Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Flipkart: সব ছেড়ে নামিবিয়ার স্পনসর! ভাইরাল ভিডিওতে ‘কারণ’ জানাল ফ্লিপকার্ট

টি-২০ বিশ্বকাপে নামিবিয়া যখন মাঠে নামবে, তখন জার্সিতে থাকা ফ্লিপকার্টের লোগো মনে করিয়ে দেবে—কখনও কখনও স্বপ্ন বিনিয়োগেই তৈরি হতে পারে লম্বা উড়ানের কাহিনি। 

Flipkart: সব ছেড়ে নামিবিয়ার স্পনসর! ভাইরাল ভিডিওতে ‘কারণ’ জানাল ফ্লিপকার্ট

ভিডিওর একটি দৃশ্য

রূপক মিশ্র

শেষ আপডেট: 12 February 2026 10:48

দ্য ওয়াল ব্যুরো: টি-২০ বিশ্বকাপের মঞ্চে চমক। ভারতীয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) স্পনসর করছে নামিবিয়া জাতীয় দলকে (Namibia National Cricket Team)। জার্সির কাঁধে স্পষ্ট লোগো। আর তাতেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্নের বন্যাভারতে ব্যবসা, কিন্তু স্পনসর নামিবিয়া কেন? এবার এই কৌতূহলের জবাব দিল ফ্লিপকার্ট। একটি ভাইরাল বিজ্ঞাপনে তারা ব্যাখ্যা করল, সিদ্ধান্তটা আবেগের নয়, কৌশলের।

‘ডেলিভারি’ শুধু বড়দের জন্য নয়

ফ্লিপকার্ট তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে (X, formerly Twitter) নামিবিয়ার জার্সির ছবি পোস্ট করতেই আলোচনা শুরু। অনেকে জানতে চান, ভারত বা অন্য শক্তিশালী দলের বদলে সহযোগী দেশের (Associate Nation) পাশে দাঁড়ানোর কারণ কী?

এই প্রসঙ্গে বিজ্ঞাপনে সংস্থার সোজা বক্তব্যসবাই বড় দলের জন্য ‘ডেলিভার’ করে। আমরা ডেলিভার করি সবার জন্য। ব্র্যান্ডের ‘ভ্যালু ফর মানিএবং ‘অ্যাক্সেসিবিলিটি’ ইমেজের সঙ্গে তাল মিলিয়েই এই বার্তা। অর্থাৎ, বড় বাজারের পাশাপাশি ছোট প্ল্যাটফর্মেও সমান গুরুত্বএই ধারণাকেই জোর দেওয়া হয়েছে। মার্কেটিং বিশেষজ্ঞদের মতে, কৌশলটা বেশ হিসেবি। ভারতীয় দলকে স্পনসর করা ব্যয়সাপেক্ষ। সেখানে নামিবিয়ার প্রধান স্পনসর হয়ে ফ্লিপকার্ট জার্সিতে বড় জায়গা পেয়েছে। প্রতিটি ম্যাচে লোগো স্পষ্ট দেখা যাবেবিশেষ করে, টিভি ও ডিজিটাল সম্প্রচারে।

তা ছাড়া টি-২০ বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup 2026)-এ নামিবিয়া গ্রুপ ‘এ’-তে। ফলে ভারত ও পাকিস্তানের মতো হাই-প্রোফাইল ম্যাচ খেলবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম (Arun Jaitley Stadium) বা চেন্নাইয়ের মতো ভেন্যুতে খেলা মানেই বিপুল ভারতীয় দর্শক। কম খরচে বড় করে চোখে পড়াএটাই লাভের লাভ।

‘জায়ান্ট কিলার’ ইমেজ, আবেগের সংযোগ

ক্রিকেটীয় কারণকেও যে পুরোপুরি উড়িয়ে দেওয়া চলে, এমনটা নয়। নামিবিয়া সাম্প্রতিক আইসিসি ইভেন্টে ‘জায়ান্ট কিলারতকমা পেয়েছে। শক্তিশালী দলকে চ্যালেঞ্জ করার মানসিকতা তাদের বিশেষ পরিচয়। সেই লড়াকু ভাবমূর্তির সঙ্গে নিজেদের ব্র্যান্ড ইমেজকে যুক্ত করতে চাইছে ফ্লিপকার্ট। এককথায়, প্রচলিত পথ নয়অপ্রচলিত কৌশল। মোটা অঙ্কের চুক্তির বদলে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা। যে কারণে টি-২০ বিশ্বকাপে নামিবিয়া যখন মাঠে নামবে, তখন জার্সিতে থাকা ফ্লিপকার্টের লোগো মনে করিয়ে দেবেকখনও কখনও স্বপ্ন বিনিয়োগেই তৈরি হতে পারে লম্বা উড়ানের কাহিনি। 


```