Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

‘আমি হরমনপ্রীত নাকি?’ বলে জুনিয়রদের থাবড়ানোর অভিযোগ খণ্ডন বাংলাদেশ অধিনায়কের!

জাহানারার অভিযোগে তাই নতুন করে প্রশ্ন উঠেছে বাংলাদেশ মহিলা ক্রিকেটের অন্দরের রসায়ন, আচরণ ও টিম ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে। 

‘আমি হরমনপ্রীত নাকি?’ বলে জুনিয়রদের থাবড়ানোর অভিযোগ খণ্ডন বাংলাদেশ অধিনায়কের!

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 18 November 2025 12:36

দ্য ওয়াল ব্যুরো: জুনিয়র ক্রিকেটারদের মারধর করেছেন—এই মর্মে ওঠা যাবতীয় অভিযোগ সরাসরি অস্বীকার করলেন বাংলাদেশ মহিলা দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (Nigar Sultana Joty)। বরং, আত্মপক্ষ সমর্থনে পালটা বলে উঠলেন, ‘আমি কি হরমনপ্রীত নাকি, যে স্টাম্পে ব্যাট মারব?’ তাঁর সাফ নিশানা যে ভারতের অধিনায়ক (Harmanpreet Kaur), তা একেবারে স্পষ্ট।

জ্যোতির বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন বাংলাদেশের অভিজ্ঞ পেসার জাহানারা আলম (Jahanara Alam)। সাংবাদিক রিয়াসাদ আজিমকে (Riasad Azim) দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর দাবি, দলে জুনিয়রদের সঙ্গে দুর্ব্যবহার করেন জ্যোতি। অনেক বার নাকি হাতও চালিয়েছেন! সেই অভিযোগ এবার খণ্ডন করেছেন বর্তমান অধিনায়ক।

‘ডেইলি ক্রিকেট’-কে দেওয়া সাক্ষাৎকারে জ্যোতির বক্তব্য, ‘আমি কাউকে পেটাব কেন? আমি কি হরমনপ্রীতের মতো স্টাম্পে ব্যাট মারব? নিজের ঘরে রান্না করতে করতে হেলমেট বা ব্যাট কোথাও ঠুকে দিতে পারি—ওটা আমার ব্যাপার। কিন্তু অন্য কাউকে আঘাত করব—এটা কখনও হয়নি। কেউ বললেই কি সবকিছু সত্যি হয়ে যায়? দলের অন্য খেলোয়াড়দের জিজ্ঞাসা করলেই বুঝবেন—এমন কিছু আমি কখনও করিনি!’

জাহানারার অভিযোগ, একবার বিদেশ সফরে কয়েকজন জুনিয়র নাকি তাঁকে ফোন করে বলেছে, ‘জ্যোতি আপু মারছে, মেরে ফেলছে।’এই নিয়েও বাংলাদেশ অধিনায়ক পালটা প্রশ্ন তোলেন। তাঁর কথায়, ‘আমাকে নিয়ে যা-তা বলা হচ্ছে—ওটা আমি নই। কেউ নাকি অস্ট্রেলিয়ায় থাকা জাহানারা আপুকে ফোন করে বলেছে, আমি নাকি মারধর করি। কিন্তু যদি সত্যিই এমন কিছু হত, তাহলে দলের ম্যানেজমেন্ট আছে, কোচিং স্টাফ আছে—ওদের কাছে যেত না? আমি কি দলের চূড়ান্ত কর্তৃপক্ষ?’

জ্যোতির আরও দাবি, ছ–সাত বছর ধরে যে খেলোয়াড় দলে নেই, তাকে ফোন করে অভিযোগ জানানোর কোনও মানেই নেই। বলেছেন, ‘যার সমস্যা ছিল, সে এখন খেলছে, এমন কারও সঙ্গে শেয়ার করত—এটাই স্বাভাবিক!’

এ বছরের মহিলা বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন জ্যোতি। তবে টুর্নামেন্টে দলের পারফরম্যান্স হতাশাজনক। পাকিস্তানের বিরুদ্ধে একমাত্র ম্যাচে জয় পেলেও দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিরুদ্ধে চাপের মুহূর্তে ভেঙে পড়ে দল। ব্যাট হাতেও জ্যোতি ছন্দে ছিলেন না—৭ ম্যাচে করেন ১৫৭ রান, গড় ২২.৪২, স্ট্রাইক রেট ৫৭.৫০।

জাহানারার অভিযোগে তাই নতুন করে প্রশ্ন উঠেছে বাংলাদেশ মহিলা ক্রিকেটের অন্দরের রসায়ন, আচরণ ও টিম ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে। অধিনায়ক জ্যোতি অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন—‘মারধর’ বা দুর্ব্যবহারের অভিযোগ একেবারেই ভিত্তিহীন।


```