Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইংল্যান্ডের কোন পাঁচটি মাঠে খেলতে নামছে ভারত? জেনে নিন তাদের অতীত ইতিহাস, গর্বের ঐতিহ্য

শুধুমাত্র তারকা ক্রিকেটারদের দ্বৈরথ নয়। এই সফর স্মরণীয় করে তুলবে ইংল্যান্ডের পাঁচটি ঐতিহাসিক স্টেডিয়াম। 

ইংল্যান্ডের কোন পাঁচটি মাঠে খেলতে নামছে ভারত? জেনে নিন তাদের অতীত ইতিহাস, গর্বের ঐতিহ্য

ওভাল স্টেডিয়াম

শেষ আপডেট: 12 June 2025 19:10

দ্য ওয়াল ব্যুরো: যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে দু’পক্ষ। একদিকে ভারত। অন্যদিকে ইংল্যান্ড। ২০ জুন থেকে শুরু হতে চলেছে সিরিজ। খেলা হবে পাঁচটি টেস্ট।

শুধুমাত্র তারকা ক্রিকেটারদের দ্বৈরথ নয়। এই সফর স্মরণীয় করে তুলবে ইংল্যান্ডের পাঁচটি ঐতিহাসিক স্টেডিয়াম। এক নজরে দেখে নেওয়া যাক সেই সমস্ত ময়দানের কিছু রকমারি তথ্য:

১. হেডিংলে, লিডস (২০-২৪ জুন): প্রথম টেস্ট এখানেই বসছে। কিন্তু ১৯৩২ সালে ফিরে গেলে হয়তো এই স্টেডিয়ামেই ফুটবলের আসর বসত। সেই সময় ক্রিকেটের মরশুমের মাঝপথে হেডিংলে সরে যেত ফুটবলে। কিন্তু ময়দানের নরম মাটি ভারী বুটের আঘাত সহ্য করতে পারত না। একবার এই নিয়ে তুমুল হইচই শুরু হয়। আওয়াজ তোলে কাউন্টি চ্যাম্পিয়নশিপের একটি দল। বদলে যাওয়া বাইশ গজের অসম বাউন্স, এবড়োখেবড়ো জমি—বিতর্ক আরও ঘনিয়ে তোলে। শুরু হয় সমালোচনা। বাধ্য হয়ে ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব এবং এমসিসি যৌথভাবে ফতোয়া জারি করে জানায়, ক্রিকেটের মাঠে এবার থেকে শুধু ফুটবল কেন, অন্য কোনও খেলাই আয়োজন করা যাবে না। শুধু ইংল্যান্ড নয়। বিশ্বক্রিকেটের জন্যও এই আইন ছিল যুগান্তকারী। তাতে ‘জেন্টলমেনস গেমে’র সম্ভ্রম আরও কিছুটা রক্ষিত হয়।

২. এজবাস্টন, বার্মিংহ্যাম (২- ৬ জুলাই): ১৯৯৭ সালে ইংল্যান্ডের সর্বপ্রথম এই মাঠেই বসানো হয় ফ্লাডলাইট। চালু হয় দিন-রাতের ক্রিকেট ম্যাচ। এজবাস্টনের একটি আইকনিক স্ট্যান্ডের নাম এরিক হলিয়েসের স্মৃতিতে রাখা। এরিক ইংল্যান্ডের প্রাক্তন বোলার। ডন ব্র্যাডম্যানকে তাঁর অন্তিম ইনিংসে শূন্য রানে আউট করেন। যে কারণে কেরিয়ারের নিখুঁত ১০০ গড় নিয়ে অবসর নিতে পারেননি অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার।

৩. লর্ডস, লন্ডন (১০-১৪ জুলাই): শুধুমাত্র ঐতিহ্য বা স্মরণীয় কিংবদন্তি নয়। লর্ডস তার বিশিষ্ট গড়নের জন্যও বিখ্যাত। মাঠের একদিক থেকে আরেক দিক বরাবর রয়েছে প্রায় আড়াই মিটারের ঢাল। যে কারণে বোলারের সুইং ও সিম আরও বিষাক্ত হয়ে ওঠে। এর জন্য বোলারদের ধাতস্থ হতেও কয়েক ওভার লেগে যায়। শুধু বাইশ গজ নয়। মাঠের প্যাভিলিয়নের নীচেও রয়েছে বিশ্বের প্রাচীনতম লাইব্রেরি। যার আলমারি ঘাঁটলে খুঁজে পাবেন দুর্ল্ভ বই, স্কোরকার্ড এবং নথিপত্র। কোনও কোনওটার আয়ু তিনশো বছরেরও বেশি!

৪. ওল্ড ট্র্যাফোর্ড, ম্যাঞ্চস্টার (২৩-২৭ জুলাই): ১৮৮৪ সালে প্রথম এই মাঠেই বসেছিল অ্যাসেজের আসর। যদিও সবচেয়ে স্মরণীয় মুহূর্ত রচনা করেন ইংল্যান্ডের জিম লেকার। ১৯৫৬ সালে অজিদের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ৯০ রানের বিনিময়ে ১৯ উইকেট দখল করেন তিনি। এখনও পর্যন্ত ক্রিকেটের ইতিহাসে এই রেকর্ড অক্ষত, কেউ ভাঙতে পারেননি।

৫. ওভাল, লন্ডন (৩১ জুলাই-৪ অগস্ট): ১৮৮০ সালে ইংল্যান্ড প্রথম টেস্ট খেলেছিল ওভালে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

গ্যালারির বাইরে উঁকি মারা কারখানার চিমনি, অতুলনীয় দিগন্ত ও অপরূপ ঘাসের কারুকাজ ওভালের একান্ত নিজস্ব। ভারতীয় দল এখানেই খেলবে সিরিজের অন্তিম টেস্ট।


```