Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

‘বাংলাদেশ না খেললে ২০ কোটি দর্শক হারাবে আইসিসি!’ বয়কট-ঘোষণায় কি প্রচ্ছন্ন হুমকির সুর?

এখন দেখার, আইসিসি শেষ পর্যন্ত চাপের কাছে নতি স্বীকার করে, নাকি বাংলাদেশকে ছাড়াই টি-২০ বিশ্বকাপের জার্নি শুরু হয়।

‘বাংলাদেশ না খেললে ২০ কোটি দর্শক হারাবে আইসিসি!’ বয়কট-ঘোষণায় কি প্রচ্ছন্ন হুমকির সুর?

ছবি: গুগল

রূপক মিশ্র

শেষ আপডেট: 22 January 2026 18:02

দ্য ওয়াল ব্যুরো: সিদ্ধান্ত চূড়ান্ত। বাংলাদেশ টি-২০ বিশ্বকাপে ভারতে খেলতে আসছে না। সরকারের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে—নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটেনি, তাই ভারতের মাটিতে পা রাখবে না জাতীয় দল। একমাত্র শর্ত, শ্রীলঙ্কায় ম্যাচ হলে তবেই বিশ্বকাপে অংশগ্রহণ সম্ভব। না হলে পুরো টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়াবে বাংলাদেশ।

বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল (Asif Nazrul) বৃহস্পতিবার ফের স্পষ্ট ভাষায় অবস্থান জানিয়ে দেন। তাঁর কথায়, ‘ভারতে গিয়ে খেলার নিরাপত্তা ঝুঁকি একই আছে। এই উদ্বেগ কোনও কল্পনাপ্রসূত বিষয় নয়। বাস্তব ঘটনার ভিত্তিতেই আমাদের অবস্থান।’

আসিফ নজরুলের দাবি, অতীতে ভারতে খেলতে গিয়ে বাংলাদেশের এক তারকা ক্রিকেটার—মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)—নিরাপত্তার অভাবে সমস্যায় পড়েছিলেন। ‘চরমপন্থীদের চাপের মুখে তাঁকে ভারত ছাড়তে বলা হয়! সেই ঘটনার পর থেকে আমাদের উদ্বেগ আরও গভীর হয়েছে!’ বলেন তিনি।

‘আমরা খেলতে চাই, কিন্তু ভারতে নয়’

খেলোয়াড়দের সঙ্গে বৈঠক সেরেও অবস্থান বদলায়নি বাংলাদেশের। বৈঠকের পর আসিফ নজরুলের মন্তব্য, ‘আমরা সবাই চাই বিশ্বকাপ খেলতে। কিন্তু ভারতের নিরাপত্তা পরিস্থিতিতে কোনও পরিবর্তন হয়নি। আইসিসি শুধু তাদের স্ট্যান্ডার্ড সিকিউরিটি প্রোটোকলের কথা বলছে, কিন্তু আমাদের আসল উদ্বেগ স্বীকার করছে না!’ তাঁর সংযোজন, ‘আমরা এখনও আশাবাদী, আইসিসি আমাদের কথা শুনবে এবং শ্রীলঙ্কায় খেলার সুযোগ দেবে। কিন্তু ভারতের মাটিতে আমরা যাব না—এটা সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত।’

আইসিসির কড়া অবস্থান

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) অবশ্য নরম হওয়ার ইঙ্গিত দেয়নি। বুধবার আইসিসি জানিয়ে দেয়, নির্ধারিত সূচি অনুযায়ী খেলতে হবে। অন্যথায় বাংলাদেশকে টুর্নামেন্ট ছাড়তে হবে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার বক্তব্য, বিকল্প দল নেওয়ার প্রস্তুতি চলছে। আপাতত যা পরিস্থিতি, তাতে স্কটল্যান্ড (Scotland) সম্ভাব্য বদলি হিসেবে এগিয়ে রয়েছে বলে খবর।

‘২০ কোটি দর্শক হারাবে আইসিসি’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম (Aminul Islam) বিষয়টিকে অন্য মাত্রায় নিয়ে গেছেন। তাঁর বক্তব্য, ‘আইসিসি যদি বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ আয়োজন করে, তাহলে তারা ২০ কোটি দর্শক হারাবে। এটা আইসিসিরই ক্ষতি!’ তিনি আরও বলেন, ‘আমাদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। কিন্তু একটি বৈশ্বিক সংস্থা এভাবে চাপ দিতে পারে না। আইসিসি বলছে শ্রীলঙ্কা সহ-আয়োজক। আসলে এটা সহ-আয়োজক নয়, হাইব্রিড মডেল। আইসিসি মিটিংয়ে যা শুনেছি, তা সত্যিই হতবাক করার মতো।’

বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ অনিশ্চিত

সব মিলিয়ে বাংলাদেশের বিশ্বকাপ-স্বপ্ন কার্যত ধূলিসাৎ হওয়ার পথে। সূচি অনুযায়ী ৭ ফেব্রুয়ারি বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান অবস্থায় লিটন দাসদের (Litton Das) আর মাঠে নামা সম্ভব নয় বলেই ধরে নেওয়া যেতে পারে। সরকার, বোর্ড এবং খেলোয়াড়—তিন পক্ষই চাইছে বিশ্বকাপ খেলতে। কিন্তু ‘শুধু শ্রীলঙ্কায়’—এই একরোখা অবস্থানেই অনড় ঢাকা। এখন দেখার, আইসিসি শেষ পর্যন্ত চাপের কাছে নতি স্বীকার করে, নাকি বাংলাদেশকে ছাড়াই টি-২০ বিশ্বকাপের জার্নি শুরু হয়।


```