Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Devendra Singh Bora: ‘গোল্ডেন ডাক’ রোহিতের! ‘ঘাতক’ দেবেন্দ্র সিং বোরাকে চেনেন?

রোহিত শর্মার মতো ব্যাটারকে গোল্ডেন ডাকে ফেরানো যে কোনও তরুণ বোলারের কেরিয়ারে টার্নিং পয়েন্ট হতে পারে। আজকের এই এক বলেই দেবেন্দ্র সিং বোরা ঢুকে গেলেন শিরোনামে। 

Devendra Singh Bora: ‘গোল্ডেন ডাক’ রোহিতের! ‘ঘাতক’ দেবেন্দ্র সিং বোরাকে চেনেন?

দেবেন্দ্র ও রোহিত

রূপক মিশ্র

শেষ আপডেট: 26 December 2025 10:37

দ্য ওয়াল ব্যুরো: সিকিমের বিরুদ্ধে ১৫৫ রানের বিধ্বংসী ইনিংস। জয়পুরে গ্যালারি ভর্তি, ময়দান কাঁপল ‘রোহিত রোহিত’ ধ্বনিতে। কিন্তু দু’দিন পরই ছবিটা একেবারে উল্টো। বিজয় হাজারে ট্রফিতে উত্তরাখণ্ডের (Uttarakhand) বিরুদ্ধে প্রথম বলেই শূন্য রানে ফেরত—গোল্ডেন ডাক! যে ডেলিভারি এই চমকটা এনে দিল, তার নেপথ্যে ২৫ বছরের এক পেসার—দেবেন্দ্র সিং বোরা (Devendra Singh Bora)! আপাতত এই নামটা, অন্তত আজকের জন্য, দেশের ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রে।

প্রথম বলেই বাজিমাত

জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে (Sawai Mansingh Stadium, Jaipur) সকাল থেকে ভিড় জমিয়েছিলেন সমর্থকেরা। উদ্দেশ্য একটাই—মুম্বইয়ের (Mumbai) জার্সিতে রোহিত শর্মাকে (Rohit Sharma) ফেক একবার বড় ইনিংস খেলতে দেখা। কিন্তু ম্যাচের প্রথম ওভারে অ্যান্টি ক্লাইম্যাক্স। দেবেন্দ্র সিং বোরার ডেলিভারি ঠিক জায়গায় পিচ করল। রোহিত ব্যাট চালালেন। কিন্তু বল উঠে গেল ফিল্ডারের হাতে। ক্যাচ ধরলেন জগমোহন নাগরকোটি (Jagmohan Nagarkoti)। মুহূর্তে স্তব্ধ গ্যালারি।

কে এই দেবেন্দ্র সিং বোরা?

চমকপ্রদ তথ্য এই, যে আজকের ম্যাচটাই বোরার লিস্ট ‘এ’ (List A) কেরিয়ারের মাত্র তিন নম্বর ম্যাচ। রোহিতের উইকেট তাঁর পঞ্চম শিকার। এখনও পর্যন্ত বোলিং গড় ১৯.৫, স্ট্রাইক রেট ২০.২—পরিসংখ্যান বলছে, শুরুটা যথেষ্ট নজরকাড়া। ভারতের অন্যতম সেরা সাদা বলের ব্যাটারকে প্রথম বলেই ফেরানো—এই আত্মবিশ্বাস যে বোরাকে পুরো টুর্নামেন্টে অন্য উচ্চতায় নিয়ে যাবে, তা নির্দ্বিধায় বলা যেতে পারে।

আগেও ছিল বার্তা

বোরার এই পারফরম্যান্স কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। বিজয় হাজারের শুরুতে হিমাচল প্রদেশের (Himachal Pradesh) বিরুদ্ধে ৪/৪৪—সেই ম্যাচে নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন। লাল বলেও পর্যাপ্ত অভিজ্ঞতা রয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে (First-class cricket) এখনও পর্যন্ত ৩০ উইকেট, যদিও গড়টা তুলনায় বেশি—৪১.১৩, তবু নতুন বলে সুইং আর হার্ড লেংথে আক্রমণ করার ক্ষমতা দেবেন্দ্রকে আলাদা করে চিনিয়ে দিচ্ছে।

ইউপিএলে নজর কাড়া পারফরম্যান্স

চলতি বছরের উত্তরাখণ্ড প্রিমিয়ার লিগেও (Uttarakhand Premier League) বোরার পারফরম্যান্স চোখে পড়ার মতো। দেরাদুন ওয়ারিয়র্সের (Dehradun Warriors) হয়ে খেলতে নেমে মাত্র ছ’টি ম্যাচে ১০ উইকেট। প্রায় প্রতিটা খেলাতেই দলের হয়ে প্রভাব ফেলেছেন। সেখান থেকে জাতীয় স্তরের ঘরোয়া ক্রিকেটে নিজের জায়গা শক্ত করছেন ধীরে ধীরে।

রোহিত শর্মার মতো ব্যাটারকে গোল্ডেন ডাকে ফেরানো যে কোনও তরুণ বোলারের কেরিয়ারে টার্নিং পয়েন্ট হতে পারে। আজকের এই এক বলেই দেবেন্দ্র সিং বোরা ঢুকে গেলেন শিরোনামে। সামনে আরও বড় খেলা, আরও কঠিন চ্যালেঞ্জ। কিন্তু জয়পুরে হিটম্যানকে প্রথম বলেই ফিরিয়ে দেওয়া সকাল তাঁর কেরিয়ারে থেকে যাবে! সব মিলিয়ে রোহিতের জন্য দিনটা হতাশার। আর দেবেন্দ্র সিং বোরার জন্য? সম্ভবত, এটাই সোনালি স্বপ্নের শুরু।


```