Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কোমায় অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ড্যামিয়েন মার্টিন, কীসের আক্রমণে ঘনাল সংকট?

এই মুহূর্তে গোটা ক্রিকেট দুনিয়ার প্রার্থনা একটাই—ড্যামিয়েন মার্টিন দ্রুত সুস্থ হয়ে উঠুন। মাঠে তাঁর নিখুঁত টাইমিং আর শান্ত স্বভাব যেমন স্মরণীয়, তেমনই সকলের অপেক্ষা, জীবন-মৃত্যুর কঠিন লড়াইয়েও যেন জয়ী হয়ে ফেরেন অজি তারকা।

কোমায় অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ড্যামিয়েন মার্টিন, কীসের আক্রমণে ঘনাল সংকট?

ড্যামিয়েন মার্টিন

রূপক মিশ্র

শেষ আপডেট: 31 December 2025 11:36

দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলীয় ক্রিকেটে উদ্বেগের খবর। প্রাক্তন অস্ট্রেলিয়ান ব্যাটার ড্যামিয়েন মার্টিন (Damien Martyn) মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। গুরুতর অবস্থায় ব্রিসবেনের একটি হাসপাতালে ভর্তি (Damien Martin in Coma)। আপাতত চিকিৎসকদের সিদ্ধান্তে ইনডিউসড কোমা-য় (Damien Martin in Coma) রাখা হয়েছে।

৫৪ বছর বয়সি মার্টিন গত ২৬ ডিসেম্বর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেনিনজাইটিস এমন একটি রোগ, যেখানে মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডকে ঘিরে থাকা পর্দায় ছড়িয়ে পড়ে সংক্রমণ। সময়মতো চিকিৎসা না হলে তা প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

পরিবার ও সতীর্থদের বার্তা

মার্টিনের পরিবারের পক্ষ থেকে তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও প্রাক্তন অস্ট্রেলিয়া উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট (Adam Gilchrist) সংবাদমাধ্যমকে পরিস্থিতির কথা জানান। তাঁর কথায়, ‘ড্যামিয়েন সেরা চিকিৎসার মধ্যে রয়েছে। তাঁর সঙ্গী আমান্ডা এবং পরিবার জানেন, অস্ট্রেলিয়া ও বিশ্বের নানা প্রান্ত থেকে অসংখ্য মানুষ প্রার্থনা ও শুভকামনা পাঠাচ্ছেন।ক্রিকেট অস্ট্রেলিয়ার (Cricket Australia) সিইও টড গ্রিনবার্গও মার্টিনের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তাঁর বক্তব্য, ‘ড্যামিয়েনের (Damien Martin in Coma) অসুস্থতার খবর শুনে আমরা সবাই মর্মাহত। এই কঠিন সময়ে গোটা অস্ট্রেলীয় ক্রিকেট পরিবার তাঁর পাশে রয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেটে উজ্জ্বল কেরিয়ার

১৯৯২ সালে ব্রিসবেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে আন্তর্জাতিক অভিষেক হয় মার্টিনের। প্রথম ম্যাচেই তাঁর ব্যাটিংয়ে ধরা পড়ে স্বাভাবিক ছন্দ ও এলিগ্যান্স। পরবর্তী এক দশকেরও বেশি সময় ধরে ধীরে ধীরে হয়ে ওঠেন অস্ট্রেলিয়ার শক্তিশালী মিডল অর্ডারের ভরসা। খেলেছেন ৬৭টি টেস্ট ও ২০৮টি ওয়ানডে। টেস্টে তাঁর মোট রান ৪৪০৬, গড় ৪৬.৩৭। রয়েছে ১৩টি শতরান ও ২৩টি অর্ধশতরান। ওয়ানডেতে করেছেন ৫৩৪৬ রান, পাঁচটি শতরান ও ৩৭টি ফিফটি-সহ।

বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি আর ভারত সফরের স্মৃতি

অস্ট্রেলিয়ার সোনালি যুগের অন্যতম সদস্য ড্যামিয়েন মার্টিন (Damien Martin in Coma)। ১৯৯৯ ও ২০০৩ বিশ্বকাপজয়ী দলের (ICC Cricket World Cup) শরিকও বটে। বিশেষ করে ২০০৩ বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে অপরাজিত ৮৮ রান কেরিয়ারের স্মরণীয় ইনিংসগুলির একটি। রিকি পন্টিংয়ের সঙ্গে ২৩৪ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে বিশাল স্কোরে পৌঁছে দেন। এ ছাড়া ২০০৬ চ্যাম্পিয়নস ট্রফিতে (ICC Champions Trophy) মার্টিন হন অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক। ভারতের মাটিতে ঐতিহাসিক ২-১ টেস্ট সিরিজ জয়েও তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণসেই সিরিজে সর্বাধিক ৪৪৪ রান করেছিলেন তিনি (Damien Martin in Coma)।

এই মুহূর্তে গোটা ক্রিকেট দুনিয়ার প্রার্থনা একটাইড্যামিয়েন মার্টিন দ্রুত সুস্থ হয়ে উঠুন। মাঠে তাঁর নিখুঁত টাইমিং আর শান্ত স্বভাব যেমন স্মরণীয়, তেমনই সকলের অপেক্ষা, জীবন-মৃত্যুর কঠিন লড়াইয়েও যেন জয়ী হয়ে ফেরেন অজি তারকা।


```