Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

Ind vs Aus: জেমাইমাদের পারফরম্যান্সে আপ্লুত বিরাট! কুর্নিশ জানিয়ে কী লিখলেন তিনি?

এখন ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। বিশ্ব ক্রিকেটে পেতে চলেছে নতুন চ্যাম্পিয়ন। ততদিন পর্যন্ত ক্রিকেটপ্রেমীদের মুখে একটাই নাম—জেমাইমা রদ্রিগেজ!

Ind vs Aus: জেমাইমাদের পারফরম্যান্সে আপ্লুত বিরাট! কুর্নিশ জানিয়ে কী লিখলেন তিনি?

জেমাইমা রদ্রিগেজ

রূপক মিশ্র

শেষ আপডেট: 31 October 2025 12:36

দ্য ওয়াল ব্যুরো: নবি মুম্বইয়ের (Navi Mumbai) ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে (DY Patil Stadium) অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে ঐতিহাসিক জয় ভারতের (India) মেয়েদের। সেই সাফল্যে আপ্লুত বিরাট কোহলি (Virat Kohli)। শুক্রবার সকালে সমাজমাধ্যমে তিনি কুর্নিশ জানালেন হরমনপ্রীত কৌরদের (Harmanpreet Kaur) অসাধারণ পারফরম্যান্সকে, বিশেষ করে জেমাইমা রদ্রিগেজের (Jemimah Rodrigues) সেঞ্চুরিকে।

বিরাট লিখেছেন, ‘কী দারুণ জয় আমাদের দলের! অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এই সাফল্য অনন্য। মেয়েদের দুর্দান্ত চেজ আর বড় ম্যাচে জেমাইমার পারফরম্যান্স ছিল সত্যিই অসাধারণ। দলের আত্মবিশ্বাস, বিশ্বাস আর লড়াইয়ের মানসিকতা অসাধারণ। অভিনন্দন টিম ইন্ডিয়া!’

বৃহস্পতিবারের এই জয়ে ভেঙে গিয়েছে অনেক রেকর্ড। সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৩৩৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ৫ উইকেটে হারিয়েছে ভারত। মহিলাদের একদিনের বিশ্বকাপের ইতিহাসে এটাই সবচেয়ে বড় সফল রানচেজ। জেমাইমা অপরাজিত ১২৭ রানে শেষ করেন ইনিংস—১৩৪ বলে, ১৪টি চার। পাশে ছিলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর, ৮৮ বলে ৮৯ রান (১০টি চার, ২টি ছয়)। দু’জনের তৃতীয় উইকেটে ১৬৭ রানের পার্টনারশিপ কার্যত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

এই জয়ের মাহাত্ম্য আরও বেড়েছে প্রেক্ষাপটে। টুর্নামেন্টে অস্ট্রেলিয়া এতদিন অপরাজিত ছিল—শেষবার ২০১৭ সালে হেরেছিল সেমিফাইনালে। তার পর থেকে টানা ১৫ ম্যাচে জয়। এবার সেই ধারার ইতি টানল ভারত। গ্রুপ পর্বে এই ইজি বাহিনী ৩৩১ রান তাড়া করে জেতে। যে কারণে সেমিফাইনালে মান্ধানাদের জয় অনেকটাই অপ্রত্যাশিত।

গ্রুপ লিগে টানা তিন ম্যাচে হারের পর চাপে ছিল ভারতীয় শিবির। কিন্তু ঠিক সেখানেই উলটপুরাণ। বড় মঞ্চে জেমাইমা খেললেন কেরিয়ারের সেরা ইনিংস—শান্ত, ছন্দে, আত্মবিশ্বাসে ভরপুর। সুযোগ বুঝে আক্রমণ, নিখুঁত স্ট্রাইক রোটেশন—সব মিলিয়ে ব্যাট হাতে নির্ভরতা জোগালেন।

এখন ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা (South Africa)। বিশ্ব ক্রিকেটে পেতে চলেছে নতুন চ্যাম্পিয়ন। ততদিন পর্যন্ত ক্রিকেটপ্রেমীদের মুখে একটাই নাম—জেমাইমা রদ্রিগেজ!


```