Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Eng vs Ind: জাদেজার ব্যাটিং নিয়ে প্রশ্ন তোলা সমালোচকদের চুপ করিয়ে দিলেন গম্ভীর

একজন খেলোয়াড় হিসাবে, জাড্ডু ভাই ফিল্ডিং, বোলিং এবং ব্যাটিংয়ে ব্যতিক্রমী। ও সবকিছুতেই উন্নতি করে চলেছে।

Eng vs Ind: জাদেজার ব্যাটিং নিয়ে প্রশ্ন তোলা সমালোচকদের চুপ করিয়ে দিলেন গম্ভীর

রবীন্দ্র জাদেজা ও গৌতম গম্ভীর

সৌম্য বাগচী

শেষ আপডেট: 18 July 2025 13:59

দ্য ওয়াল ব্যুরোইংল্যান্ড-ভারত চলতি টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে (England vs India Third Test) হেরে গিয়ে ১-২ ব্যবধানে পিছিয়ে পড়েছে টিম ইন্ডিয়া। লর্ডসে অনুষ্ঠিত তৃতীয় চতুর্থ দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত দাপট দেখালেও ভারতকে হেরে যেতে হয়েছে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতায়। 

তৃতীয় টেস্টে ইংল্যান্ড ভারতকে হারিয়েছে মাত্র ২২ রানে। তবে গৌতম গম্ভীরের ছাত্ররা লর্ডসে হেরে গেলেও রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) টেলএন্ডারদের নিয়ে মরণপণ লড়াই সবাইকে মুগ্ধ করেছে। জাদেজার ১৮১ বলে ৬১ রানের ইনিংস লর্ডসে ভারতকে জয়ের খুব কাছে নিয়ে যায়।

প্রথমে জশপ্রীত বুমরাহ ও পরে মহম্মদ সিরাজকে নিয়ে শেষ চেষ্টা চালিয়েছিলেন জাদেজা। কিন্তু সিরাজ আউট হওয়ার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায় ভারতের জয়ের আশা। ম্যাচের পরে অনিল কুম্বলেসুনীল গাভাসকররবিচন্দ্রন অশ্বিনসৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো প্রাক্তন ক্রিকেটাররা বলেছিলেন, জাদেজা আরও কিছুটা আক্রমণাত্মক ব্যাট করা উচিত ছিল। তবে এই বিষয়ে জাড্ডু কিন্তু পাশে পেয়েছেন টিম ইন্ডিয়া হেডস্যার গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)।

চতুর্থ ইনিংসে ১৯৩ রান তাড়া করতে নেমেভারতীয় দল চতুর্থ দিন শেষ করে ৪ উইকেট হারিয়ে ৫৮ রানে। ভারতীয় টপ অর্ডার জোফরা আর্চার এবং অধিনায়ক বেন স্টোকসের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি। পঞ্চম দিনের প্রথম ঘণ্টাতেও স্টোকস এবং আর্চার ভারতের মিডল অর্ডারকে বিধ্বস্ত করেযার ফলে সফরকারী দলের স্কোর ১১২/৮-এ নেমে আসে।

এরপর জাদেজা সপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজকে সঙ্গে নিয়ে স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন। ক্রিজে ২২ ওভার কাটানোর পরবুমরাহ একটি ভুল শট খেলে আউট হন। বুমরাহর আউটের পর শেষ উইকেটে জাদেজার সঙ্গী হন সিরাজ। কিন্তু শোয়েব বশিরের বলে বোল্ড হয়ে তিনিও ফিরে যান। ভারত তখন পিছিয়ে ২২ রানে। ভারতের দ্বিতীয় ইনিংসে ১৮১ বলে জাদেজা করেন ৬১ রান। এরপরই প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা বলতে শুরু করেন, জাদেজা অতটা মন্থর ইনিংস না খেললেও পারতেন।

এই প্রসঙ্গে ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে গম্ভীর বলেছে, "এটি একটি অবিশ্বাস্য লড়াই ছিল। জাদেজা যে লড়াইটি করেছে তা একেবারেই দুর্দান্ত ছিল। দল হিসাবেএকজন খেলোয়াড় হিসাবেজাড্ডু ভাই ফিল্ডিংবোলিং এবং ব্যাটিংয়ে ব্যতিক্রমী। ও সবকিছুতেই উন্নতি করে চলেছে। দলের জন্য প্রতিটি গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে জাদেজা রান করে থাকে। আমাদের দলের জন্য তার মতো খেলোয়াড় খুঁজে পাওয়া কঠিন। আমরা ভাগ্যবান যে আমাদের দলে এমন একজন খেলোয়াড় আছে।"


```