
হর্ষিত রানা এবং রবিচন্দ্রন অশ্বিন
শেষ আপডেট: 14 December 2024 06:01
দ্য ওয়াল ব্যুরো : ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচের ঢাকে ইতিমধ্য়েই কাঠি পড়ে গিয়েছে। ইতিমধ্যে টসও হয়ে গিয়েছে। টস জিতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। এই ম্য়াচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে দুটো পরিবর্তন করা হয়েছে। বাদ পড়েছেন রবিচন্দ্রন অশ্বিন এবং হর্ষিত রানা। বদলে ভারতীয় ক্রিকেট দলে এন্ট্রি হয়েছে রবীন্দ্র জাদেজা এবং আকাশ দীপের।
আর এখানেই উঠতে শুরু করেছে প্রশ্ন। কেন এই দুই ক্রিকেটারকে বাদ দেওয়া হল, সেই উত্তর অধরা। কারণ পারথ টেস্টে টিম ইন্ডিয়া ২৯৫ রানে জয়লাভ করেছিল। এই ম্যাচে হর্ষিত রানা চারটে উইকেট শিকার করেছিলেন। দ্বিতীয় ম্য়াচে অশ্বিনকে নিয়ে আসা হল ওয়াশিংটন সুন্দরের জায়গায়।
কিন্তু, অ্যাডিলেডের উইকেটে অশ্বিন তেমন নজর কাড়তে পারলেন না। মাত্র একটা উইকেটই নিলেন তিনি। আমরা সকলেই জানি যে গোলাপি বলে একটা অতিরিক্ত রংয়ের স্তর থাকে। সেকারণে বলে গতি থাকলেও, স্পিন তেমন একটা দেখতে পাওয়া যায় না। অন্যদিকে, হর্ষিত প্রথম ইনিংসে বল করলেও কোনও উইকেট শিকার করতে পারেননি। যদিও গোলাপি বল টেস্টে এটাই তাঁর প্রথম ম্য়াচ ছিল।
কিন্তু, অ্যাডিলেড টেস্টে পরাজয় কী আদৌ বোলারদের ব্যর্থতার জন্য হয়েছে? এটা কিন্তু অবশ্যই একটা বড় প্রশ্ন। যদি দেখা যায়, দিন-রাতের এই টেস্ট ম্য়াচে ভারতীয় ব্যাটাররা কিন্তু মুখ থুবড়ে পড়েছেন। দুটো ইনিংসের কোনওটাতেই তারা ২০০ রানের চৌকাঠ স্পর্শ করতে পারেননি।
রোহিত শর্মা, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল কেউই অজি পেসারদের সামনে দাঁড়াতে পারেননি। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার দুই বোলারকেই কেন বাদ দেওয়া হল, তা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠতে পারে। যদিও তৃতীয় টেস্ট ম্য়াচে আকাশদীপ এবং জাদেজা কেমন পারফরম্য়ান্স করেন, সেদিকেই সকলে তাকিয়ে থাকবেন।
যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, আকাশ দীপ।
উসমান খোওয়াজা, নাথান ম্যাকসুইনি, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স কেরি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লিয়ন এবং জস হ্যাজেলউড।