Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Eng vs Ind: ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টের আগে গম্ভীর-গিলের কাছে বিশেষ অনুরোধ করলেন রাহানে

ভারতের উচিত একজন অতিরিক্ত বোলার একাদশে যোগ করা। কারণ টেস্ট ম্যাচ জিততে হলে আপনার প্রয়োজন ২০টি উইকেট।

Eng vs Ind: ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টের আগে গম্ভীর-গিলের কাছে বিশেষ অনুরোধ করলেন রাহানে

অজিঙ্কা রাহানে

সৌম্য বাগচী

শেষ আপডেট: 18 July 2025 13:17

দ্য ওয়াল ব্যুরো: লর্ডসে জেতা টেস্ট হাতছাড়া করেছে টিম ইন্ডিয়া। যার ফলে ইংল্যান্ড-ভারত চলতি ৫ টেস্ট সিরিজের (England vs India Test Series) প্রথম তিন ম্যাচের পর শুভমান গিল বাহিনী পিছিয়ে পড়েছে ১-২ ব্যবধানে। চতুর্থ টেস্ট হবে ম্যাঞ্চেস্টারে। 

লর্ডসে তৃতীয় টেস্টের বেশির ভাগ সময়ই এগিয়েছিল ভারত। কিন্তু দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় মাত্র ২২ রানে হেরে গিয়েছে গৌতম গম্ভীরের ছাত্ররা। ভারতের এই পরাজয় মেনে নিতে পারেননি অনেকেই। পাশাপাশি দলের কম্বিনেশন নিয়ও অনেকেই প্রশ্ন তুলেছেন। 

লর্ডস টেস্টে তিনজন অলরাউন্ডার ছিলেন ভারতের প্রথম একাদশে- নীতীশকুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। এঁদের মধ্যে জাদেজা লর্ডসের উভয় ইনিংসে হাফ-সেঞ্চুরি করার পাশাপাশি উইকেটও নিয়েছেন। তবে নীতীশ উইকেটের মুখ দেখলেও অলরাউন্ডার হিসাবে নিজেকে প্রমাণ করতে পারেননি। একই কথা কিছুটা হলেও প্রযোজ্য ওয়াশিংটনের ক্ষেত্রেও। যদিও লর্ডসে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস ভেঙেছিলেন তিনি। এদিকে অধিক অলরাউন্ডার খেলাতে গিয়ে দলে সুযোগ পাচ্ছেন না কুলদীপ যাদব ও অর্শদীপ সিংয়ের মতো বোলার। তাই অনেকেই দাবি তুলেছেন, চতুর্থ টেস্টে অলরাউন্ডার বসিয়ে নিয়মিত বোলার খেলানো হোক।

অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) বহুদিন ধরেই জাতীয় দলে ব্রাত্য। ভারতীয় দলের হেড স্যার গৌতম গম্ভীর ও অধিনায়ক শুভমান গিলের প্রতি ভারতের এই মিডল-অর্ডার ব্যাটার পরামর্শ দিয়েছেন, অলরাউন্ডার কমিয়ে প্রথম একাদশে আরও একজন বোলার যোগ করে দলে বড় পরিবর্তন আনা হোক।

যশপ্রীত বুমরাহমহম্মদ সিরাজ এবং আকাশ দীপ লর্ডসে ফ্রন্টলাইন সিমার হিসেবে খেলেছিলেন। পাশাপাশি একাদশে ছিলেন রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর এবং নীতিশ রেড্ডির মতো তিন অলরাউন্ডার। রাহানে চাইছেন আরও একজন মূলধারার বোলার যোগ করা হোক।

রাহানে তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, "আমরা সকলেই জানি যে চতুর্থ এবং পঞ্চম দিনে ব্যাট করা একটু কঠিন হয়ে পড়ে। রান তোলা সহজ হয়ে ওঠে না তখন। এটা ঠিক যে, লর্ডসের চতুর্থ ইনিংসে ইংল্যান্ড সত্যিই ভাল বোলিং করেছে। কিন্তু আমার মনে হয়, ভারত প্রথম ইনিংসে বড় স্কোর করার সুযোগ নষ্ট করেছে। সেই সঙ্গে ভবিষ্যতে ভারতের উচিত একজন অতিরিক্ত বোলার একাদশে যোগ করা। কারণ টেস্ট ম্যাচ জিততে হলে আপনার প্রয়োজন ২০টি উইকেট।

আসলে গৌতম গম্ভীরের অলরাউন্ডারদের প্রতি ভালোবাসা কারও কাছে গোপন নয়। তৃতীয় টেস্ট শেষ হওয়ার পর থেকে নীতিশ রেড্ডিকে দল থেকে বাদ দেওয়ার কথা শোনা যাচ্ছে। যদি তাকে বাদ দেওয়া হয়, তাহলে হয়তো ম্যাঞ্চেস্টারে সুযোগ পেতে পারেন কুলদীপ যাদব


```