Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

আচমকা বদলে গেল অ্যাডিলেড টেস্টের সময়, জেনে নিন এখনই

ভারতে যখন কোনও টেস্ট ম্য়াচ আয়োজন করা হয়, তখন সেটা সকাল সাড়ে ৯টা থেকেই শুরু হয়।

আচমকা বদলে গেল অ্যাডিলেড টেস্টের সময়, জেনে নিন এখনই

দেখে নিন, কখন থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্য়াচ?

শেষ আপডেট: 3 December 2024 16:39

দ্য ওয়াল ব্যুরো : মিশন অস্ট্রেলিয়ায় দ্বিতীয় টেস্ট ম্য়াচ খেলার জন্য টিম ইন্ডিয়া ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। সিরিজের দ্বিতীয় ম্যাচটি আগামী ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হবে। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট শিবিরে কাঙ্খিত সুখবর এসে গিয়েছে। 

একদিকে অধিনায়ক হিসেবে কামব্যাক করেছেন রোহিত শর্মা, অন্যদিকে চোট কাটিয়ে জাতীয় দলে ফিরতে প্রস্তুত শুভমান গিলও। অর্থাৎ, গোটা দলই সম্পূর্ণ ফিট রয়েছে। কিন্তু, দ্বিতীয় টেস্ট ম্য়াচ শুরুর সময় বদলে গেল। কারণ এই ম্য়াচটি দিন-রাতের আয়োজন করা হচ্ছে। সেকারণে আগেই সময় পরিবর্তন করে দেওয়া হয়েছে। আসুন, জেনে নেওয়া যাক, কখন থেকে শুরু হবে অ্যাডিলেড টেস্ট?

চলতি বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম ম্য়াচটা সকাল ৭টা বেজে ৫০ মিনিটে শুরু হয়েছিল। কিন্তু, দ্বিতীয় ম্যাচটি আর একই সময় শুরু হবে না। গোলাপি বলে আয়োজিত টেস্ট ম্যাচ দিন-রাতের আয়োজন করা হচ্ছে। এই সিরিজের সূচি আগেই ঘোষণা করা হয়েছিল। সেখানে স্পষ্ট উল্লেখ করা রয়েছে, ভারতীয় সময় অনুসারে এই ম্য়াচটি সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে। 

ভারতে যখন কোনও টেস্ট ম্য়াচ আয়োজন করা হয়, তখন সেটা সকাল সাড়ে ৯টা থেকেই শুরু হয়। অস্ট্রেলিয়ায় আয়োজিত দিন-রাতের এই টেস্ট ম্য়াচ ভারতে গোটা দিন ধরেই চলবে। অর্থাৎ সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে এবং চলবে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত। সেইসময় অস্ট্রেলিয়ায় অবশ্য রাত হবে। অর্থাৎ দ্বিতীয় টেস্ট ম্য়াচ দেখার জন্য আপনাকে আর শীতের ভোরে উঠতে হবে না। নিশ্চিন্তে ঘুম থেকে উঠে আপনি এই ম্য়াচ উপভোগ করতে পারবেন।


```