Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ

T20 World Cup: সূর্য বাহিনীকে ১৩১ কোটি পুরস্কার বিসিসিআইয়ের, ভাঙল নিজেদেরই পুরনো রেকর্ড

বিসিসিআইয়ের ১৩১ কোটি ও আইসিসির প্রায় ২৭ কোটি মিলিয়ে মোট প্রাইজমানির অঙ্ক দাঁড়াচ্ছে প্রায় ১৫৮ কোটি টাকার কাছাকাছি। সংখ্যাটাই বলে দিচ্ছে, টিম ইন্ডিয়ার এই জয় কতটা ব্যাপক ও স্মরণীয়।

T20 World Cup: সূর্য বাহিনীকে ১৩১ কোটি পুরস্কার বিসিসিআইয়ের, ভাঙল নিজেদেরই পুরনো রেকর্ড

টিম ইন্ডিয়া

রূপক মিশ্র

শেষ আপডেট: 10 March 2026 12:50

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদে নিউজিল্যান্ডকে ৯৬ রানে গুঁড়িয়ে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) জিতে নিয়েছে ভারত। ইতিহাসে প্রথম দল হিসেবে শিরোপা সফলভাবে ডিফেন্ড করেছে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দল। এই অসাধারণ সাফল্যের পর টিম ইন্ডিয়াকে পুরস্কৃত করতে দেরি করল না বিসিসিআই (BCCI)। আজই ঘোষণা হয়েছে রেকর্ড ১৩১ কোটি টাকার আর্থিক পুরস্কার। আর চমকপ্রদ বিষয়, এই স্বীকৃতি দিতে গিয়ে বোর্ড ভেঙেছে নিজেদেরই গড়া আগের রেকর্ড!

নজির গড়ল বিসিসিআই

২০২৪ সালে বার্বাডোজে রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া টি-২০ বিশ্বকাপ জিতলে বিসিসিআই পুরস্কার ঘোষণা করেছিল ১২৫ কোটি টাকা। এতদিন পর্যন্ত সেটাই ছিল সর্বোচ্চ। এবার সূর্যকুমারের দল শিরোপা ধরে রাখতেই বোর্ড সেই অঙ্ক টপকে ঘোষণা করেছে ১৩১ কোটির প্রাইজ মানি। বিবৃতিতে বিসিসিআই বলেছে, ‘এই জয়ের মধ্য দিয়ে ভারত টি-২০ বিশ্বকাপ তিনবার জেতা প্রথম দল হিসেবে ইতিহাসে নাম লেখাল। খেলোয়াড়, সাপোর্ট স্টাফ ও নির্বাচকদের এই ঐতিহাসিক সাফল্যে বোর্ড আন্তরিক অভিনন্দন জানাচ্ছে।’

আইসিসির থেকেও মোটা অঙ্ক

শুধু বিসিসিআই নয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও (ICC) পুরস্কারের ঝাঁপি উজাড় করে দিয়েছে। চ্যাম্পিয়ন হওয়ায় সূর্য বাহিনী পাবে ৩০ লক্ষ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৭ কোটি ৪৮ লক্ষ টাকা। এবারের টুর্নামেন্টের মোট পুরস্কারমূল্য ছিল ১ কোটি ৩৫ লক্ষ মার্কিন ডলার— যা গত আসরের তুলনায় ২০ শতাংশ বেশি। এর বাইরে গ্রুপ পর্ব ও সুপার এইটে প্রতিটি জয়ের জন্য আলাদা করে জুটেছে প্রায় ৩১ হাজার ১৫৪ ডলার করে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৮ লক্ষ ৬০ হাজার টাকা।

পুরস্কারের অঙ্কই বলছে জয় কতটা বড়

বিসিসিআইয়ের ১৩১ কোটি ও আইসিসির প্রায় ২৭ কোটি মিলিয়ে মোট প্রাইজমানির অঙ্ক দাঁড়াচ্ছে প্রায় ১৫৮ কোটি টাকার কাছাকাছি। সংখ্যাটাই বলে দিচ্ছে, টিম ইন্ডিয়ার এই জয় কতটা ব্যাপক ও স্মরণীয়। ইতিহাসে প্রথমবার শিরোপা ধরে রাখা, তিনবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়া—কৃতিত্বের সঙ্গে পাল্লা দিয়ে পুরস্কারও তাই রেকর্ড ছুঁয়েছে।


```