Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘স্রেফ এই প্রেস কনফারেন্সের জন্যই গম্ভীরকে সরানো উচিত!’ হেড কোচের চেয়ার কি এবার টলমল?

সব মিলিয়ে বড় সওয়াল—হেড কোচ হিসাবে গম্ভীরের কুর্সি কি এখন টলমল? বিসিসিআই কী সিদ্ধান্ত নেবে, তা সময় বলবে। 

‘স্রেফ এই প্রেস কনফারেন্সের জন্যই গম্ভীরকে সরানো উচিত!’ হেড কোচের চেয়ার কি এবার টলমল?

প্রশ্নের মুখে গম্ভীর

রূপক মিশ্র

শেষ আপডেট: 26 November 2025 17:15

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার (South Africa) কাছে সিরিজে চুনকামঘরের মাঠে ২৫ বছর পর এমন লজ্জার পরাজয়! যার জেরে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভবিষ্যৎ নিয়ে আলোচনা-সমালোচনা তুঙ্গে। কিন্তু বিতর্কের আগুনে আরও ঘি ঢেলেছে তাঁর পোস্টম্যাচ প্রেস কনফারেন্স। অনেক সমর্থকের মতে, ‘স্রেফ এই সাংবাদিক বৈঠকটাই প্রমাণ করে, গম্ভীরকে সরানো উচিত!’ এমন অজস্র মন্তব্য দেদার ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।

দ্বিতীয় টেস্টে গুয়াহাটির মাঠে ৪০৮ রানে পরাজয়ভারতের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় হার। এরপর সাংবাদিকের সরাসরি প্রশ্ন, তিনি কি এখনও এই দায়িত্বের জন্য সঠিক ব্যক্তি? গম্ভীরের উত্তরসিদ্ধান্ত নেবে বিসিসিআই (BCCI), তবে তিনি সেই একই মানুষ যাঁর অধীনে ভারত জিতেছে চ্যাম্পিয়নস ট্রফি (Champions Trophy) আর এশিয়া কাপ (Asia Cup)।

আর সমর্থকদের ক্ষোভ এখানেই। তাঁদের দাবিপ্রশ্ন ছিল ব্যর্থতার কারণ নিয়ে, গম্ভীর উলটে নিজের সাফল্যের তালিকা শুনিয়েছেন। এক অনুরাগীর মন্তব্য‘সব দায় দলের, পিচ, শিডিউল… কিন্তু আপনি কোচ! ড্রেসিংরুমে বলা কথা প্রেস কনফারেন্সে জ্ঞান বিতরণ করে লাভ কী? লজ্জাজনক!’ আরেকজন লিখেছেন‘আজকের সাংবাদিক সম্মেলনেই বোঝা গেল, কেন এ দল বারবার হারছে। দায়িত্ব এড়াতে ওঁর জুড়ি নেই।

গম্ভীর অবশ্য আংশিক দায় স্বীকার করেছেন। জানিয়েছেনদোষ সবার, শুরুটা তাঁর থেকেই। তবে একইসঙ্গে মনে করাতে ভুলে যাননি, ইংল্যান্ডে তরুণ দল নিয়ে তিনিই ফল এনে দিয়েছিলেন এবং ভারত তাঁর অধীনে সবে জিতেছে দু-দুটো বড় আইসিসি টুর্নামেন্ট।

তবু সংশয় থেকেই যাচ্ছে। গম্ভীরের কোচিংয়ে টিম ইন্ডিয়া গত এক বছরে ঘরের মাঠে হেরেছে পাঁচটি টেস্টনিউজিল্যান্ডের বিরুদ্ধে ০৩, আর এবার দক্ষিণ আফ্রিকার কাছে ০২। এমন ভাঙাচোরা রেকর্ড শেষ দেখা গিয়েছিল ছয় দশক আগে। ব্যর্থতার তালিকায় যোগ হয়েছে দল নির্বাচন নিয়ে গম্ভীরের জটিলতাবারবার বদল, অত্যধিক অলরাউন্ডার, স্পেশালিস্টদের অবমূল্যায়ন। প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদ (Venkatesh Prasad) ক্ষোভের সুরে লিখেছেন‘টেস্ট ক্রিকেটে এ কেমন অলরাউন্ডার-আসক্তি? পরিকল্পনা শূন্য, শরীরী ভাষা শূন্য, ধারাবাহিকতা শূন্যভারত এমনটা কখনও দেখেনি!’

সব মিলিয়ে বড় সওয়ালহেড কোচ হিসাবে গম্ভীরের কুর্সি কি এখন টলমল? বিসিসিআই কী সিদ্ধান্ত নেবে, তা সময় বলবে। কিন্তু একটা বিষয় স্পষ্টদল যখন বারবার ভেঙে পড়ছে, তখন কোচের ‘আমি একই মানুষ, যে সাফল্য এনে দিয়েছিল’-গোছের যুক্তি ভক্তদের বুকের জ্বালা কোনওভাবেই জুড়োচ্ছে না।


```