Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Ind vs Eng: টসে হেরে ব্যাটিং ভারতের, সুদর্শনের অভিষেক ম্যাচে প্রত্যাবর্তন করুণের

প্রত্যাশা অনুযায়ীই সাই সুদর্শনের মাথায় উঠল ইন্ডিয়া টেস্ট ক্যাপ। পাশাপাশি লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে আট বছর পর ফিরলেন করুণ নায়ার।

Ind vs Eng: টসে হেরে ব্যাটিং ভারতের, সুদর্শনের অভিষেক ম্যাচে প্রত্যাবর্তন করুণের

সাই সুদর্শন

শেষ আপডেট: 20 June 2025 16:03

দ্য ওয়াল ব্যুরোপ্রত্যাশা অনুযায়ীই সাই সুদর্শনের (Sai Sudharsan) মাথায় উঠল ইন্ডিয়া টেস্ট ক্যাপ। পাশাপাশি লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে আট বছর পর ফিরলেন করুণ নায়ার (Karun Nair)

আজ থেকে শুরু হয়েছে লিডসের হেডিংলেতে ভারত-ইংল্যান্ড পাঁচ টেস্টের সিরিজের প্রথম ম্যাচ (India vs England First Test)। ইংল্যান্ড একদিন আগেই প্রথম একাদশ ঘোষণা করলেও টিম ইন্ডিয়া করেছে টসের আগে। তাতে অবশ্য বড়সড় কোনও চমক নেই। দল ঘোষণা দেখে মনে হচ্ছে দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। ফার্স্ট ডাউনে নামবেন সাই সুদর্শন। টেস্ট ক্রিকেটে এদিনই অভিষেক হল এই তরুণ ক্রিকেটারের। পাশাপাশি আট বছর পর টেস্টে প্রত্যাবর্তন হল করুণ নায়ারের। তিনি ব্যাটিং ক্রমের ছয় নম্বরে রয়েছেন।

চার পেসার ও এক স্পিনার নিয়ে দল ঘোষণা করেছে টিম ইন্ডিয়া। অলরাউন্ডার শার্দূল ঠাকুর ছাড়া বাকি তিন ফাস্ট বোলার হলেন জসপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণা ও মহম্মদ সিরাজ। তবে কুলদীপ যাদবকে দলে রাখা হয়নি। স্পিনার-অলরাউন্ডার হিসাবে রয়েছেন রবীন্দ্র জাদেজা।

এদিকে, লিডসের হেডিংলিতে 'তেন্ডুলকর-অ্যান্ডারসন ট্রফি'র প্রথম টেস্টে ভারতের বিরুদ্ধে টস (Toss) জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। হেডিংলির ইতিহাস বলছে, ম্যাচ শুরুতে বোলাররা সাধারণত সুবিধা পেয়ে থাকেন। শুরুতে বলের মুভমেন্ট ব্যাটারদের সমস্যার মধ্যে ফেলে। বিরাট-রোহিতের অবসরের পর এবার কঠিন পরীক্ষা শুভমান ব্রিগেডের কাছে। 

ভারত: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), করুণ নায়ার, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরাহমহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ।

ইংল্যান্ড: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জশ টং, শোয়েব বশির।


```