Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বিরাটকে আউট করেও জায়গা হল না দলে, বাদ পড়লেন তারকা অজি পেসার

ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট ম্য়াচে জস হ্যাজেলউড খেলতে নেমেছিলেন।

বিরাটকে আউট করেও জায়গা হল না দলে, বাদ পড়লেন তারকা অজি পেসার

টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি

শেষ আপডেট: 13 December 2024 13:22

দ্য ওয়াল ব্যুরো : ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলা হচ্ছে। এই সিরিজের তৃতীয় ম্যাচটি শনিবার (১৪ ডিসেম্বর) থেকে শুরু হবে। এই ম্যাচটি ব্রিসবেনের গাব্বায় আয়োজন করা হচ্ছে। অনেকদিন পর এই মাঠে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। যদি তৃতীয় টেস্ট ম্যাচ শুরুর আগেই টিম ইন্ডিয়ার চিন্তা অনেকটাই বেড়ে গিয়েছে। অস্ট্রেলিয়ার প্রথম একাদশে এন্ট্রি নিয়েছেন তারকা পেসার জস হ্যাজেলউড। অ্যাডিলেডে আয়োজিত দ্বিতীয় টেস্ট ম্যাচে তিনি খেলতে পারেননি।

একেবারে ফিট জস হ্যাজেলউড

ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট ম্যাচে জস হ্যাজেলউড খেলতে নেমেছিলেন। কিন্তু, দ্বিতীয় টেস্ট ম্যাচে চোটের কারণে তিনি খেলতে পারেননি। তাঁর বদলে স্কট বোল্যান্ডকে দলে নেওয়া হয়েছিল। কিন্তু, তৃতীয় টেস্ট ম্যাচে আবারও প্লেয়িং ইলেভেনে কামব্যাক করেছেন হ্যাজেলউড। সেকারণে বোল্যান্ডকে বাদ দিতে হয়েছে। প্রসঙ্গত, অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলির উইকেট শিকার করেছিলেন স্কট বোল্যান্ড। বিরাট মাত্র ১১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান।

হ্যাজেলউড সাইড স্ট্রেনের কারণে দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলতে পারেননি। ইতিমধ্যে তৃতীয় টেস্ট ম্যাচের জন্য অস্ট্রেলিয়া তাদের প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে। সেখানেই সুযোগ দেওয়া হয়েছে হ্যাজেলউডকে। যদিও গত ম্যাচে বোল্যান্ড দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন।

প্রথম টেস্ট ম্যাচে হ্যাজেলউড ভারতের বিরুদ্ধে ৫ উইকেট শিকার করেছিলেন। প্রথম ইনিংসে চারটে এবং দ্বিতীয় ইনিংসে একটা উইকেট শিকার করেন তিনি। এবার তৃতীয় টেস্টের প্লেয়িং ইলেভেনেও তাঁকে দেখতে পাওয়া যাবে।

একনজরে হ্যাজেলউডের কেরিয়ার

অস্ট্রেলিয়ার হয়ে হ্যাজেলউড এখনও পর্যন্ত ৭১ টেস্ট ম্যাচ খেলেছেন। এরমধ্যে তিনি ২৭৮ উইকেট শিকার করেন। পাশাপাশি ৯১ একদিনের ম্যাচে তিনি ১৩৮ ব্যাটারকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়েছেন। এছাড়া ৫২ টি-২০ ম্যাচে তিনি ৬৭ উইকেট শিকার করেছেন।

বোল্যান্ডের তুলনায় হ্যাজেলউডের অভিজ্ঞতা অনেকটাই বেশি রয়েছে। টেস্ট ক্রিকেটেও তিনি দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। সেকারণে প্যাট কামিন্স তাঁর প্রথম একাদশে বোল্যান্ডের পরিবর্তে হ্যাজেলউঢকে নিয়ে এসেছেন।

অস্ট্রেলিয়ার প্রথম একাদশ -

উসমান খোওয়াজা, নাথান ম্যাকসুইনি, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স কেরি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লিয়ন এবং জস হ্যাজেলউড।


```