Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

IND vs NZ: গিলের ভুলেই ম্যাচ হাতছাড়া? অধিনায়কত্ব নিয়ে ম্যাচ চলাকালীন বড় প্রশ্ন তুললেন রাহানেরা

গিলের ভুল কি ভারতের ম্যাচ হারানোর মূল কারণ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন অধিনায়কত্ব নিয়ে বড় প্রশ্ন তুললেন রাহানে।

IND vs NZ: গিলের ভুলেই ম্যাচ হাতছাড়া? অধিনায়কত্ব নিয়ে ম্যাচ চলাকালীন বড় প্রশ্ন তুললেন রাহানেরা

শুভমন গিল

গার্গী দাস

শেষ আপডেট: 19 January 2026 10:15

দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ভারতীয় দলের অধিনায়কত্ব নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুললেন প্রাক্তন অধিনায়ক অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। ইন্দোরে (Indore) রবিবারের ম্যাচে নিউজিল্যান্ড রানের যে পাহাড় তোলে, তার পিছনে শুভমন গিলের (Shubman Gill) ভুল কৌশলই বড় কারণ বলে মনে করছেন তিনি।

ম্যাচের শুরুটা ভারতের পক্ষে ছিল একেবারেই স্বপ্নের মতো। প্রথম দুই ওভারেই তুলে নেওয়া হয় দু’টি উইকেট। কিন্তু সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। ড্যারিল মিচেল (Daryl Mitchell) এবং গ্লেন ফিলিপস (Glenn Phillips) প্রায় ৩০ ওভার ধরে ব্যাট করে গড়ে তোলেন ২১৯ রানের বিশাল জুটি। শেষ পর্যন্ত কিউইদের স্কোর দাঁড়ায় ৩৩৮।

এই ম্যাচের মাঝেই, ইনিংস বিরতিতে (mid-innings break) ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে কথা বলতে গিয়ে রাহানে স্পষ্ট বলেন, শুভমন গিল “একটা বড় ট্রিক মিস করেছেন”। তাঁর মতে, মাঝের ওভারগুলোয় ভারতের সবচেয়ে বড় অস্ত্র, স্পিনারদের ঠিকভাবে ব্যবহারই করা হয়নি।

রাহানে বলেন, “আমার ব্যক্তিগত মত, কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) মাঝের ওভারগুলোয় মাত্র তিন ওভার বল করানো হয়েছিল। এরপর ৩৭-৩৮ ওভার পর্যন্ত অপেক্ষা করা হয়। একইভাবে রবীন্দ্র জাডেজাকেও (Ravindra Jadeja) ৩০ ওভারের আগে আনা হয়নি। এরা দু’জনই উইকেট এনে দিতে পারে। সেখানেই ভারত একটু ভুল করেছে।”

পরিসংখ্যান বলছে, কুলদীপ এবং জাডেজা দু’জনেই শেষদিকে বল করতে এসে মারাত্মক চাপে পড়েন। তাঁদের ইকোনমি রেট ছিল রান-এ-বলেরও বেশি। ততক্ষণে মিচেল ও ফিলিপস দু’জনেই শতরান পূর্ণ করে ফেলেছেন।

রাহানের এই সমালোচনায় সুর মেলান ভারতের প্রাক্তন পেসার জাহির খান (Zaheer Khan)। তাঁর মতে, কুলদীপের থেকেও বেশি ভুল হয়েছে জাডেজাকে দেরিতে আনার সিদ্ধান্তে। জাহির বলেন, “হয়তো নীতিশ কুমার রেড্ডিকে (Nitish Kumar Reddy) আরও ওভার দেওয়ার কথা ভাবা হয়েছিল, ম্যাচ পরিস্থিতিতে ওকে সুযোগ দিতে। কিন্তু তাতে করে অধিনায়কের হাতে বিকল্প কমে যায়।”

উল্লেখযোগ্য বিষয়, নীতিশ রেড্ডি মাঝের ওভারগুলোয় আট ওভার বল করলেও কোনও উইকেট পাননি। অন্যদিকে, স্পিনারদের দেরিতে ব্যবহার করার সুযোগেই বড় শট খেলতে শুরু করেন কিউই ব্যাটাররা।

এই ম্যাচে ড্যারিল মিচেল ভারতের বিরুদ্ধে তাঁর শেষ সাতটি ওডিআইয়ের মধ্যে চতুর্থ শতরানটি করেন। সব মিলিয়ে, গিলের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠল বড় ম্যাচে সিদ্ধান্ত নেওয়ার সময়ে। তরুণ অধিনায়কের সামনে যে এখনও শেখার জায়গা আছে, তা কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ইন্দোরের ম্যাচ।


```