Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

‘মনে হচ্ছে দ্রাবিড়কে তাড়িয়েই দিয়েছে রাজস্থান’, এবিডির বিস্ফোরক মন্তব্যে বাড়ল বিতর্ক

এবির মতে, এটি স্বেচ্ছায় নয়, আসল ঘটনাটি হল, রাহুল দ্রাবিড় বড় পদ প্রত্যাখ্যান করেছেন, তাই তাঁকে বহিষ্কার করেছে রাজস্থান রয়্যালস। 

‘মনে হচ্ছে দ্রাবিড়কে তাড়িয়েই দিয়েছে রাজস্থান’, এবিডির বিস্ফোরক মন্তব্যে বাড়ল বিতর্ক

এবি ডি ভিলিয়ার্স ও রাহুল দ্রাবিড়

সৌম্য বাগচী

শেষ আপডেট: 1 September 2025 12:36

দ্য ওয়াল ব্যুরো: শনিবার (৩০ অগস্ট) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) প্রধান কোচের (Head Coach) পদ থেকে সরে দাঁড়িয়েছেন রাহুল দ্রাবিড়। রয়্যালস শিবির থেকে সেসময় জানানো হয়েছিল, রাহুলকে আরও বড় দায়িত্ব দেওয়ার কথা তারা ভেবেছিল। কিন্তু তাতে রাজি হননি ভারতীয় ক্রিকেটের দ্য ওয়াল।

দ্রাবিড়ের এই সিদ্ধান্ত ঘোষণার পরই অনেকেই বলতে শুরু করে দিয়েছিলেন, বড় পদের দায়িত্ব দেওয়া মানে হল, রাহুলকে প্রধান কোচের পদে আর চাইছে না রাজস্থান রয়্যালস। তাই জাতীয় দলের প্রাক্তন কোচ আগেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। 

এই বিষয়ে প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স (AB de Villiers) নিজের মতামত জানিয়েছেন। এবির মতে, এটি স্বেচ্ছায় নয়, আসল ঘটনাটি হল, রাহুল দ্রাবিড় বড় পদ প্রত্যাখ্যান করেছেন, তাই তাঁকে বহিষ্কার করেছে রাজস্থান রয়্যালস। এটা হয়তো ফ্র্যাঞ্চাইজর মালিকেরই সিদ্ধান্ত ছিল।

রাহুলের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণার পর রাজস্থান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল, 'প্রধান কোচ রাহুল দ্রাবিড় আইপিএল ২০২৬-এর আগে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাঁর মেয়াদ শেষ করবেন। রাহুল বহু বছর ধরে রয়্যালসের যাত্রার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তাঁর নেতৃত্ব খেলোয়াড়দের একটি প্রজন্মকে প্রভাবিত করেছে, দলে শক্তিশালী মূল্যবোধ স্থাপন করেছে এবং ফ্র্যাঞ্চাইজির সংস্কৃতিতে একটি এমন একটি ছাপ রেখেছে, যা কখনওই মুছে যাবে না। ফ্র্যাঞ্চাইজির কাঠামোগত পর্যালোচনার অংশ হিসাবে রাহুলকে ফ্র্যাঞ্চাইজিতে একটি বৃহত্তর পদের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা গ্রহণ করেননি। রাজস্থান রয়্যালসের সকল খেলোয়াড় এবং বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ভক্ত ফ্র্যাঞ্চাইজির প্রতি তাঁর অসাধারণ সেবার জন্য রাহুলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছেন।'

এই প্রসঙ্গে এবিডি তাঁর সোশ্যাল মিডিয়া শো ৩৬০ লাইভ-এ বলেছেন, নতুন ভূমিকা প্রত্যাখ্যান করায় দ্রাবিড়কে তারিয়েই দিয়েছে রাজস্থান রয়্যালস। ডি ভিলিয়ার্স বলেছেন, আমার মনে হয় এটি মালিক বা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল। তারা দ্রাবিড়কে আরও বড় বিকল্প দিয়েছিল। তাতে হয়তো রাহুল হতাশ হয়েছিলেন, কারণ ও হয়তো দলের জন্য আরও বড় কিছু করতে চেয়েছিলেন। দ্রাবিড় আসলে ডাগ আউটে থাকতে চেয়েছিলেন। আমরা এখনও পুরো বিষয়টি জানি না। আমি নিশ্চিত, আমরা পরবর্তীতে তাঁর সঙ্গে এই বিষয়ে কথা বলব। তখন নিশ্চই আসল কারণটা বেরিয়ে আসবে।


```