Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

‘জাদেজা বুমরাহকে বিশ্বাস করলেন না কেন?’ লর্ডসের স্বপ্নভঙ্গে খোঁচা মারছে একটাই প্রশ্ন!

একদিকে স্কোরবোর্ডে ১৯৩ রানের লক্ষ্য। ভারত ১১২ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকছে। সবাই ভেবেছিল আর দশ-বিশ রানের মধ্যেই নটে গাছটি মুরোবে! যদিও যাবতীয় অনুমান ভুল প্রমাণ করে দাঁতে দাঁত চিপে লড়ে যান জাদেজা। 

‘জাদেজা বুমরাহকে বিশ্বাস করলেন না কেন?’ লর্ডসের স্বপ্নভঙ্গে খোঁচা মারছে একটাই প্রশ্ন!

রবীন্দ্র জাদেজা

রূপক মিশ্র

শেষ আপডেট: 18 July 2025 13:53

দ্য ওয়াল ব্যুরো: রুদ্ধশ্বাস ক্লাইম্যাক্স। হাড্ডাহাড্ডি লড়াই। শেষটা ট্র্যাজিক।

একসময় হেরে যাওয়া ম্যাচের মোড় ঘুরিয়ে জয়ের কিনারে পৌঁছেও খালি হাতে ময়দান ছাড়ে ভারতীয় দল (Team India)। জলে যায় রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) মরণপণ লড়াই। ভাগ্যের ফেরে আউট হন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। টেস্ট জিতে সিরিজে এগিয়ে যান বেন স্টোকসরা (Ben Stokes)।

তিনি নায়ক। কিন্তু পরাজিত। যতই সাজঘরে গৌতম গম্ভীর তাঁকে সাবাশি জানান না কেন, রবীন্দ্র জাদেজার ভূমিকা ঘিরে বিতর্ক কিন্তু থামছে না। আরও বিচক্ষণভাবে কি পরিস্থিতি সামলাতে পারতেন না টিম ইন্ডিয়ার অলরাউন্ডার? জসপ্রীত বুমরাহ, যিনি পেশাদার ব্যাটার না হয়েও ভাল খেলছিলেন, তাঁর উপর কি আস্থা কিছুটা হলেও কম দেখিয়ছেন? যদি দেখাতেন, তাহলে হয়তো টার্গেট তাড়া করে ভারত টেস্ট জিতেও যেতে পারত!

এই হতাশা আর প্রশ্নের গুঞ্জনে এবার সামিল বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার বলবিন্দর সিং সান্ধু। তিনি মনে করছেন, শেষ দিকে বুমরাহর উপর আরও একটু ভরসা করলে হয়তো শুভমান-বাহিনীই শেষ হাসি হাসত!

পরিস্থিতি যে অনুকূল ছিল না, এটা মেনে নিয়েছেন সকলে। একদিকে স্কোরবোর্ডে ১৯৩ রানের লক্ষ্য। ভারত ১১২ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকছে। সবাই ভেবেছিল আর দশ-বিশ রানের মধ্যেই নটে গাছটি মুরোবে! যদিও যাবতীয় অনুমান ভুল প্রমাণ করে দাঁতে দাঁত চিপে লড়ে যান জাদেজা। তাঁর সঙ্গে ক্রিজে ছিলেন জসপ্রীত বুমরা। এই জুটিই ২২ ওভার ক্রিজে দাঁড়িয়ে ৩৫ রানের মূল্যবান পার্টনারশিপ গড়ে তোলে। ম্যাচের গতিপথ তখন থেকেই বদলাতে শুরু করে। বুমরা মাত্র ৫ রান করলেও ৫৪ বল খেলেন। বাড়তে থাকে আত্মবিশ্বাস। ইংরেজ বোলাররাও ধীরে ধীরে ছন্দ হারাতে শুরু করেন।

এই প্রেক্ষিতে সান্ধুর পর্যবেক্ষণ—জাদেজা হয়তো তখন একটু বেশিই গুটিয়ে যান। ভয় পান, মনে খোঁচা মারে প্রশ্ন: যদি ব্যর্থ হই? আর সেই ভয়ই তাঁকে বুমরাহর উপর ভরসা না রাখতে বাধ্য করে। সান্ধুর কথায়, ‘জাদজাকে আমি চিনি সেই অনূর্ধ্ব-১৯ জাতীয় অ্যাকাডেমি থেকে। ও খুবই পরিণত, চাপের মুখে শান্ত। কিন্তু এবার হয়তো ভয়টা চেপে বসেছিল। যে কারণে নিজের উপর আস্থা রাখলেও সঙ্গীর উপর রাখতে পারেনি!’

তাঁর মতে, জাড্ডু যদি চতুর্থ বলে সিঙ্গল না নিতেন, তাহলে হয়তো পরের দু’টি বলে নিজেই ম্যাচ শেষ করার সুযোগ পেতেন। কারণ ফিল্ড তখন ওপরে ছিল। এমন মুহূর্তে আত্মবিশ্বাসের সঙ্গে বাউন্ডারির মারাই ঠিকঠাক সিদ্ধান্ত।

দিনের শেষে অবশ্য জাদেজার লড়াই অস্বীকার করা যায় না। ইনিংস সাজানো ৬১ রানে। খেলেছেন ১৮১ বল। মেরেছেন ৪টি চার ও একটি ছয়। কিন্তু সেই ইনিংস ইতিহাস বদলাতে ব্যর্থ। নতমুখেই মাঠ ছাড়লেন সিরাজ, জাদেজা। হারের কারণ নিয়ে অনেক প্রশ্ন উঠলেন একটাই সওয়াল বড় হয়ে দাঁড়াচ্ছে: জাদেজা কেন বুমরাহকে আরেকটু বিশ্বাস করলেন না?


```