Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তিনি চ্যাম্পিয়নস ট্রফি, এশিয়া কাপ জিতেছেন! মনে করিয়ে কুর্সিতে আরও জাঁকিয়ে বসলেন গম্ভীর

পরিষ্কার জানালেন—খামতি তাঁর একার নয়, ড্রেসিংরুমের সবার। জোর গলায় বলে দিলেন, ‘দোষ প্রত্যেকের। শুরুটা আমার থেকেই। আমরা একসঙ্গে জিতি, একসঙ্গে হারি!’

তিনি চ্যাম্পিয়নস ট্রফি, এশিয়া কাপ জিতেছেন! মনে করিয়ে কুর্সিতে আরও জাঁকিয়ে বসলেন গম্ভীর

গৌতম গম্ভীর

রূপক মিশ্র

শেষ আপডেট: 26 November 2025 14:40

দ্য ওয়াল ব্যুরো: ঘরের মাঠে লাল বলের ক্রিকেটে টানা দুই সিরিজে হোয়াইটওয়াশ, সাত টেস্টে পাঁচ হার—ভারতীয় ক্রিকেটে ডামাডোল স্পষ্ট। স্বাভাবিকভাবেই আতসকাচের নীচে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) পারফরম্যান্স। যদিও চলতি গরম হাওয়ায় এতটুকু বিচলিত না হয়ে ভারতীয় হেড কোচ জানিয়ে দিলেন, সরে যাওয়ার কোনও ইচ্ছাই তাঁর নেই। যা সিদ্ধান্ত নেওয়ার নেবে বিসিসিআই (BCCI)। তিনি নিজের কাজটুকু করে যাবেন মাত্র।

গুয়াহাটিতে ৪০৮ রানে লজ্জার হার—ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়—সঙ্গত কারণেই সাংবাদিক বৈঠকে সরাসরি প্রশ্ন উঠল, তিনি কি এখনও এই দায়িত্বের জন্য সঠিক ব্যক্তি? গম্ভীর শান্ত গলাতেই জবাব দিলেন—ভারতীয় ক্রিকেট গুরুত্বপূর্ণ, তিনি নন। যদিও পাল্টা হুল ফুটিয়ে জানাতে ভুললেন না, তিনি সেই একই মানুষ, যাঁর অধীনে এ বছর ভারত জিতেছে চ্যাম্পিয়নস ট্রফি (Champions Trophy) ও এশিয়া কাপ (Asia Cup)।

গম্ভীরের কথায়, ‘প্রথম দিন থেকেই বলে আসছি—আমি নই, ভারতীয় ক্রিকেটই মুখ্য। সিদ্ধান্ত নেবে বোর্ড। কিন্তু ভুলে যাবেন না, ইংল্যান্ডে তরুণ দল নিয়ে আমিই ভাল ফল এনে দিয়েছি। নিউজিল্যান্ড সিরিজ নিয়ে অনেকে কথা বলছেন, কিন্তু আমিই সেই মানুষ যার অধীনে ভারত চ্যাম্পিয়নস ট্রফি আর এশিয়া কাপ জিতেছে।’

তবু সমালোচনা থামছে না। গত বছরের নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০–৩ হারের পর দক্ষিণ আফ্রিকার (South Africa) কাছেও কার্যত একতরফা সিরিজ হার। এমন পরিস্থিতিতে চাপ বাড়ছে কোচের উপর। তবে গম্ভীর মচকাতে নারাজ। পরিষ্কার জানালেন—খামতি তাঁর একার নয়, ড্রেসিংরুমের সবার। জোর গলায় বলে দিলেন, ‘দোষ প্রত্যেকের। শুরুটা আমার থেকেই। আমরা একসঙ্গে জিতি, একসঙ্গে হারি!’

তিনি আরও মনে করালেন—দুটি সিরিজের দল এক নয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ছিল অভিজ্ঞ। এখনকার টেস্ট ব্যাটিং লাইন-আপে অন্তত চার-পাঁচজন ক্রিকেটারের ম্যাচ সংখ্যা পনেরোর কম। অভিজ্ঞতা ও সামর্থ্যে যে বড় ফারাক, সেটাই এখন প্রকট হয়ে উঠছে। তাঁর মন্তব্য, ‘সবাইকে সময় দিতে হবে। টেস্ট ক্রিকেট সহজ নয়। বিশেষ করে যখন আপনি বিশ্বচ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে খেলছেন!’

তবে এই যুক্তি যে আগুন নেভাচ্ছে না, তা মোটামুটি পরিষ্কার। ক্রমাগত ব্যর্থতা, দলে খেলোয়াড়দের ভূমিকা নিয়ে বিভ্রান্তি, স্কোয়াড বাছাই সংক্রান্ত বিতর্ক—সব মিলিয়ে আঙুল উঠছে গম্ভীরের দিকেই। তবু কোচ নিজের জায়গা ছাড়তে নারাজ। তাঁর দাবি—দল ট্রানজিশনে। সবাই শেখার পথেই এগোচ্ছে।

এদিকে এতকিছুর মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপে (WTC) ভারতের পজিশন আরও খারাপ হয়েছে। দক্ষিণ আফ্রিকার কাছে পরাজয়ের জেরে টেবিলে পিছিয়ে পড়েছে টিম ইন্ডিয়া, আপাতত দল পাকিস্তানের নীচে। এমন পরিস্থিতিতে সামনে বড় প্রশ্ন—গম্ভীরের নেতৃত্বে টিম ইন্ডিয়া কত দ্রুত ঘুরে দাঁড়াতে পারবে? তার উত্তর সময়ই দেবে। আপাতত কোচের বার্তা জোরালো—‘আমি কোথাও যাচ্ছি না!’


```