Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘গম্ভীরের কি অর্শদীপকে নিয়ে কোনও সমস্যা আছে?’ ম্যাচ ভেস্তে গেলেও ফের কাঠগড়ায় হেডকোচ

অর্শদীপ ভারতের টি–২০ ইতিহাসে সর্বোচ্চ উইকেট–শিকারি। ধারাবাহিক পারফরম্যান্স সত্ত্বেও তাঁকে ক্রমাগত বাদ রাখা নিয়ে উঠছে তীব্র প্রশ্ন। 

‘গম্ভীরের কি অর্শদীপকে নিয়ে কোনও সমস্যা আছে?’ ম্যাচ ভেস্তে গেলেও ফের কাঠগড়ায় হেডকোচ

গম্ভীর ও অর্শদীপ

রূপক মিশ্র

শেষ আপডেট: 30 October 2025 11:47

দ্য ওয়াল ব্যুরো: খেলোয়াড় বদলে যাচ্ছে৷ কিন্তু তিনি, টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীর ধ্রুবক৷ কখনও করুণ নায়ার। কখনও হর্ষিত রানা। কখনও–বা বিরাট–রোহিত৷ কেউ তাঁর বিরাগভাজন, আদায়–কাঁচকলায় সম্পর্ক। আবার কেউ পরম প্রিয়, প্রথম একাদশে জায়গা পাকা!

এই তালিকার নবতম সংযোজন অর্শদীপ সিং (Arshdeep Singh)। তিনি কি আদৌ কোচ গম্ভীরের (Gautam Gambhir) আস্থা আদায় করে নিতে পারবেন? ভাল খেলেও কেন ডাগ–আউটেই দিন কাটাতে হবে? প্রশ্ন উঠল সমাজমাধ্যমে। তুললেন যাঁরা, তাঁদের কেউ লিখলেন, ‘অর্শদীপকে সমস্ত ম্যাচের প্রথম একাদশে রাখা উচিত। ও আমাদের বিশ্বজয়ী করেছে!’ কারও প্রশ্ন উথলে উঠল এভাবে, ‘হর্ষিত রানা কি অর্শদীপের চাইতে ভাল বোলার?’ কিংবা, ‘টি–২০ ক্রিকেটে ভারতের সর্বোচ্চ উইকেট–শিকারি। তবু অর্শদীপকে বাইরে বসিয়ে রাখছেন গম্ভীর!’ গৌতি কোচ হয়ে আসার পর কীভাবে, কতদিন ধরে অর্শদীপকে বঞ্চনা করা হয়েছে, তারও হিসেব তুলে ধরেন অনেকে!

ক্যানবেরায় (Canberra) বুধবার অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে প্রথম টি–২০ ম্যাচে (T20I) ফের একবার বঞ্চিত অর্শদীপ। তাঁর বদলে হর্ষিত রানাকে সুযোগ দেন গম্ভীর। সিদ্ধান্তে আগুন ধরে যায় নেটদুনিয়ায়।

অর্শদীপ ভারতের টি–২০ ইতিহাসে সর্বোচ্চ উইকেট–শিকারি। ধারাবাহিক পারফরম্যান্স সত্ত্বেও তাঁকে ক্রমাগত বাদ রাখা নিয়ে উঠছে তীব্র প্রশ্ন। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই শেষ একদিনের ম্যাচে তাঁকে বেঞ্চে বসানো হয়েছিল। এবারও একই ঘটনা। ফলে সমর্থকদের মতে, এ আর নিছক ‘রোটেশন পলিসি’নয়, গম্ভীরের ব্যক্তিগত সিদ্ধান্তই হয়তো বড় ভূমিকা রাখছে। কিছু সমর্থক কোচের পক্ষে যুক্তি দিয়েছেন—ভারতের ঘন ঘন সিরিজে বিশ্রাম দরকার, তাই এ সিদ্ধান্ত স্বাভাবিক। তবু সংখ্যাগরিষ্ঠের চোখে গম্ভীরের টিম–সিলেকশন ন্যায্য নয়!

চলতি বিতর্কের মধ্যেই ক্যানবেরার ম্যাচ শেষ পর্যন্ত বৃষ্টিতে ভেস্তে যায়। সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ২৪ বলে অপরাজিত ৩৯ ও শুভমান গিল (Shubman Gill) ২০ বলে ৩৭ রানে ছন্দে ফিরেছিলেন। কিন্তু ৯.৪ ওভার পর্যন্ত খেলার পরই ঝিরঝিরে বৃষ্টি শুরু, পরে আর খেলা শুরু হয়নি।

তবে ম্যাচের ফল নয়, আলোচনার কেন্দ্রবিন্দু গম্ভীরের সিদ্ধান্ত। পরের ম্যাচে অর্শদীপ (Arshdeep Singh) কি শেষমেশ ফিরবেন ভারতীয় একাদশে? সেটাই এখন টিম ইন্ডিয়ার (Team India) অন্দরে সবচেয়ে বড় প্রশ্ন।


```