Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

‘রুট অ্যাশেজে সেঞ্চুরি না হাঁকালে নগ্ন হয়ে এমসিজি চক্কর কাটব!’ ধনুক ভাঙা পণ ম্যাথু হেডেনের

সাম্প্রতিক সময়ে রুট ফর্মের শিখরে। কোভিড-পরবর্তী টেস্ট ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক। ১৩,৫৪৩ রানের মালিক তিনি। সামনে শুধু সচিন তেন্ডুলকর! 

‘রুট অ্যাশেজে সেঞ্চুরি না হাঁকালে নগ্ন হয়ে এমসিজি চক্কর কাটব!’ ধনুক ভাঙা পণ ম্যাথু হেডেনের

হেডেন ও রুট

রূপক মিশ্র

শেষ আপডেট: 12 September 2025 18:35

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট ইতিহাসে অজস্র বাজি, ভবিষ্যদ্বাণী, দম্ভোক্তি শোনা গিয়েছে। তবে ম্যাথু হেডেনের (Matthew Hayden) সাম্প্রতিক ঘোষণার মাত্রাই আলাদা। প্রাক্তন অজি ওপেনারের সাম্প্রতিকতম চ্যালেঞ্জ শুনে হতচকিত ক্রিকেটমহল। হেডেন সাফ জানিয়েছেন—আসন্ন অ্যাশেজ সিরিজে (Ashes 2025-26) যদি জো রুট (Joe Root) একটি সেঞ্চুরিও করতে না পারেন, তবে নগ্ন হয়ে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (MCG) চারপাশে চক্কর কাটবেন তিনি!

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে চলতি বছর নভেম্বরে। দ্বৈরথ চলবে জানুয়ারি ২০২৬ পর্যন্ত। খাতায়-কলমে অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া। পরিসংখ্যান, সাম্প্রতিক ফর্ম অজিদের পালে হাওয়া জুগিয়েছে। তার উপর খেলাও ঘরের মাঠে। তুলনায় অনেকটাই পিছিয়ে ইংল্যান্ড। দুশ্চিন্তা বাড়িয়েছেন রুটও। দলের ব্যাটিং ইউনিটের প্রধান স্তম্ভ। অথচ অজিদের বিরুদ্ধে নামলেই কোনও এক অজ্ঞাত কারণে যেন মিইয়ে যান। অস্ট্রেলিয়ার মাটিতে ২৭ ইনিংসে ৮৯২ রান করলেও এখনও পর্যন্ত তাঁর নামের পাশে একটি সেঞ্চুরিও নেই। নয়টি হাফসেঞ্চুরি রয়েছে বটে, তিনবার আশির ঘরেও পৌঁছেছেন, কিন্তু তিন অঙ্কের মাইলফলক আজও অধরা।

এই ইস্যুতে একটি পডকাস্টে (All Over Bar the Cricket) কথা উঠলে আলোচনার সময় রীতিমতো ক্ষেপে যান হেডেন। এক প্যানেলিস্ট সর্বকালের অ্যাশেজ একাদশে রুটকে রাখেননি। যা দেখামাত্র তিতিবিরক্ত প্রাক্তন অজি ব্যাটার বলে ওঠেন, ‘ও তো ইংল্যান্ড দলে সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান! গড় ৪০, সর্বোচ্চ স্কোর ১৮০। বিশ্বাসই করতে পারছি না, তুমি ওকে টিমে নাওনি! এই গ্রীষ্মশেষে তোমার সঙ্গে আবার কথা হবে। যদি রুট একটাও শতরান না করে, তবে নগ্ন হয়ে এমসিজি চক্কর কাটব আমি!’

পরিসংখ্যান বলছে, অস্ট্রেলিয়ার মাটিতে রুটের রেকর্ড ম্যাড়মেড়ে। একই দশা ইংল্যান্ডেরও। টানা তিনটি অ্যাশেজ সিরিজ হেরেছে ইংরেজ বাহিনী। ২০১১ সালের পর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাইরে গিয়ে একখানা টেস্টও জেতেনি। যে কারণে এই সিরিজ রুটের জন্য নিছক অগ্নিপরীক্ষা নয়, বরং সম্মানরক্ষার লড়াইও বটে।

যদিও সাম্প্রতিক সময়ে রুট ফর্মের শিখরে। কোভিড-পরবর্তী টেস্ট ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক। ১৩,৫৪৩ রানের মালিক তিনি। সামনে শুধু সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)—১৫,৯২১ রানে। অস্ট্রেলিয়ার মাঠে সেই অভিশাপ কাটিয়ে সেঞ্চুরি হাঁকাবেন কি না, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন।


```