Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ঐতিহাসিক ২০ জুন: স্মরণীয় ক্রিকেটারদের বরণীয় অভিষেক! সৌরভ-দ্রাবিড়-কোহলিদের ক্লাবে সুদর্শন

২০ জুন এক সুতোয় বেঁধে দিয়েছে তিন ভেন্যুকে। প্রথম দুটো ইংল্যান্ডের, পরেরটা ওয়েস্ট ইন্ডিজের ময়দান। ইতিহাসে লেখা থাকল: এই একই দিনে তিনটি মাঠে তিনটি ভিন্ন সময়ে সাকুল্যে চার জন ভারতীয় ক্রিকেটারের টেস্ট অভিষেক।

ঐতিহাসিক ২০ জুন: স্মরণীয় ক্রিকেটারদের বরণীয় অভিষেক! সৌরভ-দ্রাবিড়-কোহলিদের ক্লাবে সুদর্শন

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

শেষ আপডেট: 20 June 2025 16:42

দ্য ওয়াল ব্যুরো: লর্ডস, হেডিংলে, কিংসটন।

২০ জুন এক সুতোয় বেঁধে দিয়েছে তিন ভেন্যুকে। প্রথম দুটো ইংল্যান্ডের, পরেরটা ওয়েস্ট ইন্ডিজের ময়দান। ইতিহাসে লেখা থাকল: এই একই দিনে তিনটি মাঠে তিনটি ভিন্ন সময়ে সাকুল্যে চার জন ভারতীয় ক্রিকেটারের টেস্ট অভিষেক।

লর্ডসের ঐতিহাসিক মঞ্চে লাল বলের ক্রিকেটে স্মরণীয় আবির্ভাব সৌরভ গঙ্গোপাধ্যায়ের। সাল ১৯৯৬।

২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের কিংসটনে জাতীয় দলের জার্সি প্রথমবার গায়ে চড়ান বিরাট কোহলি।

আর আজ, ২০২৫-এ অভিষেক হল সাই সুদর্শনের। ভেন্যু ইংল্যান্ড। লির্ডসের হেডিংলে ময়দান।

১৯৯২ সালে ব্রিসবেনে একদিনের ক্রিকেটে অভিষেক হয় সৌরভের। তখন বয়স মাত্র উনিশ বছর। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। উল্টোদিকে কোর্টনি অ্যামব্রোজ, ম্যালকম মার্শালদের মতো বোলার। সেই ম্যাচে ছাপ ফেলতে ব্যর্থ হন। মাত্র ৩ রানে আউট হন সৌরভ। ভারত অল আউট ১৯১ রানে। হেসেখেলে লড়াই জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

টেস্টের দরজা খোলে চার বছর বাদে, ১৯৯৬ সালে। সিরিজের দ্বিতীয় টেস্ট ছিল লর্ডসে। সেই ম্যাচে নভজ্যোত সিং সিধুর জায়গায় সুযোগ পান সৌরভ। আর তার সদ্ব্যবহার করেন পুরোদমে। ওয়ান ডাউনে নামেন। হাঁকান সেঞ্চুরি। ক্রিকেটের ইতিহাসে দশম ক্রিকেটার হিসেবে লর্ডসে অভিষেক টেস্টে শতরানের রেকর্ড গড়েন।

ওই ম্যাচে তাঁর সঙ্গী ছিলেন রাহুল দ্রাবিড়। সেঞ্চুরি না পেলেও অসাধারণ খেলেন। করেন ৯৫ রান। লড়াই শেষমেশ ড্র হলেও ইতিহাসে নাম তোলেন দুই তরুণ ব্যাটসম্যান।

অন্যদিকে ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজ, যাদের বিরুদ্ধে ওয়ান ডে-তে অভিষেক হয় সৌরভ-দ্রাবিড় জুটির, তাদের মুখোমুখি নেমেছিলেন বিরাট। কেরিয়ারে জাতীয় দলের জার্সিতে টেস্ট খেলার সেই প্রথম সুযোগ। কিন্তু অভিষেক ম্যাচকে স্মরণীয় করে রাখতে ব্যর্থ হন কোহলি। প্রথম ইনিংসে বানান ১৯ রান। পরের ইনিংসে মাত্র ৪ রানেই আউট। কেরিয়ারের দীর্ঘ সময় চারে নামলেও জামাইকার পিচে সেদিন পাঁচ নম্বরে ব্যাট হাতে নেমেছিলেন বিরাট। ভারত ওই টেস্ট ৬৩ রানে জিতে গেলেও কোহলির ভাগ্য সঙ্গ দেয়নি।


```