Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Hardik Pandya: দলে ফিরতেই চোট-আতঙ্ক, ব্যাটিং অনুশীলনে গরহাজির হার্দিক! আদৌ আজ খেলবেন তো?

প্রশ্ন উঠছে, আজ আদৌ মাঠে নামবেন তো? কারণ টি-২০ দলে ব্যালান্স তৈরি করতে হার্দিকের ভূমিকা অপরিহার্য। বোর্ডও তাঁকে সাবধানে ব্যবহার করতে চাইছে।

Hardik Pandya: দলে ফিরতেই চোট-আতঙ্ক, ব্যাটিং অনুশীলনে গরহাজির হার্দিক! আদৌ আজ খেলবেন তো?

হার্দিক পান্ডিয়া

রূপক মিশ্র

শেষ আপডেট: 9 December 2025 15:51

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচের আগে সম্ভবত ফের চোটের কবলে হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। দুই মাস মাঠের বাইরে থাকার পর অবশেষে কামব্যাক। এশিয়া কাপে বাম ঊরুর আঘাত কাটিয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (SMAT Tournament) বারোদার হয়ে দু’টি ম্যাচ খেলেন এবং পুরোদস্তুর বোলিংও করেন। যে কারণে মনে হয়েছিল জাতীয় দলে ফেরার পথ হয়তো এবার পরিষ্কার।

কিন্তু কটকের বারাবাটি স্টেডিয়ামে (Barabati Stadium) পৌঁছনোর পর চেনা ছন্দে ধরা দিলেন না হার্দিক। লম্বা ওয়ার্ম-আপ, সতর্ক দৌড়, স্ট্রেচিংসবই হচ্ছিল। সাবধানতার সঙ্গে। ২০ মিনিটের মতো বোলিংও করলেন। কিন্তু মাঝপথে ফের অস্বস্তি শুরু। পরিস্থিতি অন্য রকম বুঝে দীর্ঘ ম্যাসাজ করানো হয়। পরে নেটে ব্যাট করতে নামেন। স্বাভাবিকভাবেই সেশন শেষও করেন। সেই মুহূর্তে উদ্বেগ কিছুটা কমলেও ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে ধাক্কাটাই বড় হয়ে দাঁড়িয়েছেকারণ শেষ প্র্যাকটিস সেশনে (Final Practice Session) হার্দিককে দেখা যায়নি।

দলের তরফে অবশ্য দাবি, এটি শুধুই ‘প্রিকশন’ (Precaution) বা সতর্কতা। কোনওভাবে নতুন চোট পাননি দলের অভিজ্ঞ অলরাউন্ডার। তবু প্রশ্ন উঠছে, আজ আদৌ মাঠে নামবেন তো? কারণ টি-২০ দলে ব্যালান্স তৈরি করতে হার্দিকের ভূমিকা অপরিহার্য। বোর্ডও তাঁকে সাবধানে ব্যবহার করতে চাইছে। এর আগে তিনটি নয়, মুস্তাক আলিতে দু’টি ম্যাচ খেলেই তাঁকে বিশ্রাম দেওয়া হয়। এখানেই স্পষ্ট, হার্দিকের কাঁধে অতিরিক্ত চাপ না দিয়ে চলছে ধীরে ধীরে খেলানোর পরিকল্পনা।

ভারতের সামনের কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হার্দিকের ছন্দ (Rhythm) ও ম্যাচ ফিটনেস (Match Fitness) ফেরানোই গম্ভীরের মূল লক্ষ্য। তাঁর উপস্থিতি ব্যাটিং-বোলিং দুই বিভাগকেই বদলে দেয়। যে কারণে বিশ্বকাপের আগে হার্দিককে সম্পূর্ণ ছন্দে পাওয়া দলের জন্য জরুরিও বটে।

তাই দলের অন্দরমহলের বার্তা পরিষ্কারচোটের সামান্যতম ইঙ্গিতও এড়িয়ে যাওয়া যাবে না। ছোট ছোট স্পেল (Short Spells), নিয়ন্ত্রিত ওয়ার্কলোড (Workload Management), ধাপে ধাপে প্রস্তুতিএই পথেই তাঁকে টিমে পুরোপুরি ফেরানো হবে। তা না হলে কারণ আর একটি বড় ধাক্কা ভারতীয় পরিকল্পনাকে গভীর সংকটে ফেলতে পারে (Major Setback)।


```