Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ঐতিহাসিক ওভাল মিউজিয়ামে ঠাঁই পেল বিরাটের গ্লাভস থেকে শচীনের সই করা জার্সি

কালেক্টর্স আইটেম হিসেবে শুরুতেই ঠাঁই পেয়েছে বিরাটের দস্তানা। ইংল্যান্ডের বিরুদ্ধে ২০২২ সালের জুন মাসে এটা হাতে পরেই মাঠে নেমেছিলেন তিনি। 

ঐতিহাসিক ওভাল মিউজিয়ামে ঠাঁই পেল বিরাটের গ্লাভস থেকে শচীনের সই করা জার্সি

ওভাল মিউজিয়াম

শেষ আপডেট: 11 June 2025 17:11

দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ডের (England) আইকনিক ওভাল মিউজিয়ামে (Oval Museum) জায়গা করে নিল শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) জার্সি থেকে শুরু করে বিরাট কোহলির (Virat Kohli) গ্লাভস। সবেতেই ক্রিকেটারদের সই করা। ওভাল ময়দানের ১৮০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে এমনই কিছু স্মারকের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছে সারে ক্রিকেট ক্লাব (Surrey Cricket Club)। যারা ঘরের মাঠ হিসেবে ওভালকে ব্যবহার করে থাকে।

সেই পোস্টে সারে ক্রিকেটের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘১৮০তম বর্ষপূর্তিতে ওভালের বর্ণময় ইতিহাস ফিরে দেখার সুযোগ। দেখুন বিরাট কোহলির হাতে গলানো গ্লাভস, লন্ডনের সৌন্দর্য। ঘুরে যান ব্রডকাস্ট সেন্টার এবং আরও অনেক জায়গা।‘

উল্লেখ্য, কালেক্টর্স আইটেম হিসেবে শুরুতেই ঠাঁই পেয়েছে বিরাটের দস্তানা। ইংল্যান্ডের বিরুদ্ধে ২০২২ সালের জুন মাসে এটা হাতে পরেই মাঠে নেমেছিলেন তিনি। ডানহাতের গ্লাভসে ক্রিকেটারের সই, তারিখ। বাঁ-হাতেরটায় লেখা: ‘ওভাল মিউজিয়ামের জন্য, শুভেচ্ছা।‘

‘মাস্ট সি’ ক্যাবিনেটে জায়গা পেয়েছে শচীনের জার্সি। যার নীচে খোদ ক্রিকেট কিংবদন্তির সই। সেই সঙ্গে কেরিয়ারের সংক্ষিপ্ত পরিসংখ্যান: ‘শচিন তেন্ডুলকর, ভারতীয় টেস্ট দলের অধিনায়ক, ২০০ টেস্ট ম্যাচ, ১৫ হাজার ৯২১ রাব, ৫১ সেঞ্চুরি।‘

উল্লেখ্য, ‘মাস্টার ব্লাস্টার’ ইংল্যান্ডে জাতীয় দলের পাশাপাশি এদেশের কাউন্টি ক্রিকেটেও নেমেছেন। অন্যদিকে বিরাটের কাছে সুযোগ থাকলেও তা ফস্কে যায়। ২০১৮ সালে কাউন্টি টিমের হয়ে খেলার কথা। এই ওভালেই। কিন্তু তখনই আচমকা কাঁধে চোট পান বিরাট। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম বিরাটকে খেলতে বারণ করে। ফলে সারে ক্রিকেট ক্লাবের হয়ে মাঠে নামা হয়নি।


```