Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

‘পানিশমেন্টে’র গল্প শোনানোর পর এবার ‘রিওয়ার্ড'! ললিতের ‘কথামালা’র নতুন নায়ক যুবরাজ

এবার নিশানায় যুবরাজ ও তাঁর ঐতিহাসিক ছ’খানা ছক্কার কিংবদবন্তি ইনিংস! যেটা অনেক আগে থাকতেই স্মরণীয়, তার সঙ্গে জুড়ে গেল বিলাসবহুল গাড়ির কাহিনি। এবার যোগরাজ সিং যোগ দিলেই ষোলো কলা পূর্ণ হয়!

‘পানিশমেন্টে’র গল্প শোনানোর পর এবার ‘রিওয়ার্ড'! ললিতের ‘কথামালা’র নতুন নায়ক যুবরাজ

যুবরাজ ও ললিত

রূপক মিশ্র

শেষ আপডেট: 31 August 2025 15:24

দ্য ওয়াল ব্যুরো: দিনকয়েক আগে শুনিয়েছিলেন ‘পানিশমেন্টে’র গল্প… হরভজনের শ্রীসন্থকে থাপ্পড় কষানোর ‘এক্সকুসিভ’ ভিডিও সামনে এনেছিলেন। এবার ‘রিওয়ার্ডে’র গল্প ফাঁস করে যেন মনোবিজ্ঞানী স্কিনারের তত্ত্বকে (‘রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট’) নয়া আঙ্গিকে পেশ করলেন ললিত মোদী।

ইদানীং ক্রিকেটের ত্রিসীমানায় নেই। তবু বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না। আবারও খবরের শিরোনামে ললিত! আইপিএলের (IPL) প্রাক্তন কমিশনার এবার খোলসা করলেন ২০০৭ সালের টি২০ বিশ্বকাপের (ICC World T20 2007) চাঞ্চল্যকর কিস্যা! জানালেন, টুর্নামেন্টের আগে তিনি নাকি প্রতিশ্রুতি দিয়েছিলেন—যে-ই ছ’খানা ছক্কা মারবে কিংবা এক ওভারে ছ’টি উইকেট নেবে, তাকে উপহার হিসেবে দেওয়া হবে ঝাঁচকচকে পোর্শে (Porsche)। আর সেই প্রতিশ্রুতিই পূরণ করতে বাধ্য করেছিলেন যিনি, তাঁর নাম যুবরাজ সিং (Yuvraj Singh)!

পটভূমি উদ্বোধনী টি-২০ বিশ্বকাপ। সাল ২০০৭। ভারত-ইংল্যান্ড ম্যাচে স্টুয়ার্ট ব্রডের (Stuart Broad) এক ওভারে পরপর ছ’টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস রচনা করেন যুবি। ভারত জেতে সেই ম্যাচ। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি হাতে তোলেন বিশ্বকাপ।

মোদীর দাবি, ইংল্যান্ড ম্যাচ খতম হতে না হতেই যুবরাজ সোজা তাঁর কাছে ছুটে আসেন। মাইকেল ক্লার্ককে (Michael Clarke) দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছেন, ‘টুর্নামেন্ট শুরুর আগে আমি সবাইকে বলে দিয়েছিলাম—যে ছ’ছক্কা মারবে বা এক ওভারে ছ’খানা উইকেট নেবে, একমাত্র সে-ই পাবে পোর্শে। যুবরাজ মাঠে ওরকম কাণ্ড ঘটানোর পর বাউন্ডারির ধারে আমাকে দেখে ব্যাট তুলে ধরে। তারপর দৌড়ে এসে বলে, ‘আমার পোর্শে চাই!’ আমি তখন হাসিমুখে বলেছিলাম, ‘আগে ব্যাটটা দাও!’’

যুবরাজের সেই ইনিংস শুধু ছ-ছক্কা নয়, আরও এক নজিরের জন্যও রেকর্ড বুকে নাম লিখেছে। মাত্র ১২ বলে অর্ধশতরান পূর্ণ করে যুবি গড়েছিলেন টি-২০ ক্রিকেটের দ্রুততম হাফ-সেঞ্চুরি। ইংল্যান্ডের বিপক্ষে সেই রাত আর পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে তাঁর ব্যাট ছিল ভারতের প্রথম টি-২০ বিশ্বকাপজয়ের অন্যতম ভিত।

ললিত মোদী সে জমানায় আইপিএলের আনুষ্ঠানিক সূচনার অনেক আগে থেকেই ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রভাবশালী মুখ। অতিসম্প্রতি হরভজন সিং-শ্রীসন্থের কুখ্যাত ‘স্ল্যাপগেট কাণ্ডে’র এতদিন অপ্রকাশিত ভিডিও সামনে টেনে জোরালো বিতর্কের ইন্ধন জুগিয়েছেন। এবার নিশানায় যুবরাজ ও তাঁর ঐতিহাসিক ছ’খানা ছক্কার কিংবদবন্তি ইনিংস! যেটা অনেক আগে থাকতেই স্মরণীয়, তার সঙ্গে জুড়ে গেল বিলাসবহুল গাড়ির কাহিনি।

এবার যোগরাজ সিং যোগ দিলেই ষোলো কলা পূর্ণ হয়!


```