Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্দান্ত দলগুলি ফিল্ডিংয়েও দুরন্ত, ভারতকে কটাক্ষ প্রাক্তন অজি ক্রিকেটারের

প্রতিটি যুগের সব দুর্দান্ত দলই ফিল্ডিংয়েও দুরন্ত। শুভমান গিলেরও এই দলে এটি শুরু করা উচিত। এর জন্য মনোভাবের পরিবর্তন প্রয়োজন।

দুর্দান্ত দলগুলি ফিল্ডিংয়েও দুরন্ত, ভারতকে কটাক্ষ প্রাক্তন অজি ক্রিকেটারের

ব্র্যাড হ্যাডিন

শেষ আপডেট: 28 June 2025 18:32

দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ডে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে গিয়েছে টিম ইন্ডিয়া (England vs India Test Series)। লিডসে অনুষ্ঠিত প্রথম ম্যাচেই হারতে হয়েছে গৌতম গম্ভীরের ছাত্রদের। এই টেস্টে ভারতীয় দলের বেশ কিছু দুর্বলতা সামনে এসেছে। যার মধ্যে সব থেকে প্রকট হয়েছেন ফিল্ডিং নিয়ে সমস্যা (India’s Poor Fielding)।

লিডসের হেডিংলিতে মোট দশটি ক্যাচ ফেলেছেন ভারতীয় ফিল্ডাররা। যার মধ্যে সাতটি ক্যাচ খুবই সহজ ছিল। যশস্বী জয়সওয়াল একাই ফেলেছেন চারটি ক্যাচ। পাশাপাশি ফিল্ডিং মিসের কারণে ইংল্যান্ডের খাতায় যোগ হয়েছে বেশ কিছু অতিরিক্ত রান। ভারতের পরাজয়ের পিছনে ফিল্ডিং ব্যর্থতাকেই দায়ী করছেন নানা দেশের প্রাক্তন ক্রিকেটাররা।

ভারতীয় ফিল্ডারদের ক্যাচ মিসের বহর দেখে ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর তো ক্রিকেটারদের মানসিকতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন। তাঁর মতে ঐচ্ছিক অনুশীলন নয়, ভারতীয় ক্রিকেটারদের উচিত নিয়মিত প্র্যাকটিশের মধ্যে থাকা। এদিকে প্রাক্তন অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক-ব্যাটার ব্র্যাড হ্যাডিনও (Brad Haddin) বলেছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে দুর্বল ফিল্ডিংয়ের সমস্যা কাটিয়ে উঠতে শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দলকে তাদের মনোভাব পরিবর্তন করতে হবে। 

অস্ট্রেলিয়ার হয়ে ৬৬টি টেস্ট খেলা হ্যাডিন বলেন, “প্রতিটি যুগের সব দুর্দান্ত দলই ফিল্ডিংয়ে দুন্ত। শুভমান গিলেরও এই দলে এটি শুরু করা উচিত। এর জন্য মনোভাবের পরিবর্তন প্রয়োজন। আপনি ভাল ফিল্ডিং করতে চান কি না এবং সবসময় প্রতিযোগিতামূলক থাকতে চান কি না, এটি মনোভাবের ব্যাপার।

হ্যাডিনের মতেগত আইপিএলেও ক্যাচিংয়ের মাত্রা খুবই খারাপ ছিল। তিনি বলেন, “এই বছর আইপিএলে ক্যাচিং খুবই খারাপ ছিল। আমরা প্রতিভাবান বোলার এবং ব্যাটারদের কথা বলেছিলাম, কিন্তু আসল সমস্যা ছিল ক্যাচিং। আমি অবশ্যই বলব, আমাদের সেরা ফিল্ডিং দল হওয়ার উপায় খুঁজে বের করতে হবে কারণ প্রতিভার কোনও অভাব নেই।” 

অস্ট্রেলিয়ার হয়ে ৬৬ টেস্টে ৩২.৯৯ গড়ে ৩২৬৬ রান করেছেন হ্যাডিন। এর মধ্যে চারটি সেঞ্চুরি এবং ১৮টি হাফ-সেঞ্চুরি রয়েছে। এছাড়াও, ১২৬ ওয়ানডেতে ৩১.৫৩ গড়ে ৩১২১ রান করেছেন তিনি। পাশাপাশি ক্যাঙারুদের হয়ে ৩৪টি টি-টোয়েন্টিতে ১১৪.৫৩ স্ট্রাইক রেটে ৪০২ রান করেছেন হ্যাডিন। 

অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক-ব্যাটা ২০০১ সালে জিম্বাবোয়ের বিপক্ষে ওয়ানডেতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন। তিনি তাঁর শেষ ম্যাচটি খেলেছিলেন ২০১৫ সালের জুলাই মাসে। সেটি ছিল ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ।

লিডস টেস্টে যশস্বী মোট চারটি ক্যাচ ফেলেছিলেন। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে তিনি বেন ডাকেটের ক্যাচ যখন ফেলেন তখন এই ইংলিশ ব্যাটারের রান ছিল ৯৭। এরপর তিনি ১৪৯ রানের ইনিংস খেলে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। দলকে জিতিয়ে ডাকেটই হন ম্যাচ সেরা।

শুধু তাই নয়, প্রথম ইনিংসে যশস্বী স্লিপে সেঞ্চুরিয়ান অলি পোপ এবং হ্যারি ব্রুকের ক্যাচও ফেলেছিলেন। প্রথম ইনিংসে ব্রুক ৯৯ রান এবং পোপ ১০৬ রান করেছিলেন। লিডস টেস্টে যশস্বী ছাড়াও ক্যাচ ফেলেছেন রবীন্দ্র জাদেজা এবং ঋষভ পন্থও।


```