Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২০২৭ থেকে ১২ দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফিরছে আইসিসি!

আপাতত দুই-স্তরের সিস্টেম বাতিল করে আইসিসি এগোচ্ছে ১২ দলের নতুন চক্রের দিকে। এতে প্রতিটি পূর্ণ সদস্য দেশ টেস্ট খেলবে এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট সংগ্রহের সুযোগ পাবে।

২০২৭ থেকে ১২ দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফিরছে আইসিসি!

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 12 November 2025 13:53

দ্য ওয়াল ব্যুরো: বহু আলোচনা-সমালোচনার পর শেষমেশ পিছিয়ে গেল আইসিসি-র (ICC) দুই-স্তরের টেস্ট চ্যাম্পিয়নশিপ (Two-tier Test system) চালুর পরিকল্পনা। পরিবর্তে ২০২৭ সাল থেকে শুরু হতে চলা নতুন চক্রে ১২টি পূর্ণ সদস্য দেশকেই (Full Member Nations) জায়গা দিতে চায় ক্রিকেট সর্বোচ্চ নিয়ামক সংস্থা। যার অর্থ, আফগানিস্তান, আয়ারল্যান্ড ও জিম্বাবোয়ে—এই তিন দেশও ফিরতে চলেছে মূল টেস্ট প্রতিযোগিতায়।

বর্তমানে টুর্নামেন্টে (World Test Championship) অংশ নিচ্ছে মাত্র নয়টি দেশ। বাকি তিনটি পূর্ণ সদস্য থাকলেও তারা এই চক্রের বাইরে রয়েছে। সম্প্রতি দুবাইয়ে আইসিসি-র ত্রৈমাসিক বৈঠকে (ICC quarterly meeting) বিষয়টি নিয়ে বিশদে আলোচনা হয়। প্রাক্তন নিউজিল্যান্ড ব্যাটার রজার টুয়োসের (Roger Twose) নেতৃত্বে গঠিত একটি মূল্যায়ন কমিটি দ্বিস্তরীয় ব্যবস্থা নিয়ে প্রস্তাব দিলেও তা পর্যাপ্ত সমর্থন পায়নি।

এক আইসিসি সূত্র পিটিআই-কে বলেছে, ‘দুই স্তরের সিস্টেম নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু অনেক দেশ রাজি হয়নি। বরং মনে হয়েছে, ১২ দলের মডেলই ভালো, এতে প্রত্যেক দেশ একে অপরের সঙ্গে বেশি ম্যাচ খেলতে পারবে।’

সবচেয়ে বড় বিরোধিতা এসেছে পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের পক্ষ থেকে। কারণ নতুন মডেল চালু হলে এই দেশগুলোকে ‘দ্বিতীয় স্তরে’ (Tier 2) ঠেলে দেওয়া হতে পারত। এতে খেলায় সুযোগ কমার পাশাপাশি টিভি রেভিনিউও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হত। এই নিয়ে সরব হন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ECB) চেয়ারম্যান রিচার্ড থম্পসন (Richard Thompson)। যিনি আগেই বলেছিলেন, ‘ইংল্যান্ড যদি খারাপ সময়ের মধ্যে দিয়ে যায় আর নীচের ডিভিশনে নেমে যেতে হয়, তাহলে কি আমরা আর ভারত বা অস্ট্রেলিয়ার সঙ্গে খেলব না? সেটা তো ক্রিকেটেরই ক্ষতি!’

যে কারণে, আপাতত দুই-স্তরের সিস্টেম বাতিল করে আইসিসি এগোচ্ছে ১২ দলের নতুন চক্রের দিকে। এতে প্রতিটি পূর্ণ সদস্য দেশ টেস্ট খেলবে এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট সংগ্রহের সুযোগ পাবে।

এর পাশাপাশি আইসিসি ভাবছে ওয়ানডে সুপার লিগ (ODI Super League) ফিরিয়ে আনার কথা, যা ২০২৩ বিশ্বকাপের পর বন্ধ হয়ে গিয়েছিল। ২০২০ সালে চালু হওয়া ১৩ দলের ওই টুর্নামেন্ট ওয়ানডে ক্রিকেটে কিছুটা গুরুত্ব ফেরালেও প্রত্যাশামতো এগোয়নি।

তবুও অনেক বোর্ড মনে করছে, ওয়ানডে ক্রিকেট এখনও মরেনি। সঠিক কাঠামো ও সময়সূচি দিলে এই ফরম্যাট টিকে থাকবে। এক আধিকারিকের কথায়, ‘৫০ ওভারের ক্রিকেট নিয়ে মানুষের আগ্রহ আছে। দরকার শুধু কাঠামোটা ঠিক করা, যাতে বড় দল আর সেরা খেলোয়াড়রা অংশ নেয়।’


```