Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

আকাশপথে জট, ফ্লাইট বাতিল! এখনও কলকাতায় আটকে বিশ্বকাপের দুই টিম

চার্টার ফ্লাইট বাতিল হয়ে যাওয়ার পর কিছু ক্রিকেটার নিজেরা আলাদা করে ভ্রমণের ব্যবস্থা নিলেও তাতে লাভের লাভ হয়নি। এয়ারস্পেস ক্লিয়ারেন্স না মিললে মেঘ কাটবে না। 

আকাশপথে জট, ফ্লাইট বাতিল! এখনও কলকাতায় আটকে বিশ্বকাপের দুই টিম

ছবি: গুগল

রূপক মিশ্র

শেষ আপডেট: 10 March 2026 15:27

দ্য ওয়াল ব্যুরো: টি–২০ বিশ্বকাপ শেষ। তবু কলকাতাতেই আটকে দু-দুটো টিম। চার্টার ফ্লাইট বাতিল হওয়ায় এখনও দেশে ফিরতে পারছে না ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। একই অবস্থা দক্ষিণ আফ্রিকারও (South Africa)। মঙ্গলবার যে বিশেষ বিমানে তাদের জোহানেসবার্গে যাওয়ার কথা ছিল, তা শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়। ফলে নতুন করে ঘনিয়ে উঠেছে অনিশ্চয়তা। শেষ পাওয়া খবরে, কোনও দলেরই এখনও পর্যন্ত নিজেদের দেশে ফেরার কোনও নিশ্চিত ব্যবস্থা হয়নি। ক্রিকেটারদের নজর কখন পরিস্থিতি স্বাভাবিক হয়, সেদিকে।

বাতিল চার্টার ফ্লাইট

সূত্রের খবর, কলকাতা থেকে জোহানেসবার্গে যাওয়ার জন্য একটি চার্টার ফ্লাইটের ব্যবস্থা করা হয়। পরিকল্পনা অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের জোহানেসবার্গেই নামার কথা ছিল। সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্যরা নিজেদের গন্তব্যে রওনা দিতেন, অধিকাংশই অ্যান্টিগায় (Antigua)। কিন্তু শেষ মুহূর্তে যাবতীয় পরিকল্পনা ভেস্তে যায়। বিমান চলাচলের অনুমতি না মেলায় উড়ান বাতিল!

আদত সমস্যার মূলে পশ্চিম এশিয়ার আকাশপথ। সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার জেরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারস্পেস বন্ধ। ফলে আন্তর্জাতিক ফ্লাইটের রুট বদলাতে হচ্ছে, কোথাও কোথাও পুরো ফ্লাইট বাতিল হচ্ছে। এই পরিস্থিতির জেরে ভারতে আটকে দুই ক্রিকেট দল।

কয়েক দিন ধরেই কলকাতায়

ওয়েস্ট ইন্ডিজ শিবির কলকাতায় প্রায় আট দিন ধরে। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ১ মার্চ ভারতের কাছে সুপার এইট ম্যাচে পরাজয়ের পর থেকেই শহরে রয়েছে তারা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার অভিযান শেষ হয় ৪ মার্চ। একই মাঠে সেমিফাইনালে হেরে বিদায় নিতে হয় তাদের। তারপর থেকে প্রোটিয়ারাও দেশে ফেরার জন্য কলকাতায় অপেক্ষমান।

আইসিসি (ICC) এবং বিসিসিআইয়ের (BCCI) সূত্রে জানা গিয়েছে, বর্তমানে শহরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ১২ জন ক্রিকেটার এবং ১০ জন সাপোর্ট স্টাফ। দক্ষিণ আফ্রিকার দলে ১২ জন খেলোয়াড় এবং দু’জন সহকারী। সবাই আপাতত হোটেলে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছেন।

বিকল্প পথের খোঁজ

চার্টার ফ্লাইট বাতিল হয়ে যাওয়ার পর কিছু ক্রিকেটার নিজেরা আলাদা করে ভ্রমণের ব্যবস্থা নিলেও তাতে লাভের লাভ হয়নি। এয়ারস্পেস ক্লিয়ারেন্স না মিললে মেঘ কাটবে না। যতক্ষণ না আকাশপথ স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ নিশ্চিতভাবে কোনও ফ্লাইটের ব্যবস্থা করা অসম্ভব। এই পরিস্থিতিতে আইসিসি (ICC) এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (CWI) যৌথভাবে বিকল্প পথ খুঁজছে। তবে এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট যাত্রার তারিখ ঘোষণা করা হয়নি।


```