Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

Gautam Gambhir: সাজঘরে রোহিত-শুভমানের দরাজ প্রশংসা গম্ভীরের, বিরাটকে উদ্দেশ করে কী বললেন?

প্রথম দুটি ম্যাচে ব্যর্থ হলেও তৃতীয় ম্যাচে রান জোটে কোহলির। লড়াই শেষে রোহিত জানান, এই সিরিজ সম্ভবত তাঁর ও বিরাটের শেষ অস্ট্রেলিয়া সফর। 

Gautam Gambhir: সাজঘরে রোহিত-শুভমানের দরাজ প্রশংসা গম্ভীরের, বিরাটকে উদ্দেশ করে কী বললেন?

গৌতম গম্ভীর

রূপক মিশ্র

শেষ আপডেট: 27 October 2025 11:45

দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে (ODI) জয়ের পর ড্রেসিংরুমে (Dressing Room) নিজের দলের ব্যাটিং ইউনিটকে বিশেষ বার্তা দিলেন টিম ইন্ডিয়ার (India) হেডকোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। বিশেষ করে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) ১৬৮ রানের পার্টনারশিপে মুগ্ধ তিনি। একই সঙ্গে প্রশংসা করেছেন শুভমান গিলেরও (Shubman Gill)।

২৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত ও শুভমানের জুটিতে ইতিবাচক শুরুয়াত। ৬৯ রানের ওপেনিং পার্টনারশিপকেই ‘খুব গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করেন গম্ভীর। পরে রোহিত ও বিরাটের তালমিল নিয়ে বলেন, ‘ওদের জুটিও অসাধারণ। বিশেষ করে রোহিতের সেঞ্চুরি (Century)… দারুণ ইনিংস। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, দু’জনেই খেলা শেষ করে এসেছে। সেটাই দলের জন্য ভালো লক্ষণ।’

বোর্ডের (BCCI) প্রকাশিত এক ভিডিওতে গম্ভীরকে বলতে শোনা যায়, ‘শুভমান আর রোহিত আমাদের ইনিংসের ভিত গড়েছিল। এরপর রোহিত–বিরাটের পার্টনারশিপ ম্যাচটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। শেষ পর্যন্ত যেভাবে দু’জন অপরাজিত থেকে জয় নিশ্চিত করেছে, সেটাই আসল সাফল্য!’ কোচের মতে, সবচেয়ে ইতিবাচক দিক—রান তাড়া করতে নেমে ক্লিনিক্যাল ফিনিশিং। যে কারণে পরে যোগ করেন, ‘এমন চেজে টিম কতটা ধারাবাহিক হতে পারে, তা আমরা দেখিয়েছি। পুরো দলই খুব ভালো খেলেছে।’

তিন ম্যাচের সিরিজে ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন রোহিত। দ্বিতীয় ম্যাচে ৭৩ ও সিডনিতে অপরাজিত ১২১ রানের ইনিংসের সবাদে পান সিরিজসেরার সম্মান (Player of the Series)। অন্যদিকে, প্রথম দুটি ম্যাচে ব্যর্থ হলেও তৃতীয় ম্যাচে রান জোটে কোহলির। লড়াই শেষে রোহিত জানান, এই সিরিজ সম্ভবত তাঁর ও বিরাটের শেষ অস্ট্রেলিয়া সফর। সামনে দক্ষিণ আফ্রিকা (South Africa) সিরিজ। মূল লক্ষ্য ফিটনেস ও ধারাবাহিকতা বজায় রাখা।


```