশতক।

পন্থ বলেন, “যখন তুমি ইংল্যান্ডে আসবে, তখন তোমাকে একটু সাইড-অন খেলতে হবে এবং এটা সত্যিই সাহায্য করবে। এটা মৌলিক টেকনিক্যাল জিনিস যা আমি পরিবর্তন করেছি। এর বাইরে, এটা কেবল মানসিকতার ব্যাপার। 

এবার এই বাঁ-হাতি ব্যাটারের কাঁধে সহ-অধিনায়কের দায়িত্ব। পন্থ বলেছেন, অতিরিক্ত দায়িত্ব তাঁর নিয়মিত চিন্তাভাবনাকে প্রভাবিত করবে না। ঋষভ বলেন, “আমি ভাল অবস্থানে আছি। সহ-অধিনায়কত্ব একটি অতিরিক্ত দায়িত্ব, কিন্তু যখন আপনি ক্রিজে থাকেন তখন আপনি ভাবেন না যে আমি সহ-অধিনায়ক অথবা আমি একজন সিনিয়র খেলোয়াড়। আপনি কেবল ক্রিজে একজন ব্যাটার এবং আপনার দলের জন্য আপনার সেরাটা দিতে হবে। আমি আমার মানসিকতা পরিবর্তন করিনি।


```