গম্ভীরকে কয়েকটি শব্দ দিয়ে বলা হয়েছিল, তাঁর সঙ্গে এমন ক্রিকেটারদের নাম যুক্ত করতে হবে, যাঁদের সংস্পর্শে তিনি এসেছেন।

শুভমান গিল ও গৌতম গম্ভীর
শেষ আপডেট: 2 September 2025 13:03
দ্য ওয়াল ব্যুরো: সামনের সপ্তাহ থেকে ভারতের শুরু হবে কঠিন পরীক্ষা। টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নরা নামবে আন্তঃমহাদেশীয় ক্রিকেট প্রতিযোগিতায় এশিয়া কাপে। কয়েক সপ্তাহ আগেই ইংল্যান্ড থেকে ফিরেছে টিম ইন্ডিয়া। এই মাঝের সময়টুকু ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) বেশ ভালভাবেই উপভোগ করছেন।
গৌতি সম্প্রতি গিয়েছিলেন দিল্লি প্রিমিয়ার লিগের একটি ম্যাচ দেখতে। সেখানে তিনি একটি মজার র্যাপিড-ফায়ার কোশ্চেন রাউন্ডের মুখোমুখি হন। গম্ভীরকে কয়েকটি শব্দ দিয়ে বলা হয়েছিল, তাঁর সঙ্গে এমন ক্রিকেটারদের নাম যুক্ত করতে হবে, যাঁদের সংস্পর্শে তিনি এসেছেন।
গম্ভীর দিলেন তকমা
ক্লাচ– শচীন তেন্ডুলকর
দেশি বয়– বিরাট কোহলি
স্পিড– জসপ্রীত বুমরাহ
গোল্ডেন আর্ম– নীতীশ রানা
মোস্ট স্টাইলিশ– শুভমান গিল
মিস্টার কনসিস্ট্যান্ট– রাহুল দ্রাবিড়
রান মেশিন– ভিভিএস লক্ষ্মণ
মোস্ট ফানি– ঋষভ পন্থ
ডেথ ওভার স্পেশালিস্ট– "বুমরাহের কথা বলতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু আমি ইতিমধ্যেই তাঁর নাম নিয়েছি, তাই জাহির খান।"
সম্প্রতি জাতীয় দলের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া বলেছেন, টিম ইন্ডিয়ার প্রধান কোচ হিসাবে গৌতম গম্ভীরের শুরুটা উদ্বেগজনক ভাবে হয়েছিল। টেস্টের ক্ষেত্রে অভিষেক পর্ব মোটেও ভাল ছিল না। তবে এটাও আকাশ বলেছেন, “মনে রাখতে হবে, ভারতীয় ক্রিকেট এখন পরিবর্তনের মধ্যে দিয়ে চলেছে। গম্ভীরের অধীনে ১৫টি টেস্টের মধ্যে মাত্র পাঁচটিতে জিতেছে ও আটটিতে হেরেছে ভারত। কিন্তু ইংল্যান্ড সফরে ভারতের পারফরম্যান্স সকলকেই মুগ্ধ করেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ হারার পর অস্ট্রেলিয়ায় গিয়েও হেরেছিল ভারত। এই ক্ষেত্রে বিচার করলে ইংল্যান্ড সিরিজ খুবই গুরুত্বপূর্ণ ছিল।”