Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

হার্দিক ও নাতাশার বিচ্ছেদ সম্পূর্ণ, দুজনেই ঘোষণা করে সন্তান নিয়ে সিদ্ধান্তও জানালেন

হার্দিক পাণ্ডিয়ার সময়টা সত্যিই ভাল যাচ্ছে না। এদিনই ভারতীয় দলের টি ২০ দলের অধিনায়ক তাঁকে করা হয়নি। তাঁর পরিবর্তে দলের দায়িত্ব পেয়েছেন সূর্যকুমার যাদব। এবার পারিবারিক জীবনেও বড় ঘটনা ঘটে গেল বৃহস্পতিবার।

হার্দিক ও নাতাশার বিচ্ছেদ সম্পূর্ণ, দুজনেই ঘোষণা করে সন্তান নিয়ে সিদ্ধান্তও জানালেন

হার্দিক ও নাতাশা। ফাইল ছবি।

শেষ আপডেট: 18 July 2024 22:48

দ্য ওয়াল ব্যুরো: হার্দিক পাণ্ডিয়ার সময়টা সত্যিই ভাল যাচ্ছে না। এদিনই ভারতীয় দলের টি ২০ দলের অধিনায়ক তাঁকে করা হয়নি। তাঁর পরিবর্তে দলের দায়িত্ব পেয়েছেন সূর্যকুমার যাদব। এবার পারিবারিক জীবনেও বড় ঘটনা ঘটে গেল বৃহস্পতিবার।

হার্দিক ও তাঁর স্ত্রী নাতাশার চার বছরের সম্পর্কের ইতি ঘটে গিয়েছে। এদিন দুজনেই তাঁদের ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়েছেন, আমরা এবার থেকে আলাদা থাকব সিদ্ধান্ত নিলাম। নাতাশাকে বরং বেশি আবেগমুখর লেগেছে বার্তা দিতে গিয়ে। বিদেশিনী নাতাশা লিখেছেন, আমি ও হার্দিক দুজনেই চেষ্টা করেছিলাম সম্পর্ক টিকিয়ে রাখতে। কিন্তু সবটা ভাল হল না। আমাদের পথ আলাদা হয়ে গেল এবার থেকে। তবে আমাদের একমাত্র সন্তান পুত্র অগস্তকে দুজনে আলাদা থেকে বড় করে তুলব। আমার পুত্রের দায়িত্ব আমাদের দুজনেরই। 

হার্দিক যখনই ভারতের হয়ে ম্যাচ খেলতেন, সেইসময় গ্যালারিতে হাজির থাকতেন নাতাশা। কিন্তু এবার আইপিএলের ম্যাচ কিংবা টি ২০ বিশ্বকাপের ম্যাচে হার্দিক পাশে পাননি স্ত্রীকে। সেই নিয়ে অবশ্য কেউ কাউকে কোনও অভিযোগ জানাননি। 

নাতাশা নিজেই ইন্সটাগ্রামে পুত্রকে নিয়ে নানা ছবি পোস্ট করেছিলেন। হার্দিক যে ছবি দিয়েছিলেন, তাতেও ছিলেন না নাতাশা। তখনই জল্পনা ছিল, দুজনের বিবাহ বিচ্ছেদ সময়ের অপেক্ষা। সেটাই শেষমেশ হল লক্ষ্মীবারে।


```