Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

৫০০ রানের লিড নেবে ভারত? তৃতীয় দিনের লাঞ্চ ব্রেকেই উঠছে প্রশ্ন

মধ্যাহ্নভোজের বিরতিতে যশস্বী ১৪১ রানে ব্য়াট করছেন।

৫০০ রানের লিড নেবে ভারত? তৃতীয় দিনের লাঞ্চ ব্রেকেই উঠছে প্রশ্ন

শতরানের পর উচ্ছ্বসিত যশস্বী

শেষ আপডেট: 24 November 2024 10:11

দ্য ওয়াল ব্যুরো: কোথায় শেষ হবে টিম ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংস। আদৌ শেষ হবে না ইনিংস ডিক্লেয়ার করবে ভারত, তা নিয়ে ইতিমধ্যে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। যশস্বী জয়সওয়াল আপাতত যে তাণ্ডবের মুডে রয়েছেন, তাতে কোনও টোটালই যথেষ্ট বলে মনে হচ্ছে না। তৃতীয় দিনের লাঞ্চ ব্রেকে টিম ইন্ডিয়া ৩২১ রানের লিড ইতিমধ্যে নিয়ে ফেলেছে।

তৃতীয় দিনের শুরুটা টিম ইন্ডিয়া যেভাবে করতে চেয়েছিল, তেমনটা অবশ্য হয়নি। ৭৭ রানে মিচেল স্টার্কের হাতে শিকার হলেন কেএল রাহুল। এতদিন ধরে এত সমালোচনার যোগ্য জবাব ছিল একটা সেঞ্চুরি। কিন্তু, সেই সুযোগ তিনি হাতছাড়া করেন। তবে রাহুল আউট হলেও তার কোনও প্রভাব ভারতীয় ক্রিকেট দলের উপর পড়েনি। আপাতত টেস্ট ডেবিউট্যান্ট দেবদত্ত পাডিক্কলকে বেশ সলিড লাগছে।

রবিবার সকালেই যশস্বীর ব্যাট থেকে ঝকঝকে শতরান বেরিয়ে আসে। যশস্বীর টেস্ট কেরিয়ারে এটা চতুর্থ শতরান। পাশাপাশি অস্ট্রেলিয়া তথা SENA দেশের উইকেটে তিনি প্রথম শতরান করলেন। মধ্যাহ্নভোজের বিরতিতে তিনি ১৪১ রানে ব্য়াট করছেন। সঙ্গে ২৫ রানে যোগ্য সঙ্গত দিচ্ছেন দেবদত্ত। এখনও বিরাট কোহলি, ঋষভ পন্থের মতো রথী-মহারথীরা ব্যাট হাতে অপেক্ষা করছেন। ফলে টিম ইন্ডিয়া যে কমপক্ষে ৫০০ রানের লিড টার্গেট করবে, তা নিঃসন্দেহে বলা যায়।

প্রসঙ্গত, পারথ টেস্টের প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া মাত্র ১৫০ রানে অলআউট হয়ে গিয়েছিল। কিন্তু, অধিনায়কচিত পারফরম্য়ান্স করলেন জসপ্রীত বুমরাহ। শিকার করলেন পাঁচ উইকেট। যে পারথ এতদিন ধরে অস্ট্রেলিয়ার শক্ত ঘাঁটি ছিল, সেখানেই তারা মাত্র ১০৪ রানে মুখ থুবড়ে পড়ে। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া ৪৬ রানের লিড নিয়েছিল। এরপর বাকিটা রূপকথার থেকে কোনও অংশে কম নয়।  


```