Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

আইপিএলের পর ফের মুখোমুখি সল্ট-হেড-স্টার্ক, আজ বিশ্বকাপে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া মহাযুদ্ধ

আজ বার্বেডোজের ব্রিজটাউনে নামছে ক্রিকেট ইতিহাসের অপর দুই চিরপ্রতিদ্বন্দ্বী, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। অর্থাৎ, আইপিএলের পর আবার এক দফা ট্র্যাভিস হেড-ডেভিড ওয়ার্নার-মিচেল স্টার্ক-প্যাট কামিন্স বনাম জস বাটলার-ফিল সল্ট-জনি বেয়ারস্টো-উইল জ্যাকস!

আইপিএলের পর ফের মুখোমুখি সল্ট-হেড-স্টার্ক, আজ বিশ্বকাপে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া মহাযুদ্ধ

ট্র্যাভিস হেড ও ডেভিড ওয়ার্নার, আজ কি আবার জ্বলে উঠতে দেখা যাবে তাঁদের?

শেষ আপডেট: 8 June 2024 13:48

দ্য ওয়াল ব্যুরো: আর কোনও ওমান, পাপুয়া নিউগিনি, কানাডা, আমেরিকা নয়! একেবারে, ধুন্ধুমার দ্বৈরথ। বিশ্বকাপের প্রথম হাইভোল্টেজ ম্যাচ। 

ভারত-পাকিস্তান নয়। ওটা তো আগামীকাল। তার আগে আজ বার্বেডোজের ব্রিজটাউনে নামছে ক্রিকেট ইতিহাসের অপর দুই চিরপ্রতিদ্বন্দ্বী, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। অর্থাৎ, আইপিএলের পর আবার এক দফা ট্র্যাভিস হেড-ডেভিড ওয়ার্নার-মিচেল স্টার্ক-প্যাট কামিন্স বনাম জস বাটলার-ফিল সল্ট-জনি বেয়ারস্টো-উইল জ্যাকস! 

একাধিক মারকাটারি নাম। আইপিএলে যাদের ব্যাট-বলে ঝড় তোলার রেশ থেকে এখনও হয়ত বেরোতে পারেননি ক্রিকেটপ্রেমীদের অনেকেই। আবার তাঁরা মুখোমুখি। তাও একেবারে বিশ্বকাপের মঞ্চে! তা বলে যদি কেউ এখন সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস বা কলকাতা নাইট রাইডার্সের আশায় থাকেন, হতাশ হতে হবে কিন্তু। শুধু চরিত্ররা এক আছে, গল্প অনেক বদলেছে। তার প্রথম ভিলেনের নাম বৃষ্টি। এমনিতেই বার্বেডোজে এখন আর্দ্র আবহাওয়া, আকাশ মেঘলা। রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইংল্যান্ডের কপালে এখন বৃষ্টি একটা মূর্তিমান বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে। মাত্র চার দিন আগেই তাদের প্রথম ম্যাচ ছিল পড়শি স্কটল্যান্ডের সঙ্গে। দশ ওভারে স্কটরা দিব্যি নরমে-গরমে একটাও উইকেট না হারিয়ে ৯০ তুলে দিয়েছে। ব্যাস, ঝেঁপে বৃষ্টি! খেলা আর এক বলও এগলো না, ম্যাচ বাতিল। 

এদিকে একাধিক দল যেখানে আগেই আমেরিকা-ওয়েস্ট ইন্ডিজ এসে মানিয়ে নেওয়া শুরু করেছে, সেখানে ইংল্যান্ড ঘরেই প্রস্তুতি সেরেছে পাকিস্তানের সঙ্গে। সেই সিরিজের জন্য আইপিএলের মাঝপথ থেকে ফিল সল্ট, জনি বেয়ারস্টো, জস বাটলারদের উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেও চার ম্যাচের সিরিজে দুই ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গিয়েছে। যে দুই ম্যাচ খেলা হয়েছে, সেখানেও পাকিস্তান গো-হারান হেরেছে। ব্রিটিশ মিডিয়ায় এবার বলাবলি হচ্ছে, ইংল্যান্ডে সিরিজ না খেলে ওই সময়টা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কোথাও শিবির-টিবির করলে কাজে দিত। এইবার যেটা হয়েছে, সেটা আরও বিপদের। স্কটল্যান্ডের বিরুদ্ধে মাত্র এক পয়েন্ট পেয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে বসলে ইংল্যান্ডের শেষ আটে ওঠার অঙ্ক কঠিন হয়ে যাবে। নেট রানরেট-ইত্যাদি জটিল সমীকরণ চলে আসতে পারে। অধিনায়ক বাটলার ওসব মাথাতেও আনতে চাইবেন না নিশ্চয়ই।  

অস্ট্রেলিয়া অবশ্য খানিক ভাল জায়গায় আছে। তবে এখানে 'ভাল'-এর চাইতে 'খানিক' শব্দটাকে নজরে রাখা ভাল। আইপিএলের গ্রুপ পর্যায়ে ঝড় তুলে দেওয়া ট্র্যাভিস হেড সেই যে এলিমিনেটর থেকে খোঁড়াচ্ছেন, সেসব এখনও অব্যাহত। ১০ বলে ১২ করে আউট হতে হয়েছে। অধিনায়ক মিচেল মার্শের অবস্থা আরও কাহিল। ২১ বলে ১৪। গ্লেন ম্যাক্সওয়েল যা ফর্মের খরায় পড়েছেন, তেতাল্লিশের মন্বন্তরের কথা মনে পড়ে যাবে। নেমেই প্রথম বলে আউট হয়েছেন। শুধু ওপেনে ওয়ার্নার এবং পাঁচে নামা মার্কাস স্টোয়নিস বড় ইনিংস খেলে দেওয়ায় ১৬৪ তুলে দিতে পেরেছিল অস্ট্রেলিয়া। নয়ত আমেরিকা-পাকিস্তান ম্যাচের মতোই আরও একটা অঘটন হয়ে যেতে পারত। 

ইতিমধ্যেই আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের পিচ নিয়ে মাথা চুলকোনো শুরু হয়ে গিয়েছে। একে তো বৃষ্টির ভ্রুকুটি। তার ওপর ব্রিজটাউনের বিখ্যাত কেনসিংটন ওভালের চারটি পিচ চার রকমের চরিত্র দেখাচ্ছে। ওমান-নামিবিয়া ম্যাচে ১০৯ তুলতে গলদঘর্ম অবস্থা হয়েছিল দুই দলের। ১০৯ টার্গেট নিয়েও ম্যাচ গড়িয়েছে সুপার ওভারে। এদিকে স্কটল্যান্ড ১০ ওভারে ৯০ তুলেছে। অস্ট্রেলিয়া আবার ১৬৪ তুলতে পেরেছে। এই মাঠে মোট ২৫ টি-২০ ম্যাচে কেবল একবারই ২০০ স্কোর হয়েছে। ২০২২ সালের জানুয়ারিতে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের একটি টি২০ ম্যাচে দুইপক্ষই ২০০ পার করে দিয়েছিল। এসব ভেবে আজ হয়ত ক্রিকেটপ্রেমীরা কেউই আইপিএলের রানের ফোয়ারর কথা ভেবে টিভির সামনে বসবেন না। তবে ওই আর কি, সল্ট-বাটলার-হেড-স্টার্কদের আবার মুখোমুখি দ্বৈরথ, একটু বাড়তি উত্তেজনা তো থাকবেই।


```