Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজস্থানে শেষ হল ‘দ্রাবিড় যুগ’, প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন রাহুল

রাজস্থান রয়্যালস জানিয়েছে, কাঠামোগত পর্যালোচনার অংশ হিসাবে রাহুল দ্রাবিড়কে আরও বড় দায়িত্ব এবং বড় পদের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা গ্রহণ করেননি।

রাজস্থানে শেষ হল ‘দ্রাবিড় যুগ’, প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন রাহুল

রাহুল দ্রাবিড়

সৌম্য বাগচী

শেষ আপডেট: 30 August 2025 17:20

দ্য ওয়াল ব্যুরো: নিজের কোচিংয়ে টিম ইন্ডিয়াকে টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন করে তোলা রাহুল দ্রাবিড় (Rahul Dravidরাজস্থান রয়্যালসের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন (Quits As Rajasthan Royals Coach)। রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজি সোশ্যাল মিডিয়ায় এই তথ্য দিয়েছে। 

রাজস্থান রয়্যালস জানিয়েছে, কাঠামোগত পর্যালোচনার অংশ হিসাবে রাহুল দ্রাবিড়কে আরও বড় দায়িত্ব এবং বড় পদের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা গ্রহণ করেননি।

ফ্র্যাঞ্চাইজিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, 'প্রধান কোচ রাহুল দ্রাবিড় আইপিএল ২০২৬-এর আগে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাঁর মেয়াদ শেষ করবেন। রাহুল বহু বছর ধরে রয়্যালসের যাত্রার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তাঁর নেতৃত্ব খেলোয়াড়দের একটি প্রজন্মকে প্রভাবিত করেছে, দলে শক্তিশালী মূল্যবোধ স্থাপন করেছে এবং ফ্র্যাঞ্চাইজির সংস্কৃতিতে একটি এমন একটি ছাপ রেখেছে, যা কখনওই মুছে যাবে না। ফ্র্যাঞ্চাইজির কাঠামোগত পর্যালোচনার অংশ হিসাবে রাহুলকে ফ্র্যাঞ্চাইজিতে একটি বৃহত্তর পদের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা গ্রহণ করেননি। রাজস্থান রয়্যালসের সকল খেলোয়াড় এবং বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ভক্ত ফ্র্যাঞ্চাইজির প্রতি তাঁর অসাধারণ সেবার জন্য রাহুলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছেন।'

২০২৪ সালে টিম ইন্ডিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর রাহুল দ্রাবিড় ভারতীয় কোচ হিসাবে তার মেয়াদ শেষ করেন। দ্রাবিড়ের কোচিংয়ে টিম ইন্ডিয়া ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন হয়। এর পরে, অনেক ফ্র্যাঞ্চাইজির মধ্যে দ্রাবিড়কে কোচ হিসাবে তাদের দলে অন্তর্ভুক্ত করার প্রতিযোগিতা শুরু হয়। একটি ফ্র্যাঞ্চাইজি তাকে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার প্রস্তাবও দেয়, কিন্তু দ্রাবিড় তাঁর পুরনো দল রাজস্থান রয়্যালসের সঙ্গেই থেকে যান।

রাহুল দ্রাবিড় তাঁর নিজের শহরের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) অধিনায়ক হিসাবে আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন। ২০১১ সালে আরসিবি কর্তৃপক্ষ নিজেদের প্রতিশ্রুতি থেকে সরে এসে নিলামে দ্রাবিড়ের জন্য দরপত্র দেয়নি। এরপর রাজস্থান রয়্যালসে যোগ দেন ভারতীয় ক্রিকেটের দ্য ওয়াল। ২০১৩ সালে দ্রাবিড়ের অধিনায়কত্বে রাজস্থান প্লে অফে পা রাখে। বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসনের মতো তরুণ খেলোয়াড়দের গড়ে তোলার কৃতিত্ব দ্রাবিড়ের। তিনি ২০১৫ সাল পর্যন্ত রাজস্থানের সঙ্গে যুক্ত ছিলেন। নয় বছর পর অর্থাৎ ২০২৪ সালে তিনি রাজস্থান রয়্যালসে ফিরে আসেন।

তবে দ্রাবিড়ের আমলে রাজস্থান রয়্যালসের পারফরম্যান্স মোটেও ভাল ছিল না। গত মরশুমে দলটি ১৪টি ম্যাচের মধ্যে ১০টিতে হেরেছে। আর জিতেছে মাত্র চারটিতে। ১০ দলের পয়েন্ট টেবিলে দলটি নীচের দিক থেকে দ্বিতীয় স্থানে ছিল। একই সংখ্যক জয় এবং পরাজয় নিয়ে নেট রানরেটের বিচারে চেন্নাই ছিল শেষ অবস্থানে। 


```