Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির হরমনের, মাঠে নামতেই স্বপ্নভঙ্গ!

হরমনের ব্যক্তিগত মাইলস্টোন ঐতিহাসিক। যদিও দলগত ব্যর্থতা খোদ অধিনায়কেরও মাথাব্যথা বাড়াবে। রেকর্ডবইয়ে নাম উঠল ঠিকই, কিন্তু স্কোরবোর্ডে পরাজয়… ক্রিকেট এমনই নির্মম।

মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির হরমনের, মাঠে নামতেই স্বপ্নভঙ্গ!

হরমনপ্রীত কৌর

রূপক মিশ্র

শেষ আপডেট: 19 February 2026 18:07

দ্য ওয়াল ব্যুরো: ইতিহাস গড়লেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। কিন্তু মাঠে শেষ হাসি হাসল অস্ট্রেলিয়া। ক্যানবেরার মানুকা ওভালে দ্বিতীয় টি-২০ ম্যাচে খেলতে নেমে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ম্যাচে নামার নজির গড়লেন ভারত অধিনায়ক। পেছনে ফেললেন নিউজিল্যান্ডের সুজি বেটসকে (Suzie Bates)। তবু স্মরণীয় রাত শেষ হল ১৯ রানের পরাজয়ে।

তালিকায় এই মুহূর্তে হরমনের পিছনে সুজি (৩৫৫), এলিস পেরি (Ellyse Perry) (৩৪৯), মিতালি রাজ (Mithali Raj) (৩৩৩) ও শার্লট এডওয়ার্ডসের (Charlotte Edwards) (৩০৯) মতো নাম। ২০০৯ সালে অভিষেকের পর ছ’টি টেস্ট, ১৬১টি ওয়ানডে ও ১৮৯টি টি-২০সব মিলিয়ে দীর্ঘ পথচলা। গত বছর ভারতের প্রথম মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ জেতার ক্ষেত্রেও বড় ভূমিকা নেন। কিন্তু আজকের ল্যান্ডমার্ক ম্যাচে জয় এল না।

ভল-মুনির জোড়া ধাক্কা

প্রথম ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জয়ের পর আত্মবিশ্বাসী ছিল টিম ইন্ডিয়া। কিন্তু এদিন শুরু থেকেই লড়াইয়ের দখল নেয় অস্ট্রেলিয়া। ওপেনিং জুটিতে ১২৮ রান যোগ করেন জর্জিয়া ভল (Georgia Voll) ও বেথ মুনি (Beth Mooney)। ভল ৫৭ বলে ৮৮১১টি চার, একটি ছক্কা। ম্যাচের সেরা। মুনি ৩৯ বলে ৪৬ করে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার সর্বাধিক রান সংগ্রাহক, পেছনে ফেললেন মেগ ল্যানিংকে। টিম ইন্ডিয়ার হয়ে অরুন্ধতী রেড্ডি (Arundhati Reddy) আবারও ছিনিয়ে নিলেন দুই উইকেট। তবে তাতে নির্ধারিত ২০ ওভারে ১৬৩ তুলতে অসুবিধা হয়নি আয়োজকদের।

ব্যাটিং ধসেই স্বপ্নভঙ্গ

১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালই করেছিল ভারত। স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) ৩১, শেফালি বর্মা (Shafali Verma) ২৯প্রথম উইকেটে আসে ৫৭ রান। মাঝপথে হরমনপ্রীত ৩০ বলে ৩৬ করে রিচা ঘোষের সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। ১৭ ওভারে স্কোর ১২৬/৩। ম্যাচ তখনও খোলা। কিন্তু সেখানেই মোড়বদল। কিম গার্থ (Kim Garth) হরমনকে ফেরাতেই পতনের শুরু। ১২৬/৩ থেকে ১৩৩/৯মাত্র ১৬ বলের ব্যবধানে ছয় উইকেট হারায় ভারত। অ্যাশলে গার্ডনার (Ashleigh Gardner) ৩/২২, অ্যানাবেল সাদারল্যান্ড (Annabel Sutherland) ২/১৮, গার্থ ২/১৬ডেথ ওভারে নিখুঁত বোলিংয়ে ম্যাচ বন্ধ! শেষ পর্যন্ত ভারত তোলে ১৪৪ রান, ৯ উইকেট হারিয়ে।

রেকর্ড বনাম ফল

প্রথম ম্যাচে ২১ রানের জয় এনে দিয়েছিলেন অরুন্ধতী। আজ হার। সিরিজ আপাতত ১-১। সামনে নির্ণায়ক ম্যাচ। এতকিছুর মধ্যে হরমনের ব্যক্তিগত মাইলস্টোন ঐতিহাসিক। যদিও দলগত ব্যর্থতা খোদ অধিনায়কেরও মাথাব্যথা বাড়াবে। রেকর্ডবইয়ে নাম উঠল ঠিকই, কিন্তু স্কোরবোর্ডে পরাজয়… ক্রিকেট এমনই নির্মম।


```