Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

Eng vs Ind: ১০০-র আগেই পড়ল দুই উইকেট , কালো ব্যান্ড পরে মাঠে নামলেন ক্রিকেটাররা

আমদাবাদ বিমান দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের সম্মানে, খেলোয়াড়রা হাতে কালো ব্যান্ড পরে এদিন মাঠে নামেন ও এক মিনিট নীরবতা পালন করেন।

Eng vs Ind: ১০০-র আগেই পড়ল দুই উইকেট , কালো ব্যান্ড পরে মাঠে নামলেন ক্রিকেটাররা

দুই দলের ক্রিকেটারদের নীরবতা পালন

শেষ আপডেট: 20 June 2025 18:09

দ্য ওয়াল ব্যুরোশুক্রবার থেকে শুরু হয়েছে ভারত ও ইংল্যান্ডের মধ্যে ৫ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট (India vs England First Test) হেডিংলির গ্রাউন্ডে অনুষ্ঠিত এই টেস্টে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস

তবে ম্যাচের প্রথম দেড় ঘণ্টায় ইংলিশ বোলাররা অবশ্য অধিনায়কের সিদ্ধান্তের প্রতি সুবিচার করতে পারেননি। দুই ওপেনার লোকেশ রাহুল ও যশস্বী জয়সওয়াল ভাল ভাবেই সামলেছেন ইংল্যান্ডের পেস ব্রিগডকে। ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোশ টাং ও বেন স্টোকস সেই অর্থে কোনও প্রভাব ফেলতে পারেনি। ওপেনিং জুটিতেই ভারতের স্কোর ৯০ অতিক্রম করে যায়। কিন্তু মধ্যাহ্ন ভোজনে ভারত গেল ৯২ রানে দুই উইকেট হারিয়ে। ভাল শুরু করেও ৪২ রান করে ব্রাইডন কার্সের বলে রুটের হাতে ক্যাচ তুলে ফিরলেন রাহুল। অভিষেক টেস্টে ব্যর্থ সাই সুদর্শন। মাত্র চার বল খেলে খাতা না খুলেই বেন স্টোকসের শিকার হলেন তিনি। 

এদিনের ম্যাচে উভয় দলের খেলোয়াড়রাই নেমেছিলেন কালো ব্যান্ড পরে (Black Arm Band)। আসলে আমদাবাদ বিমান দুর্ঘটনায় (Ahmedabad Plane Crash) যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের সম্মানে, ভারত ও ইংল্যান্ডের খেলোয়াড়রা তাঁদের হাতে কালো ব্যান্ড পরে এদিন মাঠে নামেন ও এক মিনিট নীরবতা (Silence) পালন করেন। আমদাবাদে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় প্রায় ২৭০ জন নিহত হয়েছিলেন।

এই প্রসঙ্গে বিসিসিআই এক্স-এ লিখেছে, "লিডসের হেডিংলিতে প্রথম টেস্টের প্রথম দিনে খেলা শুরুর আগে আমদাবাদ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ভারতীয় ক্রিকেট দল এবং ইংল্যান্ড ক্রিকেট দল এক মিনিট নীরবতা পালন করেছে। ক্ষতিগ্রস্তদের সঙ্গে সংহতি প্রকাশের জন্য দুই দল কালো বাহুবন্ধনী পরেছিল। দুই দল মর্মান্তিকভাবে প্রাণ হারানো সকলের পরিবার এবং বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।"


```