Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইংল্যান্ড সফর থেকে আমি শিখতে চাই, নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বৈভব

বৈভব আইপিএল কেরিয়ার শুরু করেছে ছক্কা হাঁকিয়ে। তারপর এসেছে সেই ৩৫ বলে সেঞ্চুরি। আইপিএল ২০২৫-এ সুপার-স্ট্রাইকার অব দ্য সিজন পুরষ্কার জিতেছে এই বাঁ-হাতি ব্যাটিং প্রতিভা। দুরন্ত পারফরম্যান্সের জেরে স্থান করে নিয়েছে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলেও।

ইংল্যান্ড সফর থেকে আমি শিখতে চাই, নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বৈভব

বৈভব সূর্যবংশী

শেষ আপডেট: 5 June 2025 20:01

দ্য ওয়াল ব্যুরোক্রিকেট-বিশ্বের নতুন বিস্ময় এখন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। ১৪ বছরের বিহারের এই কিশোর বাইশ গজের দুনিয়ায় এসেছে, দেখেছে এবং জয় করেছে। এই বয়সেই বৈভব যা কাণ্ডকারখানা শুরু করেছে, বিশেষজ্ঞদের মতে তার কোনও জবাব নেই। সকলেরই অভিমত, ভারতীয় ক্রিকেটের নতুন সূর্য এসে গিয়েছে।

বৈভব আইপিএল কেরিয়ার শুরু করেছে ছক্কা হাঁকিয়ে। তারপর এসেছে সেই ৩৫ বলে সেঞ্চুরি। আইপিএল ২০২৫-এ সুপার-স্ট্রাইকার অ দ্য সিজন পুরষ্কার জিতেছে এই বাঁ-হাতি ব্যাটিং প্রতিভা।দুরন্ত পারফরম্যান্সের জেরে স্থান করে নিয়েছে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলেও (Indian A Team)। এই দলের সামনেই রয়েছে ইংল্যান্ড সফর (England Tour)

আসন্ন ইংল্যান্ড সফর প্রসঙ্গে বৈভব সূর্যবংশী বলেছেঅনূর্ধ্ব-১৯ দলের সদস্য হিসাবে ইংল্যান্ড সফর থেকে শিক্ষা নিতে আগ্রহী সে পাশাপাশি এই কিশোর জানিয়েছে, ইংল্যান্ডের বাইশ গজে নিজেকে প্রমাণ করতে মরিয়া সে। ভারতের অনূর্ধ্ব-১৯ দল ইংল্যান্ডে থাকবে এক মাস (২৪ জুন থেকে ২৩ জুলাই)। এই সফরে হবে একটি ৫০ ওভারের ওয়ার্ম-আপ ম্যাচপাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ এবং দুটি মাল্টি-ডে ম্যাচ

বৈভব বলেছে, আইপিএল শেষ হয়ে গিয়েছে। আবার একটি নতুন চ্যালেঞ্জ। আমি প্রথমবারের মতো ব্রিটেনে যাচ্ছি। এটি আমার জন্য একটি নতুন অভিজ্ঞতা হবে। আমি সেখানকার পরিবেশ, আবহাওা এবং মাঠ সম্পর্কে জানব। আমাদের অধিনায়ক আয়ুষ মাত্রে এবার সিএসকে-এর হয়ে খেলেছেন। প্রস্তুতি খুব ভাল চলছে। আমি ইংল্যান্ডে খেলে আরও অভিজ্ঞতা অর্জন করব” 

সূর্যবংশী আইপিএল কেরিয়ার শুরু করেছে প্রথম বলে ছক্কা হাঁকিয়ে। আইপিএল ২০২৫-এ ২০৬.৫৫ স্ট্রাইক রেটে করেছে ২৫২ রান। গুজরা টাইটানসের বিপক্ষে ৩৫ বলে তার ১০১ রান আইপিএল ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি

বৈভব বলেছে, আইপিএলে খেলা সবার কাছে স্বপ্নের মতো। এটি ছিল আমার প্রথম মরশুম এবং আমি এখান থেকে অনেক ইতিবাচক জিনিস পেয়েছি। পরের মরশুমে দলের জন্য আমি কী করতে পারি সে সম্পর্কে আমার অনেক কিছু শেখার আছে। তাইআমি অতীতে যেসব ভুল করেছি সেগুলি নিয়ে কাজ করব এবং পরের মরশুমে দলের জন্য আরও ভাল করার চেষ্টা করব। আমি শিখেছি যে, অতীতে আমি যা করেছি তার চেয়ে আমাকে দ্বিগুণ ভাল করতে হবেযাতে আমার দল পরের বছর ফাইনালে খেলতে পারে।


```